এক্সপ্লোর

Kakababur Protyaborton: ৩ দিনে ১ কোটির ব্যবসা! 'কাকাবাবু'-র সাফল্যে ট্যুইট উচ্ছ্বসিত প্রযোজকের

করোনা কাঁটা সরিয়ে বাংলা ছবিতে অব্যহত লক্ষ্মীলাভ, মুক্তির প্রথম সপ্তাহান্তেই ১ কোটির ব্যবসা করল 'কাকাবাবুর প্রত্যাবর্তন'। ট্যুইটারে ছবির সাফল্যের কথা শেয়ার করে নিলেন প্রযোজক মহেন্দ্র সোনি। 

কলকাতা: করোনা কাঁটা সরিয়ে বাংলা ছবিতে অব্যহত লক্ষ্মীলাভ, মুক্তির প্রথম সপ্তাহান্তেই ১ কোটির ব্যবসা করল 'কাকাবাবুর প্রত্যাবর্তন' (Kakababur Protyaborton)। ট্যুইটারে ছবির সাফল্যের কথা শেয়ার করে নিলেন প্রযোজক মহেন্দ্র সোনি। 

'কাকাবাবু'-র মুক্তি পুজোর ছুটি পেল না, মুক্তির আগে এই আফশোস ঝরে পড়েছিল পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee) থেকে শুরু করে পর্দার কাকাবাবু অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) গলায়। কেবল পুজো নয়, ক্রিসমাসের সময়ও মুক্তি দেওয়া যায়নি 'কাকাবাবু'-র। হলে দর্শক হওয়া নিয়ে আশঙ্কা দেখা গিয়েছিল পরিচালকের গলাতেও। কিন্তু সেই আশঙ্কা পেরিয়ে দর্শকরা ভিড় জমিয়েছেন 'কাকাবাবু'-কে দেখতে। শহর ও শহরতলির প্রেক্ষাগৃহে রমরমিয়ে চলছে 'কাকাবাবু'। সোমবার সকালে ট্যুইট করে মহেন্দ্র সোনি লিখেছেন, '১ কোটি ছাড়িয়ে গেল ৩ দিনে!' তার সঙ্গে রসিকতা করে জুড়ে দিয়েছেন একটা লাইন, 'কেমন লাগল?' 

#MondayMorningHappiness 😊

১ কোটি ছাড়িয়ে গেলো ৩ দিনে!

Kaisa laga? #Kakababu

@srijitspeaketh⁩ ⁦@prosenjitbumba⁩ ⁦@AryannBhowmik⁩ ⁦@iindraadip⁩ ⁦@Anirban_C_⁩ ⁦@SVFsocialpic.twitter.com/d7CkGllXdl

— Mahendra Soni (@iammony) February 7, 2022

">

একইদিনে মুক্তি পেয়েছে 'বাবা, বেবি ও'। ব্যবসার দিক থেকে অন্দরমহলের গল্প বলা এই ছবিকে পিছনে ফেলে দিয়েছে কাকাবাবু। দক্ষিণ আফ্রিকা ও কিনিয়ার রহস্যে ভর করে বক্স অফিসে জমিয়ে ব্যবসা করছে কাকাবাবু। ছবির সাফল্যে খুশি প্রযোজক, পরিচালক থেকে শুরু করে সমস্ত অভিনেতারা। চলতি সপ্তাহে 'কাকাবাবু'-র আরও সাফল্যের আশায় টিম 'কাকাবাবুর প্রত্যাবর্তন'।

এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে নতুন ছবির মুক্তি নিয়ে সৃজিত মুখোপাধ্যায় বলেছিলেন, 'থিয়েটারে মুক্তির দিক থেকে আরও একটু ভালো সময়ে ছবিটা মুক্তি পেলে ভালো লাগত। কিন্তু বাজেটের প্রায় পুরোটাই চলে আসছে ওটিটি আর স্যাটেলাইটের সঙ্গে বানিজ্যিক চুক্তি থেকে। তারাই বা আর কতদিন অপেক্ষা করবে। সব মিলিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে এই সিদ্ধান্তটাই সঠিক বলে মনে হয়েছে আমাদের।'

অনলাইন ক্লাস আর চার দেওয়ালের মধ্যে আটকে এখন যে সব খুদেরা, কাকাবাবু তাদের ছবি। 'কাকাবাবু' ছোটদের ছবি। একরত্তিদের জন্য কী বার্তা দিয়েছেন পরিচালক? এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে সৃজিত বলেছেন, 'আমরা সবাই বাড়িতে বন্দি। স্কুল-কলেজ বন্ধ, বেড়াতে যাওয়ার তো প্রশ্নই নেই। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই ছবিটা কিন্তু আফ্রিকা বেড়াতে যাওয়ার একটা বিশাল বড় সুযোগ। একা নয়, সঙ্গে কাকাবাবু, সন্তু আছে, আর আছে ভয়ঙ্কর অ্যাডভেঞ্চার। সবকিছু উপভোগ করতে 'কাকাবাবুর প্রত্যাবর্তন' দেখতে হবে বড়পর্দায়।

 

 

সেরা শিরোনাম

Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget