এক্সপ্লোর

Kalika Proshad Birthday: 'যন্ত্রের ব্যবহার নয়, স্টুডিওতে সবাইকে নিয়ে গান রেকর্ড করতেন কালিকাদা', স্মৃতিচারণায় শিবপ্রসাদ

Kalika Proshad Birthday News: ফিরে দেখলে কালিকা প্রসাদের সঙ্গে আলাপের শুরু থেকে শেষ আজও ঝকঝকে শিবপ্রসাদের চোখে। পরিচালক অভিনেতা বলছেন, 'কালিকাদার সঙ্গে যাদবপুরের সূত্র ধরে আমার আলাপ পরিচয়।'

কলকাতা: তিনি মাটির সুর গাইতেন, মাটির কথা বলতেন, গান বাঁধতেন মাটির সুরে..  কালীকা প্রসাদ ভট্টাচার্য্য (Kalika Proshad Bhattacharyya) । ২০১৭ সালে এক পথ দুর্ঘটনায় অকালে থেমে গিয়েছিল তাঁর সুর সফর, কিন্তু কালিকা প্রসাদ মারা যাননি । তিনি এখনও ফিরে ফিরে আসেন মাটির গানে, গ্রামবাংলার বিভিন্ন আঙ্গিকের গানে । আজ তাঁর জন্মদিন । 

'রসগোল্লা' ছবিতে তাঁর সঙ্গে কাজ করেছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) । উইন্ডোজ (Windows)-এর প্রযোজিত , পাভেলের পরিচালিত ছবি 'রসগোল্লা' ছিল উজান গঙ্গোপাধ্যায় (Ujaan Ganguly)-র প্রথম কাজ । আর সেই ছবির সুরের দায়িত্বে ছিলেন কালিকাপ্রসাদ । 

আরও পড়ুন: Bishakto Manush: 'বিষাক্ত মানুষ' নেক্রোফিলিয়ার মতো গভীর বিষয়কে তুলে ধরার সাহসী প্রচেষ্টা, বলছেন সুমনা

ফিরে দেখলে কালিকা প্রসাদের সঙ্গে আলাপের শুরু থেকে শেষ আজও ঝকঝকে শিবপ্রসাদের চোখে । পরিচালক অভিনেতা বলছেন, 'কালিকাদার সঙ্গে যাদবপুরের সূত্র ধরে আমার আলাপ পরিচয় । বিশ্ববিদ্যালয়ে অনেকবার দেখা হয়েছে । পরবর্তীকালে আমি যখন সিনেমা করতে শুরু করলাম , তখন কালিকাদা ছবি দেখে ভালো লাগলে যোগাযোগ করে ভালোলাগা জানিয়েছেন । পরবর্তীকালে 'রসগোল্লা' ছবিতে একসঙ্গে কাজ করার সুযোগ হল । ওই সিনেমাটার সঙ্গীতের দায়িত্ব কালিকাপ্রসাদ ছাড়া বোধহয় কেউ করতে পারেন না । এত আঙ্গিকের গান রয়েছে ছবিটায়... সেটা এক ছবিতে নিয়ে আসা খুব কঠিন ছিল । 'রসগোল্লা' যে সময়ের গল্প, ১৮৬০ বা তারও আগের ... সেই সময়কে গানের মাধ্যমে ফুটিয়ে তোলার জন্য খুব কম মানুষ ছিলেন । কালিকাদা খুব ধরে ধরে গানগুলো তৈরি করতে পছন্দ করতেন  । সঙ্গীতশিল্পীদের সবাইকে একসঙ্গে নিয়ে স্টুডিওতে গান রেকর্ড করতেন উনি । যান্ত্রিক কোনও শব্দ দিয়ে উনি মিউজিক রেকর্ড করতেন না । তাই 'রসগোল্লা'-র সুর এত জীবন্ত ।'

শেষে শিবপ্রসাদ বলেন , 'কিছু মানুষ চলে যাওয়ার পরে যেন মনে হয় তাঁরা বেশি করে বিরাজমান । কালিকাদাও ঠিক তেমনই । উনি মাটির গান, শিকড়ের গানকে জনপ্রিয় করেছিলেন, তুলে ধরেছিলেন সবার মধ্যে । সঙ্গীতজগত কালিকাদার এই অবদান ভুলবে না । ঠিক রসগোল্লা যেমন বাঙালির সঙ্গে থাকবে চিরকাল, তেমন থাকবেন কালিকাদাও ।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget