এক্সপ্লোর

'Kalki 2898 AD': প্রেক্ষাগৃহে সাফল্য লাভের পর হাতের মুঠোয় 'কল্কি ২৮৯৮ এডি'! কবে কোন OTT-তে দেখা যাবে?

'Kalki 2898 AD' OTT: কল্পবিজ্ঞান ঘরানার ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন। নেতিবাচক চরিত্রে কমল হাসানের পাশাপাশি নজর কেড়েছেন বাংলার তারকা অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়।

নয়াদিল্লি: প্রভাস (Prabhas), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) ও অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) অভিনীত 'কল্কি ২৮৯৮ এডি' (Kalki 2898 AD) এবার হাতের মুঠোয়। ওটিটিতে মুক্তি পাওয়ার জন্য তৈরি এই ছবি। নাগ অশ্বিন পরিচালিত এই ছবি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ২২ অগাস্ট ২০২৪। বক্স অফিসে সাফল্য লাভের পর এবার কোন অনলাইন স্ট্রিমিং অ্যাপে স্থান পাবে এই ছবি?

বক্স অফিসে সাফল্য লাভের পর ওটিটিতে 'কল্কি ২৮৯৮ এডি'

একাধিক ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় 'কল্কি ২৮৯৮ এডি'। এবার ওটিটিতে মুক্তি পাবে এই ছবি তবে সকল ভাষায়। এই ছবি দেখতে পাওয়া যাবে নেটফ্লিক্স ও অ্যামাজন প্রাইম ভিডিও, দুই জায়গাতেই। নেটফ্লিক্সে ২২ অগাস্ট হিন্দিতে এই ছবি মুক্তি পাবে, অন্যদিকে প্রাইম ভিডিওয় এই ছবি মুক্তি পাবে তেলুগু ভাষায়। 

ওটিটিতে মুক্তি প্রসঙ্গে পরিচালক নাগ অশ্বিন বলেন, ''কল্কি ২৮৯৮ এডি'কে নেটফ্লিক্সে নিয়ে আসার ফলে এই গল্প গোটা বিশ্বের কাছে পৌঁছে দিতে পারব। এটি এমন একটি সিনেমা যা আশা, নিয়তি এবং ভাল ও মন্দের মধ্যে চিরন্তন সংগ্রামের বিষয়বস্তুকে গভীরভাবে তুলে ধরে। দর্শকদের এই মহাকাব্যিক যাত্রার অভিজ্ঞতা দেওয়ার জন্য আমরা উত্তেজিত।'

গোটা ভারত ও আরও ২৪০ দেশের প্রাইম সদস্যরা এই অ্যাকশন অ্যাডভেঞ্চার ঘরানার ছবি দেখতে পাবেন তেলুগু, তামিল, কন্নড়, মালয়লম ভাষায়, ইংরেজি সাবটাইটেল সমেত। হিন্দিতে এই ছবি দেখা যাবে নেটফ্লিক্সে।

আরও পড়ুন: Tanushree Dutta: 'ছোট পোশাকে বসিয়ে রাখতেন', 'কাশ্মীর ফাইলস'-পরিচালকের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ বাঙালি নায়িকা তনুশ্রীর

কল্পবিজ্ঞান ঘরানার 'কল্কি ২৮৯৮ এডি' ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন। নেতিবাচক চরিত্রে কমল হাসানের পাশাপাশি নজর কেড়েছেন বাংলার তারকা অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। বক্সঅফিসে এই ছবি বেশ ভালই ব্যবসা করেছে। তবে এর মধ্যে আইনি জটেও পড়ে এই ছবি। ধর্মীয় গ্রন্থে উল্লেখিত পংক্তির ভুল ব্যাখ্যার অভিযোগ ওঠে। আইনি জটে জড়ায় 'কল্কি ২৮৯৮ এডি'। আইনি নোটিসে লেখা হয়, 'এর সঙ্গে, আমরা এতদ্বারা আপনাকে, সম্বোধনকারীদের, আপনার 'কল্কি ২৮৯৮ এডি' শিরোনামের চলচ্চিত্রে ধর্মীয় ও পবিত্র গ্রন্থের বিকৃতি, ভুল উপস্থাপন এবং ভুলভাবে চিত্রিত করা থেকে বিরত থাকার জন্য নিম্নলিখিত আইনি নোটিসটি পরিবেশন করছি।' হিন্দু মহাকাব্যকে অসম্মানের অভিযোগ ওঠে নির্মাতাদের বিরুদ্ধে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget