এক্সপ্লোর

Kangana Ranaut: হাতে হাতকড়া, প্রকাশ্যে 'লক আপ'-এর সঞ্চালিকা কঙ্গনা রানাউতের প্রথম লুক

আজ সোশ্যাল মিডিয়ায় কঙ্গনার এই লুকের ছবি শেয়ার করে নেওয়া হয়েছে। সোনালী ব্লেজার ও প্যান্টে ঝলমল করছেন কঙ্গনা। তাঁর মাথার ওপর টেনে বাঁধা পনিটেল স্পষ্ট করেছে তাঁর মুখের অভিব্যক্তিকে।

মুম্বই:  আগেই শোনা গিয়েছিল যে এবার ওটিটিতে রিয়েলিটি শো (Reality Show) নিয়ে আসতে চলেছেন প্রযোজক একতা কপূর (Ekta Kapoor)। সম্প্রতি তিনি ঘোষণাও করেছেন তাঁর নতুন অনুষ্ঠানের নাম। 'লক আপ' (Lock Upp)। সঞ্চালনার দায়িত্বে অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। আজ মুক্তি পেল সঞ্চালিকা কঙ্গনার প্রথম লুক।

আজ সোশ্যাল মিডিয়ায় কঙ্গনার এই লুকের ছবি শেয়ার করে নেওয়া হয়েছে। সোনালী ব্লেজার ও প্যান্টে ঝলমল করছেন কঙ্গনা। তাঁর মাথার ওপর টেনে বাঁধা পনিটেল স্পষ্ট করেছে তাঁর মুখের অভিব্যক্তিকে। কঙ্গনার হাতে দেখা যাচ্ছে হাত কড়া। পিছনে দেখা অনুষ্ঠানের নাম। লাস্যময়ী কঙ্গনাকে অবশ্য বেশ কঠিন আর আত্মবিশ্বাসী দেখাচ্ছে ছবিতে। 

 'লক আপ' অনুষ্ঠানটি অল্ট বালাজী (ALTBalaji) এবং এমএক্স প্লেয়ার (MX Player) দুই অনলাইন প্ল্যাটফর্মেই দেখতে পাওয়া যাবে। একতার কথায় এই অনুষ্ঠানটি 'সত্য ও বিতর্কে ভরপুর' হবে। অনুষ্ঠানে মূলত দেখা যাবে প্রতিযোগীরা কারাগারে আবদ্ধ থাকবেন এবং তাঁদের মুক্তি নির্ভর করবে সঞ্চালিকার ওপর। 

আরও পড়ুন: The Fame Game: খ্যাতির আড়ালে লুকিয়ে কোন রহস্য? 'দ্য ফেম গেম'-এর ট্রেলারে মিলেমিশে গেলেন অনামিকা আর মাধুরী

একতা ইতিমধ্যেই জানিয়েছেন ১৬ জন তারকা প্রতিযোগী থাকবেন এই অনুষ্ঠানে যাঁদের লক আপে আটকে রাখা হবে, কঙ্গনা তাঁদের সঞ্চালক হিসেবে ভাগ্য নির্ধারণ করবেন। 'এটি কঙ্গনার লক আপ। ও দায়িত্বে থাকবে।' এরপর মজা করে একতা বলেন, 'ওর নামে বেশ কিছু এফআইআর হয়েছে এতদিন। এবার ও নিজেও কিছু FIR দায়ের করতে পারবে।'

একতা কপূরের কথায় এই অনুষ্ঠানের পুরো ধারণা এখানেই নতুন করে ভাবা হয়েছে এবং এমন নয় যে এটি পাশ্চাত্যের কোনও অনুষ্ঠানের অনুকরণ। একতা বলেন, 'গত দুই বছরে, এমন কিছু সেলিব্রিটি আছেন যাঁরা FIR, আইনি ফি শব্দগুলি শোনেননি। সুতরাং, এই একটি শো এল যেখানে লোকেরা জামিনের ধারণা নিয়ে জেলে বন্দি থাকবেন। এটি ভরতের জন্য একটি বিশাল রিয়েলিটি শো। আমরা ইন্ডিয়ায় থেকে ভারতকে ভুলে গেছি। আমাদের আন্তর্জাতিক ফর্ম্যাটের প্রয়োজন পড়ে না। কেন ওখান থেকে অনুকরণ করতে যাব আমরা?'

 

Kangana Ranaut: হাতে হাতকড়া, প্রকাশ্যে 'লক আপ'-এর সঞ্চালিকা কঙ্গনা রানাউতের প্রথম লুক

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget