এক্সপ্লোর

The Fame Game: খ্যাতির আড়ালে লুকিয়ে কোন রহস্য? 'দ্য ফেম গেম'-এর ট্রেলারে মিলেমিশে গেলেন অনামিকা আর মাধুরী

খ্যাতি, সৌন্দর্য্য, পরিবার আর অভিনয় ঠিক যেন তাঁরই জীবনের গল্প। কেবল নামটুকু আলাদা। ট্রেলারের শুরুতে যেন মিলেমিশে আছে অনামিকা আনন্দ আর মাধুরী দীক্ষিত। তবে কয়েক মুহূর্ত পর থেকেই গল্প মোড় নেয় অন্যদিকে।

মুম্বই: খ্যাতি, সৌন্দর্য্য, পরিবার আর অভিনয় ঠিক যেন তাঁরই জীবনের গল্প। কেবল নামটুকু আলাদা। ট্রেলারের শুরুতে যেন মিলেমিশে আছে অনামিকা আনন্দ আর মাধুরী দীক্ষিত। তবে কয়েক মুহূর্ত পর থেকেই গল্প মোড় নেয় অন্যদিকে। ঘণ্টার পর ঘণ্টা বেড়ে চলে, নিখোঁজ খ্যাতনামা অভিনেত্রী অনামিকা আনন্দ। তাঁর খোঁজ করতে গিয়ে তার জীবন, জীবন যাপনের কাটাছেঁড়া করতে থাকে পুলিশ। বেরিয়ে আসে কোন সত্যি? মুক্তি পেল মাধুরী দীক্ষিত অভিনীত 'দ্য ফেম গেম' (The Fame Game)-এর ট্রেলার। এই ওয়েব সিরিজের হাত ধরে ডিজিটাল ডেবিউ করছেন মাধুরী দিক্ষীত। 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় 'দ্য ফেম গেম' ওয়েব সিরিজের পোস্টার শেয়ার করে মাধুরী দীক্ষিত (Madhuri Dixit) লিখেছেন, 'ওর দুনিয়া অদ্ভূত ধরনের। ওর কাহিনীও অজানা। কিন্তু এবার ও দুনিয়ার কাছে নিজের গল্প নিয়ে আসছে। 'দ্য ফেম গেম' সিরিজটি প্রিমিয়র হবে আগামী ২৫ ফেব্রুয়ারি, শুধুমাত্র নেটফ্লিক্সে।'

বেশ কিছুদিন ধরেই মাধুরী দীক্ষিতের (Madhuri Dixit) ওটিটি প্ল্যাটফর্মে আত্মপ্রকাশের খবর পাওয়া যাচ্ছিল। অবশেষে অভিনেত্রীকে ওয়েব সিরিজে দেখা যেতে চলেছে। 'দ্য ফেম গেম' ওয়েব সিরিজটিতে মাধুরী দীক্ষিত ছাড়াও দেখা যাবে সঞ্জয় কপূর, মানব কৌলস লক্ষবীর সরন, সুহাসিনী মুলে, মুসকান জাফরির মতো অভিনেতাদের।

ট্রেলারেই মাধুরী মন কেড়েছেন আট থেকে আশির। রুপোলি পর্দার পিছনের অন্ধকার জগতের গল্প বলবে এই ওয়েব সিরিজ। একটা শান্ত সুস্থ পরিবার, সাজানো জীবন, খ্যাতি, অনামিকার জীবন কী সত্যিই এতটাই সরল আর সুন্দর ছিল? নাকি সেখানে জড়িয়ে ছিল পরকীয়া, কষ্ট আর মনখারাপ? সেই রহস্যের জট খুলবে 'দ্য ফেম গেম' -এর এপিসোড। 

বলিউডের অন্যতম জনপ্রিয় এবং সফল ছবির অভিনেত্রী মাধুরী দীক্ষিত। বলিউডে তাঁর কেরিয়ার জুড়ে রয়েছে একাধিক হিট ছবি। তাঁর অনুরাগীর সংখ্যাও চোখে পড়ার মতো। নেট দুনিয়াতেও খুবই সক্রিয় থাকেন অভিনেত্রী। ছবির কাজ হোক কিংবা ব্যক্তিগত জীবনের নানা ক্যামেরাবন্দি মুহূর্ত তুলে ধরেন সেখানে। অনুরাগী থেকে নেট নাগরিক এবং বলিউডের অন্যান্য তারকারা ইতিমধ্যেই অভিনেত্রীর সেই পোস্টে লাইক কমেন্টে শুভেচ্ছা জানিয়েছেন।

 

The Fame Game: খ্যাতির আড়ালে লুকিয়ে কোন রহস্য? 'দ্য ফেম গেম'-এর ট্রেলারে মিলেমিশে গেলেন অনামিকা আর মাধুরী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা

ভিডিও

Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget