এক্সপ্লোর

Kangana Ranaut: 'প্রেম করলে এতদিনে সন্তান হয়ে যেত...', কাকে নিয়ে এই মন্তব্য করলেন কঙ্গনা রানাউত?

Kangana Ranaut News: 'মিলে না মিলে হম' ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন, কঙ্গনা রানাউত এবং, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ানের পুত্র চিরাগ পাসোয়ান।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • কঙ্গনা ও চিরাগের প্রেমের গুঞ্জন, অভিনেত্রী তা উড়িয়ে দিয়েছেন।
  • তাঁরা ভালো বন্ধু, একসঙ্গে সিনেমা করেছিলেন, পরে রাজনীতিতে যোগ।
  • সংসদে দেখা হওয়ার পর থেকেই সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়ে।
  • কঙ্গনা জানিয়েছেন, তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক নেই।

কলকাতা: সোশ্যাল মিডিয়া বড় আজব জায়গা! কখনও কখনও যেমন প্রকাশ্যে চলে আসে লুকিয়ে রাখা সম্পর্কের কথা, তেমনই আবার এমন কিছু রটে যায়, যা কার্যত ভিত্তিহীন। আর এবার কি সেই একই জালে জড়িয়ে পড়েছেন, বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kanganan Ranaut) ও? অভিনেত্রীর জীবনে অবশ্য প্রেম এসেছে বারে বারে। বিভিন্ন সময়ে, বিভিন্ন ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। কখনও কখনও তিনি নিজেই স্বীকার করে নিয়েছেন সম্পর্কের কথা। কখনও আবার জানিয়েছেন, গোটাটাই গুঞ্জন। তাঁর সঙ্গে আদৌ কোনও সম্পর্ক নেই ওই ব্যক্তির! তবে এবার বলিউড নয়, তাঁর সঙ্গে প্রেমের গুঞ্জন উঠল সংসদে!

কেন সংসদে প্রেমের গুঞ্জন?

'মিলে না মিলে হম' ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন, কঙ্গনা রানাউত এবং, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ানের পুত্র চিরাগ পাসোয়ান। ছবিটি বক্সঅফিসে মুখ থুবড়ে পড়লেও, শোনা গিয়েছিল সেই সময়ে নাকি প্রেম জমে উঠেছিল চিরাগ আর কঙ্গনার। পর্দায় ব্যাডমিন্টন খেলোয়াড়ের চরিত্রে অভিনয় করেছিলেন চিরাগ। তাঁদের সেই প্রেম নাকি বাস্তবেও গড়িয়েছিল। তবে সেই প্রেম দীর্ঘস্থায়ী হয়নি। সিনেমাটি বক্সঅফিসে সাফল্য না পেলেও, বলিউডে নিজের জায়গা তৈরি করে নিতে সক্ষম হন, কঙ্গনা। অন্যদিকে, বলিউড ছেড়ে রাজনীতিতে যোগ দেন চিরাগ। কঙ্গনা রাজনীতির ময়দানে আসার পরে, দীর্ঘদিন পরে দেখা হয়ে যায় দুই নায়ক নায়িকার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেই ছবি।

কী বললেন কঙ্গনা রানাউত?

সদ্যই কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ানের পুত্র চিরাগ পাসোয়ানের সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। গোটা বিষয়টাকে তিনি গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন। কঙ্গনার কথায়, তিনি ও চিরাগ খুব ভাল বন্ধু। তবে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক নেই একেবারেই। অভিনেত্রী বলেছেন, "আমি আর চিরাগ ভীষণ ভাল বন্ধু। সেই কারণে, দেখা হলে গল্প হয়। আমরা একসঙ্গে সিনেমাও করেছিলাম। তবে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক নেই। চিরাগের সঙ্গে রোম্যান্স করলে তো এতদিনে বাচ্চা হয়ে যেত'। আসলে হামেশাই সংসদে একসঙ্গে দেখা যায় চিরাগ আর কঙ্গনাকে। তাঁদের কথা বলতে ও গল্প করতে দেখা যায়। একসঙ্গে তাঁরা পোজ দিতেও কুন্ঠিতবোধ করেন না। সেই কারণেই তাঁর ও চিরাগের সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। তবে সম্পর্কের যাবতীয় জল্পনায় জল ঢেলেছেন কঙ্গনা নিজেই।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket: বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
Durand Cup: শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
Bollywood News: তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন
তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন
Sreelekha Mitra : প্রধানমন্ত্রীর 'কুরুচিকর' ছবির প্ল্যাকার্ড হাতে শ্রীলেখা ! FIR হতেই শ্রীলেখার দাবি 'চশমা ছাড়া গেছিলাম'
প্রধানমন্ত্রীর 'কুরুচিকর' ছবির প্ল্যাকার্ড হাতে শ্রীলেখা ! FIR হতেই শ্রীলেখার দাবি 'চশমা ছাড়া গেছিলাম'

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget