এক্সপ্লোর

Kangana Ranaut: পাহাড়ের কোলে স্বপ্নপূরণ, নিজের রেস্তোরাঁর প্রথম অতিথি হতে কাকে নিমন্ত্রণ করলেন কঙ্গনা?

Kangana Ranaut Restaurant: ছোটবেলার স্বপ্নপূরণ করলেন কঙ্গনা রানাওয়াত। মানালিতে খুলে ফেললেন নিজের রেস্তোরাঁ 'দ্য মাউন্টেন স্টোরি'

কলকাতা: সমুদ্রপৃষ্ঠ থেকে ৬ হাজার ৩৯৮ ফুট উচ্চতায় নতুন রেস্তোরাঁ। আর সেই রেস্তোরাঁর কর্ণধার কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। নিজের রেস্তোরাঁর উদ্বোধনে প্রথম গ্রাহক হিসেবে কাকে আমন্ত্রণ জানালেন তিনি? নামটা শুনলে অবাক হয়ে যাবেন আপনিও। ভাবতেও হয়তো পারবেন না, কঙ্গনা রানাউতের সঙ্গে এত ভাল সম্পর্ক কোন নায়িকার?

ছোটবেলার স্বপ্নপূরণ করলেন কঙ্গনা রানাওয়াত। মানালিতে খুলে ফেললেন নিজের রেস্তোরাঁ 'দ্য মাউন্টেন স্টোরি'। ১৪ ফেব্রুয়ারি তাঁর রেস্তোরাঁর আনুষ্ঠানিক উদ্বোধন। আর প্রথম দিনে তাঁর রেস্তোরাঁর প্রথম অতিথি হতে কঙ্গনা আমন্ত্রণ জানালেন দীপিকা পাড়ুকোনকে (Deepika Padukone)। ২০১৩ সালে একটি সাক্ষাৎকারে কঙ্গনা জানিয়েছিলেন, একদিন নিজের একটি রেস্তোরাঁ খোলার ইচ্ছে রয়েছে তাঁর। সেই সাক্ষাৎকারে দীপিকাও ছিলেন কঙ্গনার সঙ্গে। দীপিকা কঙ্গনাকে বলেছিলেন, তিনি কঙ্গনার রেস্তোরাঁর প্রথম কাস্টমার হবেন। সেই কথা মনে রেখেই দীপিকাকে আমন্ত্রণ জানিয়েছেন কঙ্গনা। 

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন কঙ্গনা। সেখানে দেখা যাচ্ছে তাঁর সেই রেস্তোরাঁর ঝলক। কঙ্গনা নিজে হিমাচলের মেয়ে। মানালিতে তাঁর বাড়ি রয়েছে। এই শহরকে হাতের তালুর মতোই চেনেন তিনি। সেই কারণেই যখন রেস্তোরাঁ খোলার প্রসঙ্গ আসে, তখন কঙ্গনা বেছে নিয়েছিলেন ছবির মতো সুন্দর মানালিকেই। একদিকে এই শহরের সঙ্গে যেমন জড়িয়ে রয়েছে তাঁর ছোটবেলার স্মৃতি, তেমনই এই শহর অপূর্ব সুন্দর। সেই কারণেই কঙ্গনা তাঁর সাধের রেস্তোরাঁটি এখানেই খুলেছেন।

মানালিতে পাহাড়ের কোলে কঙ্গনা এভাবেই নিজের রেস্তোরাঁটি সাজিয়েছেন। ঐতিহ্যশালী হিমাচলি খাবারের পাশাপাশি নানা দেশের খাবারের সম্ভার থাকবে দ্য মাউন্টেন স্টোরির মেনুতে। অভিনয়, পরিচালনা, রাজনীতির পাশাপাশি এবার স্বাদের সুগন্ধেও ভোজনরসিকদের মন জিততে চান কঙ্গনা।

কাজের ক্ষেত্রে, সদ্যই মুক্তি পয়েছে কঙ্গনার অভিনীত ছবি 'ইমার্জেন্সি'। বক্সঅফিসে তেমন ব্যবসা না করতে পারলেও, এই ছবিত কঙ্গনার অভিনয় প্রশংসিত হয়েছে। ছবিটিতে ইন্দিরা গাঁধীর চরিত্রে অভিনয় করেছিলেন কঙ্গনা। এর পরেও একাধিক কাজ রয়েছে কঙ্গনার হাতে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by The Mountain Story ( Restaurant ) (@themountainstorytms)

আরও পড়ুন: Udit Narayan: চুম্বনের ভিডিও ভাইরাল হওয়ার পরেও বেলাগাম উদিত, ফের আরও এক অনুরাগীর সঙ্গেও একই কাণ্ড!

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Deepika-Ranveer: দ্বিতীয় সন্তান জন্মের সময়ে পাশে থাকতে চান দীপিকার, পিতৃত্বকালীন ছুটি নিচ্ছেন রণবীর সিংহ
দ্বিতীয় সন্তান জন্মের সময়ে পাশে থাকতে চান দীপিকার, পিতৃত্বকালীন ছুটি নিচ্ছেন রণবীর সিংহ
Bonny Sengupta: নতুন জুটিতে বনি সেনগুপ্ত! কৌশানী নয়, কার সঙ্গে প্রেম করবেন এবার?
নতুন জুটিতে বনি সেনগুপ্ত! কৌশানী নয়, কার সঙ্গে প্রেম করবেন এবার?
Tollywood News: দুর্নীতিমুক্ত হবে গিল্ড, বেতন-শিফট নিয়েও নতুন সিদ্ধান্ত! টলিউডের জট কাটাতে নন্দনে বৈঠক
দুর্নীতিমুক্ত হবে গিল্ড, বেতন-শিফট নিয়েও নতুন সিদ্ধান্ত! টলিউডের জট কাটাতে নন্দনে বৈঠক
Entertainment News: স্ত্রীয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্ক, তার মধ্যেই নতুন নায়িকাকে নিয়ে সিনেমা ঘোষণা নায়কের!
স্ত্রীয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্ক, তার মধ্যেই নতুন নায়িকাকে নিয়ে সিনেমা ঘোষণা নায়কের!

ভিডিও

BJP Government News | অশান্তির আঁচ পেলেই অভিযুক্তকে গ্রেফতার, রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
Arjun Singh | বেলতলা পরিবহণ দফতরে ঘুঘুর বাসা, পরিদর্শনে গিয়ে মন্তব্য পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
Newtown Money Recovery | সাইবার প্রতারণা মামলায় নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ টাকা
Dilip Ghosh Jhalmuri Song | ঝালমুড়ি নিয়ে এবার গান রেকর্ডিং দিলীপ ঘোষের। ABP Ananda LIVE
Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget