এক্সপ্লোর

‘ভিকটিম, উওম্যান- সব কার্ডই ব্যবহার করি, জোহরের শো-তে খেলেছি ব্যাডঅ্যাস কার্ড’: কর্ণের মন্তব্যে কঙ্গনার প্রতিক্রিয়া

মুম্বই: কর্ণ জোহর বলেছিলেন, তিনি ভিকটিম কার্ড আর উওম্যান কার্ড ব্যবহার করে পার পেতে চাইছেন। জবাবে কঙ্গনা রানাওয়াত স্পষ্ট করে দিলেন, কর্ণের সব অস্ত্রশস্ত্রের মুখের মত জবাব তাঁর তূণীরে রয়েছে। কঙ্গনা প্রশ্ন করেছেন, উওম্যান কার্ড আর ভিকটিম কার্ড ঠিক কী? কর্ণ কি চেষ্টা করছেন, একজন মহিলাকে তাঁর মহিলা অস্তিত্ব নিয়ে লজ্জা দিতে? উইম্বলডন বা অলিম্পিক পদক জেতায় বা জাতীয় পুরস্কার জয়ে মহিলা কার্ড সাহায্য করবে না ঠিকই কিন্তু ভিড়ে ঠাসা বাসে লেডিজ সিটে জায়গা পেতে কোনও অন্তঃসত্ত্বাকে ওই কার্ড সাহায্য করে। তাঁর বোন রঙ্গোলির ওপর অ্যাসিড হামলা হয়েছিল। তখন বিচার পেতে আদালতে ভিকটিম কার্ড ব্যবহার করায় দোষের কিছু ছিল কী? কঙ্গনা দ্বিধাহীনভাবে জানিয়েছেন, তিনি দরকারমত প্রতিটি কার্ড খেলেন। কাজের ক্ষেত্রে কড়া প্রতিদ্বন্দ্বিতার মুখে কাজ করে ব্যাডঅ্যাস কার্ড। যখন বিশ্বের মুখোমুখি, তখন ডিগনিটি কার্ড। আবার পরিবারের সঙ্গে লাভ কার্ড। বোঝা দরকার, এই লড়াই কোনও নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে নয়, মানসিকতার বিরুদ্ধে। তাঁর যুদ্ধ কর্ণ জোহরের বিরুদ্ধে নয়, পুরুষতান্ত্রিক মানসিকতার বিরুদ্ধে। আরও পড়ুন ‘বলিউড ইন্ডাস্ট্রি যদি এতই খারাপ হয়, ছেড়ে চলে যাও’, কঙ্গনাকে পাল্টা কর্ণ জোহর কঙ্গনার কথায়, এখন কর্ণ যখন একটি শিশুকন্যার বাবা, তখন তাঁর উচিত, তার হাতে ওই মহিলা কার্ড ও ভিকটিম কার্ড তুলে দেওয়া। পাশাপাশি দেওয়া স্বনির্মিত স্বাধীন নারী কার্ড। এবং অবশ্যই ব্যাডঅ্যাস কার্ড যা তিনি বার করেন কফি উইথ কর্ণ-এ। যখন যে কার্ড দরকার সেটাই ব্যবহার করতে হবে, যাতে কেউ আমাদের ভিত নাড়ানোর চেষ্টা না করতে পারে। জোহর বলেছিলেন, তিনি কঙ্গনাকে তাঁর বিরুদ্ধে কথা বলার জায়গা দিয়েছেন। বলিউডের কুইন-এর জবাব, এই মন্তব্যের মাধ্যমে শিল্পী হিসেবে তাঁকে ছোট করে দেখানোর চেষ্টা চলছে। কর্ণের টিম তাঁর ডেট চেয়ে মাসের পর মাস অনুরোধ করে। তারপর সময় বার করতে পারেন তিনি। কর্ণ যে বলেছেন, চাইলে তিনি কঙ্গনার মন্তব্য এডিট করে বাদ দিতে পারতেন, তার জবাবে কঙ্গনা বলেছেন, প্রতিটি চ্যানেলই টিআরপি চায়। আর কর্ণ তো স্রেফ একজন পয়সা দিয়ে ভাড়া করা সঞ্চালক মাত্র! তাঁর কথায়, ভারতীয় চলচ্চিত্র জগৎ কর্ণের ছোট্ট স্টুডিও নয়, যা তাঁর বাবা তাঁর হাতে তুলে দিয়েছিলেন। ভারতীয় সিনেমা সক্কলের, প্রতিটি ভারতীয়র। তাঁর মত যাঁরা বাইরের মানুষ, তাঁরই মত যাঁদের বাবা মায়ের সন্তানকে অভিনয় শেখানোর সামর্থ্য নেই, তাঁদেরও। তিনি নিজের ক্ষমতায় কাজ শিখেছেন, নিজের পয়সায় নিউ ইয়র্কে গিয়ে কোর্স করেছেন। তাই তাঁকে ইন্ডাস্ট্রি ছাড়ার কথা বলার অধিকার কারও নেই। মিস্টার জোহর, নিশ্চিন্ত থাকুন, কঙ্গনা কোত্থাও যাচ্ছেন না।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Naga Chaitanya: প্রাক্তন স্ত্রীর সঙ্গে আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়! হাইকোর্টের দ্বারস্থ নাগা চৈতন্য
প্রাক্তন স্ত্রীর সঙ্গে আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়! হাইকোর্টের দ্বারস্থ নাগা চৈতন্য
Twisha Sharma : ত্বিশার দেহে আঘাতের চিহ্ন কীসের? আদৌ কি গলার ফাঁস খুলেছিলেন শাশুড়ি? সত্যি জানতে CBI এর এই 'কৌশল'
অভিনেত্রী ত্বিশার দেহ কি সত্যিই নামিয়েছিলেন স্বামী ও শ্বাশুড়ি? ৮০ কেজির ডামি নিয়ে পরীক্ষা!
Don 3 Row: বলিউডে ‘নিষিদ্ধ’ রণবীর সিংহ, আড়াআড়ি বিভাজন ইন্ডাস্ট্রিতে, অভিনেতার পাশে কারা, কারা বিপক্ষে?
বলিউডে ‘নিষিদ্ধ’ রণবীর সিংহ, আড়াআড়ি বিভাজন ইন্ডাস্ট্রিতে, অভিনেতার পাশে কারা, কারা বিপক্ষে?
Anik Dutta Last Ride: 'ভূতের ভবিষ্যৎ'-এর খোঁজ আর করবেন না কেউ! পঞ্চভূতে বিলীন অনীক দত্ত, শেষযাত্রায় সঙ্গী রবীন্দ্রসঙ্গীত
'ভূতের ভবিষ্যৎ'-এর খোঁজ আর করবেন না কেউ! পঞ্চভূতে বিলীন অনীক দত্ত, শেষযাত্রায় সঙ্গী রবীন্দ্রসঙ্গীত

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget