এক্সপ্লোর

Kangana Ranaut Update: 'শরীরে স্থায়ী স্ট্রেচ মার্ক তৈরি হয়েছে', ৬ মাসে ২০ কেজি ওজন কমিয়ে মন্তব্য কঙ্গনার

Kangana Ranaut Update: 'থালাইভি' ছবির কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে, মাত্র ৬ মাসের মধ্যে অভিনেত্রীকে সেই বাড়তি ওজন একেবারে ঝরিয়ে ফেলতে হয়েছে। কারণ তাঁর পরবর্তী ছবি 'ধাকড়'-এর কাজ শুরু করেছেন তিনি।

মুম্বই: 'থালাইভি' ছবিতে বলি অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের অভিনয় বেশ প্রশংসিত ও সমালোচিত হয়েছে। ছবিতে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার চরিত্রে অভিনয় করেছেন 'ক্যুইন' তারকা। তবে এই চরিত্রে অভিনয় করা খুব একটা সহজ ব্যাপার ছিল না অভিনেত্রীর জন্য। এই চরিত্রের জন্য তাঁকে ২০ কেজি ওজন বাড়াতে হয়েছিল। জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তাঁর এই সাংঘাতিক পরিবর্তনের ছবি পোস্ট করতেই সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলেছিল।

তবে 'থালাইভি' ছবির কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে, মাত্র ৬ মাসের মধ্যে অভিনেত্রীকে সেই বাড়তি ওজন একেবারে ঝরিয়ে ফেলতে হয়েছে। কারণ তাঁর পরবর্তী ছবি 'ধাকড়'-এর কাজ শুরু করেছেন তিনি। সেখানে তাঁকে এক গুপ্তচরের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। সম্প্রতি তিনি একটি 'তখন ও এখন' ছবি পোস্ট করেছেন নিজের পরিবর্তন দেখানোর জন্য।

কঙ্গনা রানাওয়াত জানাচ্ছেন, চৌত্রিশ বছর বয়সে এসে ২০ কেজি ওজন বাড়ানো এবং তারপর মাত্র ছয় মাসে সেটা ঝরিয়ে ফেলে আগের মতো হতে গিয়ে শরীরে অনেক সমস্যা দেখা দিয়েছে তাঁর। ওজন কমাতে গিয়ে দেহে স্থায়ী 'স্ট্রেচ মার্কস' এসেছে অভিনেত্রীর, জানান সেই কথাও। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kangana Thalaivii (@kanganaranaut)

'৬ মাসে ২০ কেজি ওজন বাড়ানো ও ৬ মাসে পুরোটা ঝরিয়ে ফেলা, তাও আবার ৩৪ বছর বয়সে আমার শরীরে অনেককিছুই ওলটপালট করে দিয়েছে...আমার দেহে স্থায়ী স্ট্রেচ মার্কও হয়েছে কিন্তু শিল্পকলা জীবনে কোনও না কোনও মূল্যের পরিবর্তে আসে,' ক্যাপশনে লিখেছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।

বহু প্রতীক্ষিত 'থালাইভি' বড় পর্দায় মুক্তি পেয়েছে গত ১০ সেপ্টেম্বর। ছবিটি পরিচালনার দায়িত্বে ছিলেন এ.এল. বিজয়। এই ছবিটির হিন্দি ভার্সন ডিজিট্যাল প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ২৫ সেপ্টেম্বর।  

আরও পড়ুন: Khatron Ke Khiladi 11 Finale: দিব্যাঙ্কা ত্রিপাঠিকে হারিয়ে 'খতরো কে খিলাড়ি'র ট্রফি জিতলেন অর্জুন বিজলানি

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget