এক্সপ্লোর

Khatron Ke Khiladi 11 Finale: দিব্যাঙ্কা ত্রিপাঠিকে হারিয়ে 'খতরো কে খিলাড়ি'র ট্রফি জিতলেন অর্জুন বিজলানি

বিভিন্ন সূত্রের পাশাপাশি অভিনেত্রী মৌনী রায়ের (Mouni Roy) একটি পোস্ট থেকে জানা গিয়েছিল যে, তাঁর প্রিয় বন্ধুই হয়েছেন জনপ্রিয় স্টান্ট গেম শোয়ের বিজয়ী।

মুম্বই : অপেক্ষার অবসান। অভিনেতা অর্জুন বিজলানিই হলেন বহু প্রতীক্ষিত 'খতরো কে খিলাড়ি'র বিজয়ী। গ্র্যান্ড ফিনালে শুরু হওয়ার পর থেকেই একে একে বিদায় নিতে শুরু করেন, রাহুল বৈদ্য, দিব্যাঙ্কা ত্রিপাঠি, শ্বেতা তিওয়ারি। শেষ পর্যায়ে দিব্যাঙ্কা ত্রিপাঠির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে শেষ হাসি হাসলেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা এবং সঞ্চালক অর্জুন বিজলানিই। দ্বিতীয় স্থানে শেষ করলেন দিব্যাঙ্কা ত্রিপাঠি। এবং তৃতীয় স্থানে শেষ করলেন বিশাল আদিত্য সিংহ।

বিজয়ীর হওয়ায় অভিনেতা অর্জুন বিজলানি ট্রফি ছাড়াও বাড়ি নিয়ে গেলেন মারুতির পক্ষ থেকে নতুন একটি গাড়ি এবং নগদ ২০ লক্ষ টাকা। ইতিমধ্যেই শুভেচ্ছার বন্যায় ভাসতে শুরু করেছেন অভিনেতা।


Khatron Ke Khiladi 11 Finale: দিব্যাঙ্কা ত্রিপাঠিকে হারিয়ে 'খতরো কে খিলাড়ি'র ট্রফি জিতলেন অর্জুন বিজলানি

আগেই সম্প্রচারিত চ্যানেলের পক্ষ থেকে অফিশিয়ালি জানিয়ে দেওয়া হয়েছি যে,  ২৫ এবং ২৬ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টায় দেখা যাবে 'খতরো কে খিলাড়ি সিজন ১১'-র গ্র্যান্ড ফিনালে। ওই দুদিন গ্র্যান্ড ফিনালের এপিসোড সম্প্রচারিত হলেও, ফাইনালের শ্যুটিং ইতিমধ্যেই শেষ হয়ে যায় প্রতিযোগীদের। আর তাই নিশ্চিতও হয়ে গিয়েছিল বিজয়ীর নাম। বিভিন্ন সূত্রের পাশাপাশি অভিনেত্রী মৌনী রায়ের (Mouni Roy) একটি পোস্ট থেকে জানা গিয়েছিল যে, তাঁর প্রিয় বন্ধুই হয়েছেন জনপ্রিয় স্টান্ট গেম শোয়ের বিজয়ী। শুধু অভিনেত্রীর পক্ষ থেকেই নয়, বিজয়ী প্রতিযোগীর স্ত্রীও 'খতরো কে খিলাড়ি'র ট্রফির ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিয়েছিলেন। ফলে সেই অনুযায়ী সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই জানা যাচ্ছিল যে, অভিনেতা অর্জুন বিজলানিই জিতেছেন জনপ্রিয় রিয়েলিটি শোয়ের ট্রফি।


Khatron Ke Khiladi 11 Finale: দিব্যাঙ্কা ত্রিপাঠিকে হারিয়ে 'খতরো কে খিলাড়ি'র ট্রফি জিতলেন অর্জুন বিজলানি

প্রসঙ্গত, 'খতরো কে খিলাড়ি' মানেই দুর্দান্ত সমস্ত স্টান্ট গেম। যাতে পারফর্ম করতে দেখা যায় তারকাদের। বলিউডের জনপ্রিয় পরিচালক রোহিত শেট্টির সঞ্চালনায় জমজমাট রিয়েলিটি শো এই মুহূর্তে সমস্ত শো-কে পিছনে ফেরে টিআরপি-র নিরিখে এক নম্বরে রয়েছে 'খতরো কে খিলাড়ি সিজন ১১'। মৌনী রায়ের পাশাপাশি অর্জুন বিজনালির স্ত্রী নেহা স্বামী বিজলানিও তাঁর ইনস্টাগ্রাম পেজে 'খতরো কে খিলাড়ি'-র ট্রফির ছবি পোস্ট করে লিখেছিলেন, 'জান তোমার জন্য আমি খুবই গর্বিত। আমি জানি, তুমি ঠিক কী কী করেছো। তুমি পৃথিবীর সমস্ত সুখ পাওয়ার যোগ্য।' ফলে সব মিলিয়ে বোঝাই যাচ্ছিল যে রোহিত শেট্টি সঞ্চালিত রিয়েলিটি শোয়ের ট্রফি দখল করেছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা এবং সঞ্চালক অর্জুন বিজলানি। সেই খবরে শিলমোহর পড়ল। জনপ্রিয় স্টান্ট গেম শো 'খতরো কে খিলাড়ি'র চলতি সিজনের বিজয়ী হলেন অর্জুন বিজলানি।

সেরা শিরোনাম

Jeetu-Srijla: 'একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..', ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..
'একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..', ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..
Big Boss Bangla: টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
Alka Yagnik: হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
Jeetu Kamal: সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..
সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget