এক্সপ্লোর

Soujanya Death: আত্মহত্যা করলেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী, পাওয়া গিয়েছে মর্মান্তিক সুইসাইড নোট

কর্নাটকের কোড়াগু জেলার বাসিন্দা হলেও অভিনেত্রী সৌজন্য থাকতেল বেঙ্গালুরুতে। অভিনেত্রীর মৃতদেহর পাশ থেকে চার পাতার একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে।

মুম্বই : ফের আর এক টেলিভিশন অভিনেত্রীর আত্মহত্যার খবর সামনে এলো। আত্মহত্যা (Suicide) করলেন কন্নড় টেলিভিশনের অভিনেত্রী সৌজন্য। বৃহস্পতিবার তাঁর বেঙ্গালুরুর বাড়িতে অভিনেত্রীকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। সূত্রের খবর, অভিনেত্রীর পাশ থেকে একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে। যেখানে অভিনেত্রী সাভি মাড়াপ্পা নামে সই করেছেন। সাভি মাড়াপ্পাই অভিনেত্রীর আসল নাম বলেও জানা গিয়েছে। এবং সুইসাইড নোটে তিনি আত্মহত্যার কারণও লিখে গিয়েছেন।

কর্নাটকের কোড়াগু জেলার বাসিন্দা হলেও অভিনেত্রী সৌজন্য থাকতেল বেঙ্গালুরুতে। অভিনেত্রীর মৃতদেহর পাশ থেকে চার পাতার একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে। আত্মহত্যা করার আগে বাবা, মা, পরিবারের সদস্যদের কাছে এবং বন্ধুদের কাছে বারবার ক্ষমা প্রার্থনা করে গিয়েছেন। পুলিশের ধারণা, আত্মহত্যা করার তিনদিনের বেশি সময় ধরে এই সুইসাইট নোটটি লিখেছেন অভিনেত্রী।

আরও পড়ুন - Manike Mage Hithe: 'মানিকে মাগে হিথে' গেয়ে ফের ভাইরাল রানু মন্ডল, কী প্রতিক্রিয়া নেট নাগরিকদের?

নিজের জীবন শেষ করে দেওয়ার মতো মারাত্মক ঘটনা ঘটানোর আগে অভিনেত্রী সৌজন্য সুইসাইড নোটে লিখেছেন, 'আমি একাই এই ঘটনার জন্য দায়ী। পরিবারের সদস্যরা প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে, এমন কাজ জীবনে কখনও করব না। কিন্তু আমার কাছে আর কোনও উপায় ছিল না। আমি ভিতর থেকে একেবারে শেষ হয়ে গিয়েছি। দিন দিন আমি আর সেদিকেই এগিয়ে চলেছি। এর আগে এমন কখনও আমার সঙ্গে হয়নি।'

আরও পড়ুন - Gangubai Kathiawadi Release Date: কবে মুক্তি পাবে আলিয়া ভট্টের বহু প্রতীক্ষিত 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'?

জানা গিয়েছে, বেঙ্গালুরুর একটি অ্যাপার্টমেন্টে প্রেমিকের সঙ্গে থাকতেন অভিনেত্রী সৌজন্য। মাত্র ২৫ বছর বয়সী অভিনেত্রী টেলিভিশনে কয়েকটি ধারাবাহিকে অভিনয় করেছেন। বৃহস্পতিবার তিনি তাঁর প্রেমিককে ব্রেকফাস্ট আনার জন্য বাইরে পাঠান। অভিনেত্রীর প্রেমিক যখন ফিরে আসেন, ফিরে বাড়িতে ঢুকে অভিনেত্রীকে মৃত অবস্থায় দেখেন। পুলিশ ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতে অন্য আর এক কন্নড় অভিনেত্রী এবং বিগ বস প্রতিযোগী জয়শ্রী রামিয়া আত্মহত্যা করেন। একের পর এক অভিনেত্রীর আত্মহত্যাক ঘটনায় শোকের ছায়া কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ujaan Ganguly: বাবা-মা অনুপ্রেরণা, তবে আমার গল্প বলা আলাদা হবে, সেটাই স্বাভাবিক: উজান গঙ্গোপাধ্যায়
বাবা-মা অনুপ্রেরণা, তবে আমার গল্প বলা আলাদা হবে, সেটাই স্বাভাবিক: উজান গঙ্গোপাধ্যায়
Arijit Singh: 'নিজেদের ঈশ্বর ভাবছেন? সব কিছু মনে রাখা হবে..', দিল্লিতে ছাত্রছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় চাঁচাছোলা অরিজিৎ সিংহ
'নিজেদের ঈশ্বর ভাবছেন? সব কিছু মনে রাখা হবে..', দিল্লিতে ছাত্রছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় চাঁচাছোলা অরিজিৎ সিংহ
Mahua Roy Choudhury: মহুয়া রায়চৌধুরীর মৃত্যুদিনে, প্রকাশ্যে নায়িকার জীবন নিয়ে সিনেমার প্রথম ঝলক! কেমন হল অঙ্কিতার লুক?
মহুয়া রায়চৌধুরীর মৃত্যুদিনে, প্রকাশ্যে নায়িকার জীবন নিয়ে সিনেমার প্রথম ঝলক! কেমন হল অঙ্কিতার লুক?
Dev : ২১-এর মঞ্চে 'পাগলু ডান্স' ! মমতার মঞ্চ থেকে কেন উধাও 'গায়ক দেব' ? তবে কী ক্ষমতা নেই বলে তারকাও নেই ?
২১-এর মঞ্চে 'পাগলু ডান্স' ! মমতার মঞ্চ থেকে কেন উধাও 'গায়ক দেব' ? তবে কী ক্ষমতা নেই বলে তারকাও নেই ?

ভিডিও

Shikkha Samman 2026: শিক্ষা ক্ষেত্রের অসামান্য অবদান এবং উৎকর্ষকে স্বীকৃতি জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Howrah News: বালির নিশ্চিন্দার অভয়নগরে মিলল ৫টি আগ্নেয়াস্ত্র
Dengue Vaccine: ভারতে প্রথমবার আসছে ডেঙ্গি ভ্যাকসিন
Shikkha Samman 2026: শিক্ষাব্রতীদের সম্মান জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Kalyan Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget