এক্সপ্লোর

Manike Mage Hithe: 'মানিকে মাগে হিথে' গেয়ে ফের ভাইরাল রানু মন্ডল, কী প্রতিক্রিয়া নেট নাগরিকদের?

মাধুরী দীক্ষিত থেকে টাইগার শ্রফ এবং অন্যান্য প্রায় সমস্ত বলিউড তারকারা ইতিমধ্যেই ভাইরাল হওয়া এই গানে পারফর্ম করে ফেলেছেন নিজের মতো করে। শুধু তাই নয়, নিজের নিজের ভাষাতেও এই গান তৈরি করে ফেলেছেন অনেকে।

মুম্বই : শ্রীলঙ্কার গায়ক গায়িকা ইওহানি ডিসিলভা এবং সথীসানের 'মানিকে মাগে হিথে' (Manike Mage Hithe) ইন্টারনেটে ঝড় তুলেছে। নেট নাগরিক থেকে বলিউড তারকারা কেউই এর নেশা থেকে বেরতে পারছেন না। সিংহলী গানের নেশায় এতটাই মজে রয়েছেন নেট নাগরিকরা, তাঁদের সমস্ত কিছুতেই বেজে উঠছে 'মানিকে মাগে হিথে'। বাদ যাচ্ছেন না বলিউড অভিনেতা অভিনেত্রীরাও। মাধুরী দীক্ষিত থেকে টাইগার শ্রফ এবং অন্যান্য প্রায় সমস্ত বলিউড তারকারা ইতিমধ্যেই ভাইরাল হওয়া এই গানে পারফর্ম করে ফেলেছেন নিজের মতো করে। শুধু তাই নয়, নিজের নিজের ভাষাতেও এই গান তৈরি করে ফেলেছেন অনেকে। ফলে নেট দুনিয়ায় যে এখন 'মানিকে মাগে হিথে' ঝড় চলছে, তা বলাই বাহুল্য।

আরও পড়ুন - নতুন ছবি নিয়ে প্রজাতন্ত্র দিবস মাতাতে আসছেন জন আব্রাহাম

এমনই লতা মঙ্গেশকরের গান গেয়ে ভাইরাল হয়ে গিয়েছিলেন রানাঘাটের রানু মন্ডল (Ranu Mondal)। তাঁর গাওয়া 'এক পেয়ার কা নাগমা হ্যায়' মুহূর্তে ছড়িয়ে পড়েছিল নেট দুনিয়ায়। আর এর ফলেই তিনি সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে ওঠেন। এই গানের মাধ্যমেই রানাঘাটের রেল স্টেশন থেকে তিনি পৌঁছে যান বলিউডে। সঙ্গীত পরিচালক এবং গায়ক হিমেশ রেশমিয়ার সঙ্গে গানও গান। এবার সিংহলী গান 'মানিকে মাগে হিথে' গেয়ে ফের ভাইরাল হলেন রানু মন্ডল। 

আরও পড়ুন - Bigg Boss 15 Premiere: কবে, কখন, কোথায় দেখতে পাবেন 'বিগ বস ১৫'-র প্রথম এপিসোড?

সম্প্রতি রন্ধন পরিচয় নামে একটি ইউটিউব চ্যানেলে পোস্ট করা হয় রানু মন্ডলের একটি ভিডিও। যেখানে তাঁকে 'মানিকে মাগে হিথে' গাইতে দেখা যাচ্ছে। ৩৭ সেকেন্ডের এই ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে। আর তারপর থেকেই টুইটারে ট্রেন্ডিংয়ে রানু মন্ডলের নাম দেখাচ্ছে। যদিও এবার রানু মন্ডলের গানে একেবারেই খুশি হননি নেট নাগরিকরা। ভিডিওর কমেন্ট বক্সে নেটিজেনরা বিরক্তি প্রকাশ করে কমেন্ট করেছেন। কেউ লিখেছেন, 'সবাই ইওহানির মতো গাইতে পারবে না।' আবার কেউ লিখেছেন,'আমার কান থেকে রক্ত ঝরছে এমন গান শোনার পর।' আবার কোনও নেট নাগরিক লিখেছেন, 'এটা শ্রীলঙ্কার ভাষা। এটা সকলের পক্ষ গাওয়া সম্ভব নয়। খুব কম সংখ্যক মানুষই এই গান গাইতে পারবেন।' ফলে, রানু মন্ডলের গাওয়া 'মানিকে মাগে হিথে' যে নেটিজেনদের একেবারেই মন জয় করতে পারেনি, তা কমেন্ট দেখেই বোঝা যাচ্ছে। প্রসঙ্গত, এর আগে 'বচপন কা পেয়ার' গেয়েও ভাইরাল হয়েছিলেন রানু মন্ডল।

সেরা শিরোনাম

Imran Khan: 'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
Nushrratt Bharuccha: অস্ত্রোপচার সফল, এখন কেমন আছেন নুসরত ভারুচা? কী জানানো হল টিমের তরফে?
অস্ত্রোপচার সফল, এখন কেমন আছেন নুসরত ভারুচা? কী জানানো হল টিমের তরফে?
Rajpaal Yadav: চেক বাউন্স মামলায় সামান্য স্বস্তি রাজপাল যাদবের, পেলেন বিশেষ অনুমতি
চেক বাউন্স মামলায় সামান্য স্বস্তি রাজপাল যাদবের, পেলেন বিশেষ অনুমতি
Bohurupi 2: 'হাসতে হাসতেই রং পাল্টে..' শিবপ্রসাদের ছবি দেখে কী লিখলেন কৌশিক গঙ্গোপাধ্যায়?
'হাসতে হাসতেই রং পাল্টে..' শিবপ্রসাদের ছবি দেখে কী লিখলেন কৌশিক গঙ্গোপাধ্যায়?

ভিডিও

Lake Kalibari : লেক কালীবাড়ি পেল এবিপি আনন্দের 'উপচার-এ সেরা'-র পুরস্কার | ABP Ananda | Durga Puja
Lake Market Jubak Brinda | দক্ষিণ কলকাতার একটি সুপরিচিত ক্লাব লেক মার্কেট যুবকবৃন্দ
Durga Puja 2026 : এবিপি আনন্দের 'ভিন্ন ভাবনায় সেরা'র শিরোপা পেল তেলিপুকুর যুবসঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : এবিপি আনন্দের স্মরণে সেরার পুরস্কার পেল জগৎ মুখার্জি পার্কের দুর্গাপুজো |
Durga Puja|৪৭ তম বর্ষে গগনেন্দ্র ঠাকুরের সৃষ্টি নিয়ে সেজে উঠেছে রাজডাঙা আমরা কজন কল্যাণ সমিতির মণ্ডপ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget