এক্সপ্লোর

সেটে অপেক্ষায় অজয় দেবগণ, হোটেলে ঘুমিয়ে কাদা কপিল শর্মা

মুম্বই: সুনীল গ্রোভারের সঙ্গে প্রকাশ্যে ঝঞ্ঝাটের পর থেকেই তারকা কমেডিয়ান কপিল শর্মার অ্যাটিটিউড নিয়ে একগাদা প্রশ্ন উঠেছে। শো-তে তিনি দেরিতে তো আসেন অবশ্যই, সঙ্গে করে নিয়ে আসেন গুচ্ছ ট্যানট্রাম। ফলে টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান দ্য কপিল শর্মা শো-য়ের টিআরপি কমছে। তবে এবারে কপিল যা করলেন, তাতে সংশ্লিষ্ট চ্যানেলের পুরনো এপিসোডের রিপিট টেলিকাস্ট করা ছাড়া আর উপায় নেই। শুনুন কী হয়েছে। এই রবিবার বাদশাহ ছবির টিম কপিলের জন্য সেটে বসে থেকে থেকে ফিরে যায়। তাতে ছিলেন অজয় দেবগণ, ইমরান হাসমি, এশা গুপ্ত ও ইলিয়ানা ডি ক্রুজ। কপিলকে ডেকে ডেকে সারা মেলেনি, তিনি নাকি হোটেলের ঘরে বেহুঁশ হয়ে ঘুমোচ্ছিলেন। ফলে পরদিন সানি দেওল ও ববি দেওলেন তাঁদের পোস্টার বয়েজ ছবি নিয়ে শো-তে আসার কথা থাকলেও আসেননি তাঁরা। ভয় পেয়েছেন, তাঁদের সঙ্গেও একই ব্যবহার করা হবে। এই পোস্টার বয়েজ আবার ওই চ্যানেলেরই প্রোডাকশন ফলে বিষয়টি নিয়ে হইচই পড়ে গিয়েছে চ্যানেলের ভেতরে। কিন্তু কপিল শর্মার হলটা কী যে তিনি অজয় দেবগণের মত তারকাকে এভাবে চটাতে সাহস পেলেন। জানা যাচ্ছে, মদ্যপান ও গভীর রাত পর্যন্ত পার্টি করা কপিলের পুরনো অভ্যেস। ফলে শারীরিক কারণে তিনি সকাল সকাল ঘুম থেকে উঠতে পারেন না। সেটে এলেও অনেক সময় ঝিমিয়ে থাকেন বা বদমেজাজি হয়ে ওঠেন। সুনীল গ্রোভারের সঙ্গেও তাঁর ঝামেলার পিছনে এই মদের নেশা ছিল বলে শোনা যাচ্ছে। আর এই প্রথম তিনি যে শ্যুটিং বাতিল করলেন তাও নয়। শাহরুখ খান-অনুষ্কা শর্মার সঙ্গে জয় হ্যারি মেট সেজাল নিয়ে শ্যুটিংও বাতিল করতে হয় তাঁর জন্য। মুবারকন ও গেস্ট অফ লন্ডন টিমের সঙ্গেও একই কাণ্ড হয়।

সেরা শিরোনাম

Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Jeetu Kamal: রাগে রান্না করা চিকেন ওয়াশ বেসিনে উল্টে ফেলে দিলেন জিতু! ফের সৌরভের প্রশ্নের মুখে অভিনেতা
রাগে রান্না করা চিকেন ওয়াশ বেসিনে উল্টে ফেলে দিলেন জিতু! ফের সৌরভের প্রশ্নের মুখে অভিনেতা
Anupam Kher: রবি-সকালে কালীঘাটে অনুপম খের, পুজো দিলেন, কথা বললেন মহিলা সংরক্ষণ বিল নিয়েও
রবি-সকালে কালীঘাটে অনুপম খের, পুজো দিলেন, কথা বললেন মহিলা সংরক্ষণ বিল নিয়েও

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget