এক্সপ্লোর

Karan Johar: জাহ্নবীর পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক, কুমারত্ব হারানো নিয়েও বেফাঁস কর্ণ জোহর!

Karan Johar on Janhavi Kapoor: কর্ণকে বলতে বলা হয়েছিল, ২ টি জিনিস। যার মধ্যে একটি হবে সত্যি, অপরটি হবে মিথ্যে।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • কর্ণ জোহর ২৬ বছর বয়সে কুমারত্ব হারিয়েছিলেন.
  • জাহ্নবীর পরিবারের কারো সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না.
  • ব্যক্তিগত তথ্য রক্ষার্থে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন.
  • তাঁর নাম, ছবি ও স্বাক্ষর অপব্যবহার বন্ধের আর্জি.

কলকাতা: বলা হয়, বলিউডে যদি কোনও খবর সবার কাছে পৌঁছতে হয়, তাহলে তা নাকি বলে দেওয়া হয় কর্ণ জোহর (Karan Johar)-কে! তিনি নাকি বলিউডের যাবতীয় গসিপের খবর রাখেন। তবে কেবল বলিউডের যাবতীয় গসিপের বিষয় নয়, হামেশাই বিভিন্ন বিস্ফোরক মন্তব্য করার ফলে চর্চায় আসেন কর্ণ জোহর। তাঁর শো, 'কফি উইথ কর্ণ'-তে হামেশাই উঠে আসে, বলিউডের বিভিন্ন অজানা ঘটনা! কাজল ও টুইঙ্কল খন্নার অনুষ্ঠান ‘টু মাচ’-এ হাজির হয়েছিলেন কর্ণ জোহর। তাঁর সঙ্গে এসেছিলেন জাহ্নবী কপূর (Janhvi Kapoor)। আর সেখানেই, বিস্ফোরক সব মন্তব্য করেন কর্ণ। 

এদিন অনুষ্ঠানে এসে, নিজের কুমারত্ব হারানো নিয়ে কথা বলেন। আসলে কর্ণকে বলতে বলা হয়েছিল, ২ টি জিনিস। যার মধ্যে একটি হবে সত্যি, অপরটি হবে মিথ্যে। এতে কর্ণ বলেন, প্রথমত, তিনি ২৬ বছর বয়সে কুমারত্ব হারিয়েছিলেন। দ্বিতীয়ত, তিনি জাহ্নবীর পরিবারের কারোর সঙ্গেই ঘনিষ্ঠ সম্পর্কে ছিলেন। এতে রীতিমতো চমকে ওঠেন জাহ্নবী। এরপরে কর্ণ হাসতে হাসতে জানান, তাঁর প্রথম কথাটি সত্যি কিন্তু পরের কথাটি মিথ্যে। তিনি ২৬ বছর বয়সে কুমারত্ব হারিয়েছিলেন এই কথা ঠিক, কিন্তু জাহ্নবীর পরিবারের কারোও সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না। এই কথাটা তিনি একেবারেই বানিয়ে বলেছেন। এই কথা শুনে কার্যত স্বস্তির নিশ্বাস ফেলেন জাহ্নবী। কর্ণ জাহ্নবীকে বলেন,  'আমি সেই পার্টিতে দেরিতে পৌঁছেছিলাম এবং আমি তোমার পরিবারের কোনও সদস্যের সঙ্গে অন্তরঙ্গভাবে জড়িত ছিলাম না। যদিও এই চিন্তা আমার মনে এক-দুবার এসেছে।'

প্রসঙ্গত, কর্ণের সঙ্গে জাহ্নবীর খুবই ভাল সম্পর্ক। পরিচালক প্রযোজকের সঙ্গে বেশ কিছু কাজ করেছেন জাহ্নবী। সম্প্রতি কর্ণের প্রযোজিত ‘হোমবাউন্ড’ ছবিতেও অভিনয় করেছেন শ্রীদেবী-কন্যা। এই ছবি জায়গা করে নিয়েছিল কান চলচ্চিত্র উৎসবে। আর এবার, একসঙ্গে এই শো-তে এসে কার্যত আসর জমিয়ে দিয়েছিলেন কর্ণ আর জাহ্নবী। এদিন অনেক মজার মজার বিষয় নিয়ে প্রশ্ন ছিল গোটা শো জুড়েই।

অন্যদিকে, ঐশ্বর্য্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan) আর অভিষেক বচ্চনের (Abhishek Bachchan)-এর পরে কর্ণ জোহর (Karan Johar) নিয়েছেন বিশেষ পদক্ষেপ। নিজের নাম, ছবি ও স্বাক্ষর সংক্রান্ত ব্যক্তিগত তথ্য রক্ষার্থে এবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন পরিচালক প্রযোজক কর্ণ জোহর। তাঁর অভিযোগ, তাঁর নাম করে বিভিন্ন বিপণীতে বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে। এখানেই শেষ নয়, কর্ণের আরও অভিযোগ ছিল, বিভিন্ন প্ল্যাটফর্মে বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছে তাঁর ছবি। সেই কারণে, এই সমস্ত বিষয় আটকাতেই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কর্ণ। ঐশ্বর্য্য ও অভিষেকের ন্যায় কর্ণকেও একই রায় শুনিয়েছে দিল্লি আদালত। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget