এক্সপ্লোর

Kareena Kapoor Khan: করোনায় আক্রান্ত করিনা কপূর খান ও অমৃতা অরোরা

করিনা কপূর খানের করোনায় আক্রান্ত হওয়ার খবরের পরই বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে যে, যাঁরা দুই অভিনেত্রীর সংস্পর্শে এসেছেন, তাঁরা যেন দ্রুত করোনা পরীক্ষা করান।

মুম্বই: করোনায় (Covid19) আক্রান্ত হলেন বলিউড অভিনেত্রী করিনা কপূর খান (Kareena Kapoor Khan)। তিনি এবং তাঁর বান্ধবী অভিনেত্রী অমৃতা অরোরাও (Amrita Arora) করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যাচ্ছে। টিনসেল টাউনের (Bollywood) দুই তারকাকে বিভিন্ন সময়ে বিভিন্ন পার্টিতে দেখা গিয়েছে এরইমধ্যে। করিনা কপূর খানের করোনায় আক্রান্ত হওয়ার খবরের পরই বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে যে, যাঁরা দুই অভিনেত্রীর সংস্পর্শে এসেছেন, তাঁরা যেন দ্রুত করোনা পরীক্ষা করান।

করিনা কপূর খান এবং অমৃতা অরোরা (Amrita Arora) বন্ধুত্বের কথা নতুন নয়। প্রায়ই তাঁদের নানা জায়গায় একসঙ্গে পার্টি করতে দেখা যায়। করোনায় আক্রান্ত হওয়ার আগেও দুই অভিনেত্রীকে মুম্বইয়ের (Mumbai) বেশ কিছু পার্টিতে দেখা গিয়েছিল। তাই দুই অভিনেত্রীর করোনায় আক্রান্ত হওয়ার খবরের পরই তাঁদের সংস্পর্শে আসা অন্যান্যদেরও সাবধান করল বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন। 

আরও পড়ুন - Sidharth Shukla Birthday: প্রিয় বন্ধু সিদ্ধার্থের জন্য বিশেষ প্রার্থনা বিদ্যুৎ জামওয়ালের

প্রসঙ্গত, বলিউড অভিনেত্রী করিনা কপূর খানকে (Kareena Kapoor Khan) খুব শীঘ্রই দেখা যাবে আমির খানের (Aamir Khan) বিপরীতে 'লাল সিং চাড্ডা' (Lal Singh Chadda) ছবিতে। জানা যাচ্ছে আগামী বছর পয়লা বৈশাখে মুক্তি পাবে এই ছবি। এছাড়াও তাঁর হাতে রয়েছে বেশ কিছু ছবির কাজ।

কিছুদিনের মধ্যেই বলিউডের বেশ কিছু তারকা করোনায় আক্রান্ত হয়। কিছুদিন আগেই কোভিডে আক্রান্ত হন অভিনেত্রী তনিশা মুখোপাধ্যায়। করোনা রিপোর্ট পজেটিভ আসার পর তিনি নিজেকে আইসোলেশনে রেখেছিলেন বলে জানিয়েছিলেন। তারই আগে এই মারণ রোগে আক্রান্ত হন কিংবদন্তি অভিনেতা কমল হাসান। আমেরিকা সফরের পরই তাঁর করোনার কিছু উপসর্গ দেখা দেয়। আর টেস্ট করাতেই রিপোর্ট পজেটিভ আসে বলে নিজেই জানান সোশ্যাল মিডিয়ায়। হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর অবশেষে তিনি সুস্থ হয়েছেন। গতমাসে করোনায় আক্রান্ত হয়েছিলেন 'রানিং শাদি' অভিনেতা অমিত শাদও। উপসর্গ সামান্য থাকায় নিজেকে আইসোলেশনে রেখেছেন বলে নিজে জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়।

সেরা শিরোনাম

Priyanka Chopra: দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
Big Boss Bangla: বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
Tollywood News: নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
Ranojoy Bishnu: পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?
পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?

ভিডিও

Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Bhatar News | ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
Japan Typhoon Alert: জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
Embed widget