এক্সপ্লোর

Kareena-Saif New Baby Photos: দ্বিতীয় সন্তানের ছবি প্রথমবার প্রকাশ্যে আনলেন করিনা

'সপ্তাহের শেষটা যেমন'। ক্যাপশানে এই কয়েকটা শব্দ মাত্র। সঙ্গে একটা ছবি। সেখানে দেখা যাচ্ছে সেফ আলি খান ও তৈমুর আলি খানকে। একে অপরের সঙ্গে সময় কাটাতে ব্যস্ত বাবা-ছেলে। আর সামনেই শুয়ে রয়েছে একরত্তি। করিনা কপূরের সদ্যজাত পুত্র। এই প্রথম ছেলের ছবি শেয়ার করলেন করিনা কপূর। কিন্তু অনুরাগীদের উৎসাহ জিইয়ে রেখে ইমোজি দিয়ে তার মুখ ঢেকে দিলেন। করিনার ছবির কমেন্ট বক্স ভালোবাসায় ভরালেন দিদি করিশ্মা কপূর সহ বলিউডের অন্যান্য তারকারা।

কলকাতা: 'সপ্তাহের শেষটা যেমন'। ক্যাপশানে এই কয়েকটা শব্দ মাত্র। সঙ্গে একটা ছবি। সেখানে দেখা যাচ্ছে সেফ আলি খান ও তৈমুর আলি খানকে। একে অপরের সঙ্গে সময় কাটাতে ব্যস্ত বাবা-ছেলে। আর সামনেই শুয়ে রয়েছে একরত্তি। করিনা কপূরের সদ্যজাত পুত্র। এই প্রথম ছেলের ছবি শেয়ার করলেন করিনা কপূর। কিন্তু অনুরাগীদের উৎসাহ জিইয়ে রেখে ইমোজি দিয়ে তার মুখ ঢেকে দিলেন। করিনার ছবির কমেন্ট বক্স ভালোবাসায় ভরালেন দিদি করিশ্মা কপূর সহ বলিউডের অন্যান্য তারকারা।

ছবিতে দেখা যাচ্ছে, সইফ আলি খান তাকিয়ে রয়েছেন পতৌদি পরিবারের নতুন অতিথির দিকে। বাবার পাশে বসে ভাইকে দেখতে ব্যস্ত ছোট্ট তৈমুরও। দুই নবাবের পরনেই নীলচে ধূসর রঙের টি শার্ট এবং সাদা রঙের প্যান্ট। তবে যার দিকে দু’জনেই মন দিয়ে তাকিয়ে, কায়দা করে তার মুখটাই ঢেকে দিয়েছেন করিনা। শিশুর মুখের একটি ইমোজি বসিয়ে দিয়েছেন ছেলের মুখের জায়গায়। ফলে দেহের বাকি অংশ দেখা গেলেও থাকল না মুখ দর্শনের উপায়। ছবির ক্যাপশানে করিনা লিখেছেন, ‘আমার সপ্তাহের শেষটা এই ভাবেই কাটে। আপনাদের?’ কাজের ব্যস্ততা থেকে সময় বার করে সন্তানদের সঙ্গে অবসর যাপন করছেন সইফ। সেই মুহূর্তকেই লেন্সবন্দি করে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন করিনা।

গত ২১ ফেব্রুয়ারি দ্বিতীয় পুত্রসন্তানের জন্ম দিয়েছেন করিনা। কিন্তু তারপর থেকেই একরত্তিকে পাপারাৎজিদের আড়ালে রেখেছেন নবাব দম্পতি। এমনকি ছেলের নাম পর্যন্ত এখনও প্রকাশ্যে আনেননি তাঁরা। তৈমুরের নাম বিতর্কের পর থেকেই কিছুটা সাবধানী হয়েছেন তারকা দম্পতি। তবে দিন কয়েক আগে একটি পোস্ট করেছিলেন করিনার বাবা রণধীর কপূর। পাশাপাশি দুই ছবিতে ছিল দুই সদ্যোজাত। বাঁ দিকে স্পষ্ট ছিল তৈমুরের ছোটবেলার ছবি। তবে ডানদিকের শিশুটি ছিল অচেনা। নেটাগরিকদের দাবি, ‘সইফিনা’-র ছোট ছেলেই হল ডানদিকের শিশুটি। রণধীর কিছুক্ষণের মধ্যে সেই পোস্টটি সরিয়ে ফেললেও, নেটমাধ্যমে ছড়িয়ে পড়ে সেই ছবি। এবিষয়ে অবশ্য মুখ খোলেননি সইফ বা বেবো কেউই

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget