এক্সপ্লোর

Kareena Kapoor Khan: সিল করা হল বাড়ি, কেমন আছেন করোনায় আক্রান্ত করিনা কপূর খান?

করোনা রিপোর্ট পজেটিভ আসার পরই বৃহম্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে অভিনেত্রীর বাড়ি সিল করে দেওয়া হয়েছে। এএনআইকে বিএমসির এক কর্তা জানিয়েছেন যে, করিনা কপূর খান তাঁদেরকে সঠিক তথ্য দেননি।

মুম্বই: করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করলেন বলিউড অভিনেত্রী করিনা কপূর খান (Kareena Kapoor Khan)। সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে তাঁর কোভিড (Covid19) রিপোর্ট পজেটিভ আসার খবর তিনি নিশ্চিত করেছেন। তার সঙ্গে জানিয়েছেন, করোনায় আক্রান্ত হওয়ার পর ইতিমধ্যেই তিনি নিজেকে আইসোলেশনে রেখেছেন। এছাড়াও, গত কয়েকদিনে তাঁর সংস্পর্শে যাঁরা যাঁরা এসেছেন, প্রত্যেককেই করোনা পরীক্ষা করার অনুরোধও করেছেন অভিনেত্রী।

করোনায় আক্রান্ত হওয়ার পর নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে করিনা কপূর খান লেখেন, 'আমার কোভিড১৯ টেস্টের রিপোর্ট পজেটিভ এসেছে। রিপোর্ট আসার পরই আমি সঙ্গে সঙ্গে নিজেকে আইসোলেশনে রেখেছি। এবং চিকিৎসকের যাবতীয় পরামর্শ মেনে চলছি। যাঁরা গত কয়েকদিনে আমার সংস্পর্শে এসেছেন, প্রত্যেককে অনুরোধ জানাবো দ্রুত করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার জন্য।'

আরও পড়ুন - Miss Universe 2021 Winner: হরনাজ সান্ধুকে প্রশংসায় ভরিয়ে দিলেন দেশের প্রথম 'মিস ইউনিভার্স' সুস্মিতা সেন

বলি ডিভা আরও লেছেন, 'আমার পরিবারের সদস্যরা এবং বাড়িতে কাজ করার সদস্যরা প্রত্যেকেরই ভ্যাকসিনের ডাবল ডোজ নেওয়া হয়ে গিয়েছে। আর এই মুহূর্তে তাঁদের কারও করোনার উপসর্গ দেখা দেয়নি। ঈশ্বরের কাছে ধন্যবাদ জানাই যে, আমি এখনও পর্যন্ত ঠিকই আছি। চিকিৎসকের পরামর্শ মেনে চলছি। আশা করছি খুব দ্রুত সুস্থ হয়ে উঠব।'


Kareena Kapoor Khan: সিল করা হল বাড়ি, কেমন আছেন করোনায় আক্রান্ত করিনা কপূর খান?

করিনা কপূর খানের করোনা রিপোর্ট পজেটিভ আসার পরই বৃহম্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে অভিনেত্রীর বাড়ি সিল করে দেওয়া হয়েছে। এএনআইকে বিএমসির এক কর্তা জানিয়েছেন যে, করিনা কপূর খান তাঁদেরকে সঠিক তথ্য দেননি। তাই যাতে অন্য কেউ অভিনেত্রীর সংস্পর্শে এসে করোনায় আক্রান্ত না হন, তাই সেফ আলি খান এবং করিনা কপূর খানের বাড়ি তাঁরা সিল করে দিয়েছেন।

প্রসঙ্গত, বলিউড অভিনেত্রী করিনা কপূর খানকে (Kareena Kapoor Khan) খুব শীঘ্রই দেখা যাবে আমির খানের (Aamir Khan) বিপরীতে 'লাল সিং চাড্ডা' (Lal Singh Chadda) ছবিতে। জানা যাচ্ছে আগামী বছর পয়লা বৈশাখে মুক্তি পাবে এই ছবি। এছাড়াও তাঁর হাতে রয়েছে বেশ কিছু ছবির কাজ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget