এক্সপ্লোর

Saif Ali Khan Attacked: পার্টি থেকে ফিরে ঘুমাচ্ছিলেন করিনা, দুষ্কৃতীকে দেখে ঝাঁপিয়ে পড়েন সেফ, আহত গৃহ সহায়িকাও

Kareena Kapoor: জানা গিয়েছে, গতকাল রাতে করিশ্মা, রিয়া এবং সোনমের সঙ্গে বেরিয়েছিলেন করিনা।

মুম্বই: ভোররাতে বাড়িতে ঢুকে সেফ আলি খানকে কোপ দু্ষ্কৃতীর। মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে অস্ত্রোপচার হয়েছে অভিনেতার। এই মুহূর্তে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। এই ঘটনায় গোটা পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। চুরি করতেই যদি কেউ এসে থাকেন, তিনি ধারাল অস্ত্র নিয়ে ঢুকেছিলেন কেন, সেই সময় আর কী ঘটেছিল, একাধিক প্রশ্ন উঠে আসছে। সেই আবহেই নয়া তথ্য সামনে এল। জানা গিয়েছে, রাতে দিদি করিশ্মা কপূর বন্ধু সোনম এবং রিয়া কপূরের সঙ্গে বাইরে গিয়েছিলেন করিনা। রাতে যদিও ফিরে আসেন তিনি, তার পরই হামলা হয়। (Saif Ali Khan)

বৃহস্পতিবার ভোর রাতে এই ঘটনা ঘটে সেফ ও করিনার মুম্বইয়ের বান্দ্রার বাড়িতে। ধারাল অস্ত্র নিয়ে এক দুষ্কৃতী ভিতরে ঢুকে পড়েন। সেফ ও করিনার ছোট ছেলে জহাঙ্গিরের ঘরের দিকেই ওই দুষ্কৃতী এগোয় বলে জানা গিয়েছে। সেই সময় গৃহ সহায়িকার চোখে পড়ে যায়, ঝামেলা বাধে। এমন সময় বেরিয়ে আসেন সেফ। দুষ্কৃতীর সঙ্গে তাঁর ধস্তাধস্তি শুরু হয়। তাতেই না কি ধারাল অস্ত্র দিয়ে সেফকে এলোপাথাড়ি কোপায় ওই দুষ্কৃতী। (Kareena Kapoor)

জানা গিয়েছে, গতকাল রাতে করিশ্মা, রিয়া এবং সোনমের সঙ্গে বেরিয়েছিলেন করিনা। সোশ্যাল মিডিয়ায় সেই ছবিও পোস্ট করেন তিনি। সেই সময় ছেলেদের নিয়ে বাড়িতে ছিলেন সেফ। রাতে যদিও বাড়ি ফিরে আসেন করিনা। কিন্তু গভীর রাতে বাড়িতে কেউ ঢুকেছে বলে বুঝতে পারেননি তাঁরা। অঘোরে ঘুমিয়ে পড়েছিলেন সকলে। মুম্বই পুলিশের একটি সূত্রে জানা গিয়েছে, হামলার সময় সকলে বাড়িতেই ছিলেন। পরিবারকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন সেফ। দু'জনের মধ্যে হাতাহাতি, ধস্তাধস্তি হয়। তাতেই সেফ-কে ধারাল অস্ত্র দিয়ে কোপায় ওই দুষ্কৃতী।

সোশ্যাল মিডিয়ায় একটি ছবি সামনে এসেছে, তাতে বাড়ির নীচে উদ্বিগ্ন করিনাকে দেখা গিয়েছে। গৃহ সহায়িকাদের সঙ্গে কথা বলছিলেন তিনি। জানা গিয়েছে, অভিনেতার ঘাড়ে ১০ সেন্টিমিটার ক্ষত সৃষ্টি হয়। শরীরের ছ'টি জায়গায় ছুরির আঘাত ছিল, যার মধ্যে দু'টি আঘাত গুরুতর। শিরদাঁড়ায় গেঁথে যায় ছুরির একাশ। সেফের পাঁজরের হাড়ের কাছে চোটও গুরুতর। লীলাবতী হাসপাতালে প্রথমে নিউরো সার্জারি ও পরে কসমেটিক সার্জারি হয়। হামলায় জখম হন পরিচারিকাও। 

করিনা ভোররাতেই পৌঁছে যান লীলাবতী হাসপাতালে। পৌঁছন করিশ্মাও। পরিবারের সকলে নিরাপদে রয়েছেন বলে জানিয়েছেন বিবৃতি দিয়ে। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। কারণ গত কয়েক বছর ধরে মুম্বইয়ের তাবড় তারকাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সলমন খানকে একনাগাড়ে খুনের হুমকি দেওয়া হয়। তাঁর বাড়িতে গুলিও চলে। হুমকি পান শাহরুখ খানও। তার পর সেফের উপর এই হামলা। গোটা ঘটনায় মুম্বই পুলিশ এবং স্বরাষ্ট্রমন্ত্রকের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। অভিনেত্রী পূজা ভট্ট সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'আগে কখনও এত নিরাপত্তার অভাব বোধ করিনি'। ওই দুষ্কৃতীর নাগাল এখনও পায়নি পুলিশ। সে একা এই ঘটনায় জড়িত, না কি নেপথ্যে আরও কেউ রয়েছে, চলছে তদন্ত। আপাতত নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে সেফ-করিনার বাড়ি।

সেরা শিরোনাম

Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
Jaayjeet Banerjee: গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?

ভিডিও

Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI
Chokh Bhanga 6Ta | ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাতে কলেজ ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব
Jadavpur University Chaos | ক্যাম্পাসে বহিরাগতরা ঢুকল কীভাবে? কেন গ্রেফতার করল না পুলিশ? | ABVP-SFI
Jadavpur University News:
Kolkata Fire News | কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জেরে শো কজ নোটিস দমকলের | Fire Brigade News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget