এক্সপ্লোর

Karishma Kapoor: রণবীর-আলিয়ার পর কি ফের বিয়ের পিঁড়িতে করিশ্মা?

রণবীর কপূরের (Ranbir Alia Wedding) বিয়ে মিটতেই গুঞ্জন শোনা যাচ্ছে, ফের কি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন করিশ্মা কপূর (Karishma Kapoor)? অভিনেত্রীর সদ্য করা ইনস্টাগ্রাম পোস্ট ঘিরেই যত গুঞ্জন।

মুম্বই: সদ্যই বিয়ে সেরেছেন বলিউড অভিনেতা রণবীর কপূর (Ranbir Kapoor) এবং আলিয়া ভট্ট (Alia Bhatt)। ঘনিষ্ঠ ব্যক্তিদের উপস্থিতিতে রূপকথার মতো বিয়ের নানা ছবি শেয়ার করে নিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। রণবীর কপূরের বিয়ে মিটতেই গুঞ্জন শোনা যাচ্ছে, ফের কি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন করিশ্মা কপূর (Karishma Kapoor)? অভিনেত্রীর সদ্য করা ইনস্টাগ্রাম পোস্ট ঘিরেই যত গুঞ্জন।

বিয়ের পিঁড়িতে করিশ্মা কপূর?

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে রণবীর কপূর ও আলিয়া ভট্টের বিয়ের নানা ছবি শেয়ার করে নিয়েছেন করিশ্মা কপূর। তার কোনওটিতে নবদম্পতির সঙ্গে তাঁকে দেখা যাচ্ছে। কোনও ছবিতে আবার রণবীরের সঙ্গে রণধীর কপূরের ছবি। তবে, তিনি শেষ যে দুটি ছবি পোস্ট করেছেন, তা ঘিরেই উঠেছে গুঞ্জন। এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে দুটি ছবি পোস্ট করেছেন করিশ্মা কপূর। একটিতে দেখা যাচ্ছে, তাঁর হাতে রয়েছে নববধূর 'কলিরা' (Kaleera)। আর অন্য ছবিটিতে রণবীর-আলিয়ার বিয়ের সময়ে উচ্ছ্বসিত অবস্থায় ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। ছবি দুটি পোস্ট করে করিশ্মা কপূর লিখেছেন, 'ইনস্টাগ্রাম বনাম বাস্তব। আমার উপর কলিরা এসে পড়েছে বন্ধুরা।'

আরও পড়ুন - Kolkatar Harry First Song: গাইলেন সোহম, প্রকাশ্যে 'কলকাতার হ্যারি'র প্রথম গান

কী এই কলিরা?

জানা যায়, পঞ্জাবি রীতি অনুযায়ী যখন কোনও বিয়ে হয়, তখন কনের হাতে গয়নার সঙ্গে থাকে সোনা-রুপোয় তৈরি আরও এক গয়না। তাকেই বলে কলিরা। বিয়ের সময় কনে তাঁর বোন কিংবা বন্ধুদের মাথার উপর নিজের হাত ঝাঁকান। আর কনের হাত থেকে সেই কলিরা ছিটকে গিয়ে যাঁর উপর পড়ে, বলা হয়, খুব শীঘ্রই তাঁর বিবাহ সম্পন্ন হবে। বহু বছর ধরে এমনটাই বিশ্বাস করা হচ্ছে। রণবীর-আলিয়ার বিয়েতে আলিয়ার হাত থেকে কলিরা গিয়ে পড়ে করিশ্মা কপূরের উপর। আর তার জন্য তাঁকে বেশ উচ্ছ্বসিতও দেখায়।

প্রসঙ্গত, ব্যবসায়ী সঞ্জয় কপূরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন করিশ্মা কপূর। কিন্তু ২০১৬ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। তাঁদের দুই সন্তানও রয়েছে। নানা সময়ে করিশ্মা কপূরের দ্বিতীয় বিয়ের গুঞ্জন উঠলেও তা পড়ে চাপা পড়ে যায়। আলিয়ার হাতের কলিরা করিশ্মার উপর পড়ায় কি নতুন কোনও শুরু হতে চলেছে তাঁর জীবনে? উত্তর সময় দেবে।

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget