এক্সপ্লোর

Kolkatar Harry First Song: গাইলেন সোহম, প্রকাশ্যে 'কলকাতার হ্যারি'র প্রথম গান

জানা গিয়েছিল আজ সন্ধেবেলায় মুক্তি পাবে 'কলকাতার হ্যারি' (Kolkatar Harry) ছবির প্রথম গান। কথামতোই নেট মাধ্যমে মুক্তি পেল 'এই আমাদের ক্যাপ্টেন ম্যাজিক জানে'। গানটি গেয়েছেন অভিনেতা সোহম চক্রবর্তী নিজেই।

কলকাতা: আগামী ৬ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বাংলা ছবি 'কলকাতার হ্যারি' (Kolkatar Harry)। বিশেষ করে ছোটদের জন্য তৈরি এই ছবি। 'কলকাতার হ্যারি' ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে সোহম চক্রবর্তী (Soham Chakraborty) ও প্রিয়ঙ্কা সরকারকে (Priyanka Sarkar)। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অরিন্দম গঙ্গোপাধ্যায় (Arindam Ganguly), লাবনী সরকার প্রমুখ অভিনেতাদের। অভিনয়ের সঙ্গে সঙ্গে এই ছবি প্রযোজনাও করছেন সোহম। তাঁর প্রযোজনার প্রথম ছবি এটি। ছবিটির পরিচালনায় রয়েছেন রাজদীপ ঘোষ।

আরও পড়ুন - Ranbir Alia Wedding: যে শাড়ি পরে বিয়ে করলেন আলিয়া ভট্ট, তার দাম কত?

শিশু শিল্পী হিসাবে টলিগঞ্জে সফর শুরু করেছিলেন অভিনেতা সোহম চক্রবর্তী। মাস্টার বিট্টু হিসাবে পরিচিতি পেয়েছিলেন ব্যাপকভাবে। এখন টলিউডের প্রতিষ্ঠিত নায়ক তিনি। সোহম-প্রিয়াঙ্কা ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ছোট ঐশিকা গুহঠাকুরতাকে। আজ 'কলকাতার হ্যারি' ছবির প্রথম গান মুক্তি পেল নেট মাধ্যমে।

মুক্তি পেল 'কলকাতার হ্যারি' ছবির প্রথম গান 'এই আমাদের ক্যাপ্টেন ম্যাজিক জানে'-

আগেই জানা গিয়েছিল আজ সন্ধেবেলায় মুক্তি পাবে 'কলকাতার হ্যারি' ছবির প্রথম গান। কথামতোই নেট মাধ্যমে মুক্তি পেল 'এই আমাদের ক্যাপ্টেন ম্যাজিক জানে'। গানটি গেয়েছেন অভিনেতা সোহম চক্রবর্তী নিজেই। তাঁর গানের প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা। গানে সুর দিয়েছেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়। মুক্তি পেতেই নেট দুনিয়ায় প্রভাব ফেলেছে 'এই আমাদের ক্যাপ্টেন ম্যাজিক জানে' (Ei Amader Captain Magic Jane) গানটি।

কলকাতার হ্যারি (Kolkatar Harry)। প্রাইমারি স্কুলের এক কারপুল ড্রাইভারের গল্প। নাম হরিনাথ পাত্র। গরীব এই ড্রাইভার হ্যারি পটার সিরিজের আবার অত্যন্ত অনুরাগী। দারুণ গল্প বলতে পারে সে। কলকাতার রাস্তায় ম্যাজিক দেখাতে ভালোবাসে সে। গল্পে রয়েছে আরও এক চরিত্র, নাম তিতলি। ১০ বছরের এই একরত্তিকে নিয়ে সারাদিন চিন্তায় থাকে তার মা। আর আছে তাঁর ১৪ বছরের বড় দিদি মোহর। শিক্ষকতা করে সে। এই তিন চরিত্রের গল্প, বন্ধুত্ব আর ওঠাপড়া নিয়েই আবর্তিত হবে 'কলকাতার হ্যারি'-র  গল্প। এই চরিত্রকে নিয়েই আবর্তিত হয়েছে 'কলকাতার হ্যারি' -র গল্প।

সেরা শিরোনাম

Bollywood Actor: দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
Sandip Roy: সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget