এক্সপ্লোর

Karisma Kapoor Update: নতুন 'শুরু', খুশির খবর দিলেন করিশ্মা কপূর

কপূর পরিবারে উৎসবের আমেজ শেষ হয়নি এখনও। তারইমধ্যে নতুন খুশির খবর শোনালেন বলিউড অভিনেত্রী করিশ্মা কপূর (Karishma Kapoor)। অভিনেত্রীর পোস্টে উচ্ছ্বসিত অনুরাগী থেকে অন্যান্য় তারকারা।

মুম্বই: ভাই রণবীর কপূরের (Ranbir Kapoor) সঙ্গে আলিয়া ভট্টের (Alia Bhatt) বিয়ে উপলক্ষে এখনও আনন্দে মেতে গোটা কপূর ও ভট্ট পরিবার। সদ্যই গিয়েছে বিয়ে। তারপর রিসেপশন। কপূর পরিবারে উৎসবের আমেজ শেষ হয়নি এখনও। তারইমধ্যে নতুন খুশির খবর শোনালেন বলিউড অভিনেত্রী করিশ্মা কপূর (Karishma Kapoor)। অভিনেত্রীর পোস্টে উচ্ছ্বসিত অনুরাগী থেকে অন্যান্য় তারকারা।

দীর্ঘ বেশ কিছু বছর অভিনয় থেকে দূরে রয়েছেন করিশ্মা কপূর। শেষবার তাঁকে পর্দায় দেখা গিয়েছিল শাহরুখ খান, অনুষ্কা শর্মা, ক্যাটরিনা কাইফ অভিনীত 'জিরো' ছবিতে। এই ছবিতে তাঁকে একটি ক্যামিও চরিত্রে দেখা যায়। যদিও গতবছর টেলিভিশনের বেশ কিছু শোয়ে অতিথি কিংবা অতিথি বিচারক হিসেবে দেখা যায় করিশ্মা কপূরকে। এবার নতুন ছবিতে তাঁকে দেখা যেতে চলেছে।

নতুন ছবির ঘোষণা করিশ্মা কপূরের-

এদিন বলিউড অভিনেত্রী করিশ্মা কপূর তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেছেন। তাঁর আগামী ছবি 'ব্রাউন- দ্য ফার্স্ট কেস'-এর (Brown) ঘোষণা করেছেন তিনি। নতুন ছবির ক্ল্যাপারবোর্ডের সঙ্গে ছবি পোস্ট করে তিনি লেখেন, 'নতুন শুরু 'ব্রাউন'। ছবিটি পরিচালনা করছেন অভিনয় দেও। জানা গিয়েছে, অভীক বড়ুয়ার লেখা বই 'সিটি অফ ডেথ'-এর উপর নির্ভর করে তৈরি হবে ক্রাইম ড্রামা 'ব্রাউন'। দীর্ঘদিন পরে পর্দায় করিশ্মা কপূরের কামব্যাকে খুশি অন্যান্য তারকারাও।

আরও পড়ুন - Vedaant Madhavan Wins Gold: সাফল্যের ধারা অব্যাহত, রুপোর পর এবার সোনা জয় মাধবন পুত্র বেদান্তের

'ব্রাউন' প্রসঙ্গে করিশ্মা কপূর-

'ব্রাউন' ছবিতে মুখ্য চরিত্রে দেখা যেতে চলেছে করিশ্মা কপূরকে। এই ছবিতে তিনি একজন গোয়েন্দার ভূমিকায় থাকবেন। এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ''ব্রাউন' এমনই এক ধরনের গল্প বলবে, যা কেবলমাত্র দর্শকদের উত্তেজনা বৃদ্ধি করবে তা-ই নয়, এই ধরনের চরিত্রে অভিনয় করা যেকোনও অভিনেতার জন্যই চ্যালেঞ্জের। আর এমন একটা প্রোজেক্টের সঙ্গে জড়িয়ে থাকতে পেরে উত্তেজনা অনুভব করছি। আমার চরিত্রটা নির্ভীক, শক্তিশালী। আর আশা করছি দর্শকদেরও ততটাই ভালো লাগবে। কবে ছবির শ্যুটিং শুরু হবে, তার জন্যই অপেক্ষা করছি।'

সেরা শিরোনাম

Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Ajay Devgan: অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
Anirudh-Kavya Maran Marriage: জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget