এক্সপ্লোর

Kartik Aaryan Upcoming Film: টিজার ছিল ধামাকাদার, কবে মুক্তি পাবে কার্তিক আরিয়ানের 'ধামাকা' ছবির ট্রেলার?

কয়েকদিন আগেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'ধামাকা' ছবির প্রথম টিজার পোস্ট করেছিলেন কার্তিক আরিয়ান। টিজার দেখার পর থেকেই তাঁর অনুরাগীদের মধ্যে আরও উত্তেজনা তৈরি হয়েছে।

মুম্বই: বলিউডের এই প্রজন্মের জনপ্রিয় তারকা কার্তিক আরিয়ানের (Kartik Aaryan) পরবর্তী ছবি 'ধামাকা' নিয়ে শুরুর দিন থেকেই দর্শকদের আগ্রহ তৈরি হয়ে গিয়েছে। যেদিন থেকে চবির নির্মাতা 'ধামাকা'র কথা ঘোষণা করেছিলেন, সেদিন থেকেই কার্তিক আরিয়ানের অনুরাগীরা ছবিটি নিয়ে উত্তেজিত। তার মূল কারণ, এতদিন কার্তিক আরিয়ানকে রোম্যান্টিক চরিত্রেই অভিনয় করতে দেখা গিয়েছে। 'ধামাকা'তেই প্রথমবার তিনি অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে চলেছেন।

আরও পড়ুন - Hrithik Viral Dance: জিম সেশনে হৃত্বিকের ডান্স স্টেপে মেতে উঠেছেন বলি সেলেবরা, ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়

কার্তিক আরিয়ানের 'ধামাকা' ছবিটি পরিচালনা করছেন রাম মাধবনী। দক্ষিণ কোরিয়ার ছবি 'দ্য টেরর লাইফ'র গল্প অবলম্বনে তৈরি হচ্ছে 'ধামাকা'। এই ছবিতে কার্তিক আরিয়ান অর্জুন পাঠক নামে এক সাংবাদিকে চরিত্রে অভিনয় করছেন। তিনি ছাড়াও এই ছবিতে দেখা যাবে ম্রুণাল ঠাকুর, অম্রুতা সুভাষ এবং বিশ্বজিৎ প্রধানের মতো অভিনেতাদের। এই ছবিতে একজন সন্ত্রাসবাদীর সাক্ষাৎকার নিতে দেখা যাবে 'লুকা ছুপি' অভিনেতাকে। ছবিটি প্রযোজনা করছে রাম মাধবনী ফিল্মস। 

আরও পড়ুন - Ranveer Singh Update: রণবীর সিংহের কুইজ শো 'দ্য বিগ পিকচার'-র প্রথম প্রতিযোগী কত টাকা জিতলেন?

কয়েকদিন আগেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'ধামাকা' ছবির প্রথম টিজার পোস্ট করেছিলেন কার্তিক আরিয়ান। টিজার দেখার পর থেকেই তাঁর অনুরাগীদের মধ্যে আরও উত্তেজনা তৈরি হয়েছে। ছবির ট্রেলার কবে মুক্তি পাবে তা নিয়ে অনুরাগীরা আগে থেকেই কমেন্ট করছিলেন। অবশেষে সেই সুখবরটা দিলেন অভিনেতা। 'সোনু কি টিটু কি সুইটি' ছবির নায়ক সোশ্যাল মিডিয়ায় 'ধামাক'র একটি নতুন পোস্টার দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, 'কাল হবে আসল ধামাকা।' অর্থাৎ, ১৯ অক্টোবর মুক্তি পেতে চলেছে 'ধামাকা' ছবির ট্রেলার। যা নিয়ে খুবই উচ্ছ্বসিত অভিনেতা।

প্রসঙ্গত, 'ধামাকা' ছাড়াও কার্তিক আরিয়ানের হাতে রয়েছে একগুচ্ছ ছবি। খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে 'ভুলভুলাইয়া টু', 'শেহজাদা', 'ক্যাপ্টেন ইন্ডিয়া', 'ফ্রেডি'। করোনা পরিস্থিতি পেরিয়ে মহারাষ্ট্র সরকার সিনেমাহল খোলার ঘোষণা করার পর থেকেই বলিউডের অন্যান্য ছবির পরিচালক প্রযোজকদের মতো কার্তিক আরিয়ানও তাঁর আগামী ছবির মুক্তির দিন ঘোষণা করেছেন। 'ধামাকা' ছবির টিজার তো ধামাকাদার ছিল। এবার ট্রেলার কেমন হয় তা দেখার জন্য অপেক্ষা করতে হবে আগামীকাল পর্যন্ত। ছবিটি যদিও সিনেমাহলে নয়, মুক্তি পাবে নেটফ্লিক্সে।

সেরা শিরোনাম

Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে

ভিডিও

Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE
Coochbehar News | ধৃতদের সঙ্গে প্রদীপ্ত বসুর যোগাযোগ ? | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget