এক্সপ্লোর

Bollywood King: শাহরুখ খানের পর বলিউডের নতুন 'কিং' এবার এই অভিনেতা?

Bollywood's New 'King': শাহরুখ খানের পর এই প্রথম আর এক বলি তারকার নামের পাশে অনুরাগীরা 'কিং' বিশেষণ বসাচ্ছেন। আন্দাজ করতে পারছেন নামটা?

মুম্বই: বলিউডের সুপারস্টার শাহরুখ খানের (Shah Rukh Khan) জনপ্রিয়তা সম্পর্কে যত বলা যায়, কমই বলা হবে। তাঁর অনুরাগীরা তাঁকে নানা নামে ডাকেন। বহু সংখ্য অনুরাগী একদিকে যেমন তাঁকে বলিউডের 'বাদশা' (Baadshah) নামে ডাকেন তো, বহু অনুরাগী 'কিং খান' (King Khan) নামে ডাকেন। অনেকেই আবার 'বলিউডের কিং' নামেও ডাকেন তাঁকে। প্রথম ছবি থেকে আজ পর্যন্ত শাহরুখ খানের জনপ্রিয়তা প্রশ্নাতীত। তাঁকে দীর্ঘদিন পর্দায় দেখা যায়নি। 'জিরো' ছবির পর বেশ লম্বা বিরতি নিয়েছেন তিনি। যদিও আগামী বছর একাধিক ছবি মুক্তি পাবে তাঁর। কিন্তু তাঁকে পর্দায় দেখা যাক আর না যাক, তাতে তাঁর জনপ্রিয়তায় এক চিলতেও প্রভাব পড়ে না। সম্প্রতি বলিউডেরই আর এক তারকাকে 'কিং' বলে সম্বোধন করছেন অনুরাগী থেকে দর্শকেরা। শাহরুখ খানের পর এই প্রথম আর এক বলি তারকার নামের পাশে অনুরাগীরা 'কিং' (Bollywood King) বিশেষণ বসাচ্ছেন। আন্দাজ করতে পারছেন নামটা?

শাহরুখ খানের পর বি টাউনের নতুন 'কিং'-

বলিউডে কোনও গডফাদার নেই। নেই কোনও বাবা-কাকা। বলিউডের একেবারে বাইরের পরিবার থেকে উঠে এসে বি টাউনে নিজের পায়ের তলার মাটি শক্ত করে ফেলেছেন। কেরিয়ারের শুরু থেকে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন। তাঁর অভিনয় প্রশংসিত হচ্ছে বিভিন্ন মহলে। সলমন খান থেকে বলিউডের অনেক তাবড় তারকা তাঁর প্রশংসায় পঞ্চমুখ। তিনি আর কেউ নন। কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। সদ্যই মুক্তি পেয়েছে কার্তিকের ছবি 'ভুলভুলাইয়া টু'। ইতিমধ্যেই সেটি ১৫০ কোটির ব্যবসা করে ফেলেছে। এখন ২০০ কোটির ক্লাবে প্রবেশের জন্য দৌড় দিয়েছে। শুধু 'ভুলভুলাইয়া টু' নয়, তাঁর অভিনীত বহু ছবি বক্স অফিসে যেমন দুর্দান্ত ব্যবসা করেছে, তেমনই তাঁর অভিনয়ও প্রশংসিত হয়েছে সমালোচকদের কাছেও। সেই কার্তিক আরিয়ানকেই অনুরাগীরা সম্প্রতি বলিউডের 'কিং' নামে সম্বোধন করছেন শাহরুখ খানের পর। 

আরও পড়ুন - Urfi Javed: নিজের নাম বদলে ফেললেন উরফি জাভেদ

বলিউডের 'কিং' সম্বোধনে কী মত কার্তিক আরিয়ানের?

যদিও অনুরাগীরা তাঁকে বলিউডের 'কিং' নামে ডাকলেও কার্তিক আরিয়ান নিজে মোটেই এমনটা মনে করছেন না। সম্প্রতি এক সাক্ষাৎকারে যখন তাঁকে এই সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, তিনি বলেন, 'আমার মনে হয় না আমি 'কিং' সম্বোধনটা গ্রহণ করতে পারব বলে। আমাকে এখনও অনেক পথ চলতে হবে। এখনই সময় আসেনি এটা বলার। এখন তো সবে অল্প রাস্তা হেঁটেছি। তবে, যদি বলতেই হয়, আমি 'প্রিন্স' নামটা নিতে চাইব। মজা করে বললাম। আমি অত্যন্ত খুশি যে প্রথম ছবি থেকেই দর্শক আমাকে এতটা ভালোবাসা দিয়েছেন। 'সোনু কি টিটু কি সুইটি', 'পেয়ার কা পঞ্চনামা' আর বর্তমানে 'ভুলভুলাইয়া টু'। সবকটা ছবিই বক্স অফিসে ভালো ব্যবসা করেছে। ব্যস, আমি যেন দর্শকদের বিনোদন দিতে পারি, এটাই চাই।' প্রসঙ্গত, সামনেই মুক্তি পাবে কার্তিক আরিয়ানের একাধিক ছবি। 'ফ্রেডি', 'শেহজাদা', 'ক্য়াপ্টেন ইন্ডিয়া' এবং আরও বেশ কিছু ছবি রয়েছে আগামীতে তাঁর ঝুলিতে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Birbhum Tulu Mondal |
Jaish-E-Mohammed Terrorist Arrested | জইশ জঙ্গি হামিমের ছিল নিজের ব্যবসাও, দোকানের হদিশ পেল STF
Jaish-E-Mohammed Terrorist Arrested | STF-এর জালে জইশ জঙ্গি, সাধারণের নিরাপত্তা নিয়ে সওয়াল Kunal Ghosh-এর
Militant Arrested in Bengal | হামিমকে জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য! মিলল যোগাযোগের মাধ্যম
Jaish-E-Mohammed Terrorist Arrested | কীভাবে নিয়োগ হামিমদের? কী বললেন ব্রিগেডিয়ার দাস?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget