এক্সপ্লোর

Katrina and Vicky Kaushal's Wedding: রোস্টেড বরফি থেকে কালাকাঁদ, হরেকরকম মিষ্টি ভিকি-ক্যাটরিনার বিয়ের মেনুতে

Vicky Kaushal and Katrina Kaif Wedding: জানা যাচ্ছে, ভিকি-ক্যাটরিনার সঙ্গীত অনুষ্ঠানের জন্য যোধপুরের একটি মিষ্টির দোকান থেকে প্রায় ১৫০ ধরনের  মিষ্টির নমুনা পাঠানো হয়েছিল মুম্বইতে।

অতসী  মুখোপাধ্যায়, রাজস্থান: জাঁকজমক পূর্ণ ভাবে চলছে ভিকি-ক্যাটের বিয়ের অনুষ্ঠান। আয়োজনে রয়েছে রকমারি মিষ্টি। যে দোকান থেকে যাচ্ছে মিষ্টি তার ছবি দেখা গেল এবিপি আনন্দের পর্দায়। 

বৃহস্পতিবার বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন ভিকি-ক্যাটরিনা জুটি। হেভিওয়েট এই তারকার বিয়েতে স্বাভাবিকভাবেই আয়োজনের কোনও ত্রুটি নেই। জানা যাচ্ছে, ভিকি-ক্যাটরিনার সঙ্গীত অনুষ্ঠানের জন্য যোধপুরের একটি মিষ্টির দোকান থেকে প্রায় ১৫০ ধরনের  মিষ্টির নমুনা পাঠানো হয়েছিল মুম্বইতে। তার মধ্যেই বেশ কিছু মিষ্টি বেছে নেওয়া হয়েছে অনুষ্ঠানের জন্য। 

বিয়েতে অতিথিদের জন্য থাকবে রোস্টেড বরফি, তিল কী গোল্ডেন, পেস্তা লজ, ক্ষীরের নানা ধরণের মিষ্টি, ফিগ কালাকাদ, ক্ষীর সাংগ্রি। শুধু মিষ্টি নয়, এর সঙ্গে থাকছে মুখরোচক নোনতা খাবারও। মেনুতে থাকছে রাজস্থানি খাবার এবং রসুনের চাটনিও। ইতিমধ্যেই স্থানীয় বাজারে ৭৫ রকমের সব্জি এবং ৭০ রকমের ফলের বরাত দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার সাত পাকে বাধা পড়তে চলেছেন ভিকি কৌশল -ক্যাটরিনা কাইফ। তাঁর আগে রাজস্থানের সিক্স সেন্সেস বারওয়াড়া ফোর্টে সাজো সাজো রব। মঙ্গলবারই সম্পন্ন হয়েছে মেহেন্দি এবং সঙ্গীতের অনুষ্ঠান। বছরের সবথেকে হাইপ্রোফাইল সেলিব্রিটি বিয়ে। যার দিকে নজর সারা দেশের।

বৃহস্পতিবার জয়পুরের এই কেল্লায় বসবে ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশলের বিয়ের আসর। আসতে শুরু করেছেন অতিথি তালিকায় থাকা বলিউডের নামীদামী অভিনেতা, অভিনেত্রী, পরিচালকরা। রাজস্থানের সওয়াই মাধোপুরের সিক্স সেন্সেস বারওয়াড়া ফোর্টে এখন চলছে তারকা-বিয়ের শেষ মুহূর্তের প্রস্তুতি। মঙ্গলবার ছিল মেহেন্দি ও ‘সঙ্গীত’ অনুষ্ঠান। মেহেন্দি এসেছিল রাজস্থানের পালির সোজাত থেকে।  সিক্স সেন্সেস বারওয়াড়া ফোর্টে মঙ্গলবার সকাল ৮টার পর শুরু হয় ‘সঙ্গীত’ অনুষ্ঠান। রাজস্থানী এবং পাঞ্জাবি গানে ‘সঙ্গীত’ অনুষ্ঠানে পারফর্ম করেন শিল্পীরা। অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে পা মেলান ক্যাটরিনা-ভিকিও। 

বুধবার বেলা ১২টায় ক্যাটরিনার গায়ে হলুদ। বৃহস্পতিবার দুপুরে ১টায় ভিকি -ক্যাটরিনার ‘সহেরাবন্দর’ অনুষ্ঠান। দুপুর ৩টে থেকে সন্ধে ৭টা পর্যন্ত বিয়ের লগ্ন। ক্যাটরিনা-ভিকির বিয়ের জন্য পাঞ্জাব থেকে আসছেন পুরোহিত। বৃহস্পতিবার দুপুরে সাতটি ঘোড়ায় টানা রথে বিয়ের মণ্ডপে যাবেন ক্যাটরিনা। সব মিলিয়ে অপেক্ষা শুধুই দুহাত এক হওয়ার। 

সেরা শিরোনাম

Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Ajay Devgan: অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
Anirudh-Kavya Maran Marriage: জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই

ভিডিও

Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |
Durga Puja 2026 | দমদমের হিন্দুস্তান ভলান্টিয়ার্সে ফুটে উঠল একটুকরো পুরুলিয়া
Durga Puja 2026 | স্বপ্নাদেশ পেয়ে শুরু দেবী আরাধনা, দেখুন খণ্ডঘোষের বন্দ্য়োপাধ্য়ায় বাড়ির পুজো
Durga Puja 2026 | সাড়ে ৪০০ বছর আগে শুরু, ঘোষ বাড়িতে বছরভর থাকেন উমা
Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget