এক্সপ্লোর

Vicky Kaushal-Katrina Kaif Wedding: রাজস্থানে রাজকীয় বিয়ের আসরে তারকাদের সমাহার, আজ সঙ্গীত ভিকি-ক্যাটরিনার

Vicky - Katrina Wedding: সূত্রের থবর অনুযায়ী, জয়পুর বাজারে অর্ডার গেছে ৭৫ রকম সবজি ও ৭০ রকমের ফলের। সকালে একসঙ্গে রাজস্থানী ব্রেকফাস্ট সেরেছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ ও তাঁদের পরিবারের লোকজন।

জয়পুর: আর দুদিনের অপেক্ষা। তারপরই চার হাত এক হবে বলিউডের অন্যতম চর্চিত তারকা জুটি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের (Katrina Kaif-Vicky Kaushal Marriage)। আজ ভিকি-ক্যাটরিনার সঙ্গীত অনুষ্ঠান। আগামীকাল হবে মেহেন্দি। হবু বর ও কনে ইতিমধ্যেই সওয়াই মাধোপুরের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় পৌঁছে গিয়েছেন। আজ সকালে এসে পৌঁছেছেন দুই তারকার ঘনিষ্ঠ বন্ধু ও পরিচালক কবীর খান। সঙ্গে ছিলেন স্ত্রী মিনি মাথুরও। দুপুরে হাজির হবেন সঙ্গীত পরিচালক গুরদাস মান। এসে পৌঁছেছেন পরিচালক কর্ণ জোহর, অভিনেত্রী নেহা ধুপিয়া ও অভিনেতা অঙ্গদ বেদী। 'ভিকি ও ক্যাটরিনার বিয়েতে খুব খুশি', বলছেন অঙ্গদ বেদী। একে একে হাজির হচ্ছেন অন্যান্য তারকারাও। এছাড়া রয়েছেন দুই পরিবারের ঘনিষ্ঠ মহল, ভিকি ও ক্যাটরিনার বন্ধুবান্ধবেরাও। 

অতিথি আপ্যায়নে কোনও ত্রুটি রাখা হচ্ছে না। সূত্রের থবর অনুযায়ী, জয়পুর বাজারে অর্ডার গেছে ৭৫ রকম সবজি ও ৭০ রকমের ফলের। সকালে একসঙ্গে রাজস্থানী ব্রেকফাস্ট সেরেছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ ও তাঁদের পরিবারের লোকজন। কোনওরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই জন্য গোটা এলাকা পরিদর্শনে আসেন পুলিশও। এছাড়া কড়া নিরাপত্তা তো রয়েইছে। 

আরও পড়ুন: Year Ender: ২০২১-এ সর্বাধিক সার্চ হওয়া পুরুষ তারকা সিদ্ধার্থ শুক্ল, মহিলাদের তালিকায় শীর্ষে করিনা: ইয়াহু

প্রসঙ্গত গতকাল, ভিকি, ক্যাটরিনা, ফোর্টের ম্যানেজার ও জেলাশাসকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন স্থানীয় এক আইনজীবী। ভিকি ও ক্যাটরিনার বিয়ের জন্য নিরাপত্তার কারণে ৬ থেকে ১২ ডিসেম্বর রাজস্থানের সাওয়াই-মাধোপুর জেলার চৌথ মাতা মন্দিরে যাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়া হয়। স্থানীয় মানুষের সমস্যার কথা ভেবেই তিনি অভিযোগ করেন। যদিও এরপর মন্দির যাওয়ার সেই রাস্তা খুলে দেওয়া হয়।

অন্যদিকে গতকালই অভিনেতা ভিকি কৌশলের শেরওয়ানি হাজির হয় তাঁর বাড়িতে। সেই ছবি ক্যামেরাবন্দি করে পাপারাৎজিরা। ইন্টারনেটে হইচই ফেলে দিয়েছে ভিকি কৌশলের বিয়ের ( 'KatVic' wedding ) সেই পোশাকও। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Ujaan Ganguly: বাবা-মা অনুপ্রেরণা, তবে আমার গল্প বলা আলাদা হবে, সেটাই স্বাভাবিক: উজান গঙ্গোপাধ্যায়
বাবা-মা অনুপ্রেরণা, তবে আমার গল্প বলা আলাদা হবে, সেটাই স্বাভাবিক: উজান গঙ্গোপাধ্যায়
Arijit Singh: 'নিজেদের ঈশ্বর ভাবছেন? সব কিছু মনে রাখা হবে..', দিল্লিতে ছাত্রছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় চাঁচাছোলা অরিজিৎ সিংহ
'নিজেদের ঈশ্বর ভাবছেন? সব কিছু মনে রাখা হবে..', দিল্লিতে ছাত্রছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় চাঁচাছোলা অরিজিৎ সিংহ
Mahua Roy Choudhury: মহুয়া রায়চৌধুরীর মৃত্যুদিনে, প্রকাশ্যে নায়িকার জীবন নিয়ে সিনেমার প্রথম ঝলক! কেমন হল অঙ্কিতার লুক?
মহুয়া রায়চৌধুরীর মৃত্যুদিনে, প্রকাশ্যে নায়িকার জীবন নিয়ে সিনেমার প্রথম ঝলক! কেমন হল অঙ্কিতার লুক?

ভিডিও

Kalyan Banerjee on Abhishek Banerjee | মঙ্গলবার একুশের মঞ্চে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখার সময়েই মঞ্চে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Kalyan Banerjee on Mamata Banerjee | এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
Suvendu Adhikari on CPIM | তৃণমূলের সঙ্গে সিপিএমকেও একযোগে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Suvendu Adhikari on Abhishek Banerjee |
Delhi Protest News | NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত পড়ুয়াদের পাশে দাঁড়িয়েছেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget