এক্সপ্লোর

'Lokkhi Chhele' Trailer Out: একদল 'লক্ষ্মী ছেলে'র রুখে দাঁড়ানোর স্পর্ধা প্রকাশ্যে, মুক্তি পেল ট্রেলার

'Lokkhi Chhele': ট্রেলারে স্পষ্ট অন্ধবিশ্বাস ও বিজ্ঞানের লড়াই, নিচু জাত ও উঁচু জাতের সংঘর্ষ। একদিকে গ্রামের মানুষের ধর্মীয় বিশ্বাস, আর তার মুখোমুখি দাঁড়িয়ে শহুরে ডাক্তারদের প্রাণ বাঁচানোর প্রচেষ্টা।

কলকাতা: প্রতীক্ষার অবসান। অবশেষে প্রকাশ্যে এল 'লক্ষ্মী ছেলে' (Lokkhi Chhele) ছবির ট্রেলার। কৌশিক গঙ্গোপাধ্য়ায় (Kaushik Ganguly) পরিচালিত এই ছবির ঘোষণা থেকেই বেশ আলোড়ন তৈরি করেছিল। নজর কেড়েছিল ছবির টিজারও। এবার মুক্তি পেল ট্রেলার (trailer)।

'লক্ষ্মী ছেলে'র ট্রেলার

শনিবার, মুক্তি পেল 'লক্ষ্মী ছেলে' ছবির ট্রেলার। 'উইন্ডোজ' প্রযোজিত নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় নিবেদিত 'লক্ষ্মী ছেলে'র ট্রেলার পোস্ট করে এদিন লেখা হয়, 'এখনও তারা নির্ভীক... এখনও তাদের স্পর্ধা আছে রুখে দাঁড়ানোর... মানুষের বাঁচা মরা তাদের এখনও ভাবায়... তাই ওরাই আমাদের লক্ষ্মী ছেলে!' 

মিনিট তিনেকের ট্রেলারে স্পষ্ট অন্ধবিশ্বাস ও বিজ্ঞানের লড়াই, নিচু জাত ও উঁচু জাতের সংঘর্ষ। একদিকে গ্রামের মানুষের ধর্মীয় বিশ্বাস, আর তার মুখোমুখি দাঁড়িয়ে শহুরে ডাক্তারদের প্রাণ বাঁচানোর প্রচেষ্টা। সেই সঙ্গে রইল স্তোস্ত্রপাঠ, ধ্বজা, শঙ্খধ্বনি, আর চিকিৎসা বিজ্ঞান-হাসপাতালের ঘরের এক অদ্ভুত মেলবন্ধন। সবশেষে রক্তমাখা দুই পা, শিহরিত করবে।

 

কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি 'লক্ষ্মী ছেলে' মুক্তি পাচ্ছে ২৫ অগাস্ট। মুখ্যভূমিকায় অভিনয় করেছেন উজান গঙ্গোপাধ্যায় (Ujaan Ganguly), ঋত্বিকা পাল (Ritwika Pal) ও পূরব শীল আচার্য (Purab Seal Acharya)। ছবিতে গূরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন চূর্ণী গঙ্গোপাধ্যায় (Churni Ganguly), ইন্দ্রাশীস রায় (Indrasish Roy), বাবুল সুপ্রিয় (Babul Supriyo), জয়দীপ মুখোপাধ্যায় (Joydeep Mukherjee) ও প্রদীপ ভট্টাচার্য্য (Pradip Bhattacharya)।

আরও পড়ুন: Happy Birthday Sonu Sood: জন্মদিনে ফিরে দেখা সোনু সুদের বিখ্যাত কিছু সিনেমার কাজ

দিন কয়েক আগে মুক্তি পেয়েছে 'লক্ষ্মীছাড়া' ব্যান্ডের হাত ধরে প্রচারের প্রথম গান 'লক্ষ্মী ছেলে লক্ষ্মী মেয়ে'। মিউজিক ভিডিওতে ব্যান্ডের সঙ্গে দেখা গিয়েছিল সঙ্গীতশিল্পী সোমলতা আচার্য্য চৌধুরীকে (Somlata Acharyya Chowdhury)।

প্রসঙ্গত, চলতি বছর ফাদার্স ডে-তে কৌশিক গঙ্গোপাধ্যায় তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছেলে উজানের সঙ্গে একটি ছবি পোস্ট করে জানান যে, প্রথমবার তাঁর পরিচালনায় মুখ্য ভূমিকায় দেখা যেতে চলেছে ছেলে উজানকে। ছবির পোস্টারে দেখা যায় উজানের কোলে রয়েছে একটি শিশু।

সেরা শিরোনাম

Jeetu-Srijla: প্রত্যাখান সহ্য করতে পারছেন না জিতু? নাকি পরিস্থিতি সামলাতে পারছেন না সৃজলাই? বিগ বস নিয়ে ভিন্নমত নেটিজেনদের
প্রত্যাখান সহ্য করতে পারছেন না জিতু? নাকি পরিস্থিতি সামলাতে পারছেন না সৃজলাই? বিগ বস নিয়ে ভিন্নমত নেটিজেনদের
Shah Rukh Khan: ১৫ বছর যেন সংখ্যামাত্র! শাহরুখ-করিনার ম্যাজিক অমলিন 'ড্যাডি কুল' -এ
১৫ বছর যেন সংখ্যামাত্র! শাহরুখ-করিনার ম্যাজিক অমলিন 'ড্যাডি কুল' -এ
Big Boss Bangla: চোখে জল সবার, প্রত্যেককে উপহার দিলেন নিরঞ্জন! এই সপ্তাহেই বিগ বসের যাত্রা শেষ লাফটারসেনের?
চোখে জল সবার, প্রত্যেককে উপহার দিলেন নিরঞ্জন! এই সপ্তাহেই বিগ বসের যাত্রা শেষ লাফটারসেনের?
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget