এক্সপ্লোর

Sunny Leone: সানি লিওনিকে অনুষ্ঠানের অনুমতি দিল না এই বিশ্ববিদ্যালয়, কেন ?

Sunny Leone Performance: আগামী ৫ জুলাই তিরুবনন্তপুরমের ইউনিভার্সিটি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং ক্যাম্পাসে অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছিলেন অভিনেত্রী মডেল সানি লিওনি। কিন্তু তার অনুমতি দিলেন না উপাচার্য।

কলকাতা: আগামী ৫ জুলাই তিরুবনন্তপুরমের ইউনিভার্সিটি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং ক্যাম্পাসে অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছিলেন অভিনেত্রী মডেল সানি লিওনি (Sunny Leone)। কিন্তু সম্প্রতি জানা গিয়েছে কেরালা বিশ্ববিদ্যালয়ের (Kerala University) উপাচার্য সেই অনুষ্ঠানের জন্য সানি লিওনিকে অনুমতি দিতে অস্বীকার করেছেন।

কেরালা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহানান কুন্নুম্মল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে নির্দেশ দিয়েছেন যে, কলেজ-বিশ্ববিদ্যালয়ে কখনই অনুষ্ঠানের তালিকায় সানি লিওনির (Sunny Leone) শো রাখা যাবে না। গত বছর নভেম্বর মাসে কেরালার এর্নাকুলাম জেলায় ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে একটি কনসার্টে পদপিষ্ট হয়ে ৬০ জনেরও বেশি ছাত্র-ছাত্রী আহত হয়েছিলেন গুরুতরভাবে এবং ৪ জনের মৃত্যু হয় তাতে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জোর দিয়ে বলেন যে, কলেজ ইউনিয়ন কোনওভাবেই ক্যাম্পাসের ভিতরে বা বাইরে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করতে পারবে না। সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে, কলেজ ইউনিয়নও এর আগে উপাচার্যের কাছ থেকে অনুষ্ঠানের অনুমতি নিতে ব্যর্থ হয়েছিল।

কোচিনের এই ঘটনার পর থেকেই কেরালায় সরকারিভাবে বাইরে থেকে শিল্পী নিয়ে এসে ডিজে পার্টি, মিউজিক নাইট ইত্যাদি আয়োজন করা নিষিদ্ধ ঘোষিত হয়েছে। সেবারে কোচিন বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে গান গাইতে এসেছিলেন নিকিতা গান্ধী। ক্যাম্পাসের একটি ওপেন এয়ার অডিটোরিয়ামে হয়েছিল সেই অনুষ্ঠান। সূত্রের মাধ্যমে জানা যায়, যাদের কাছে অনুষ্ঠানের পাস ছিল, তাদেরকেও ভিতরে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল সেই সময়। অবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় হঠাৎ করেই বৃষ্টি চলে এলে। বাইরে অপেক্ষারত সকলেই বাধা না মেলে অডিটোরিয়ামের ভিতরে ঢোকার চেষ্টা করে আর তখনই পদপিষ্ট হয়ে মারা যান ৪ জন।

ইতিমধ্যে সানি লিওনি সম্প্রতি একটি মালয়ালম ছবির জন্য শ্যুটিং শুরু করেছেন। এটাই মালয়ালম ছবিতে তাঁর ডেবিউ হবে। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে এই ছবির শ্যুটিং শুরুর শুভ মহরতের ছবিও শেয়ার করেছিলেন সানি লিওনি। সেই ছবিতে দেখা যায় একটা অজানা জায়গায় অজানা নামের সেই মালয়ালম ছবির শুভ মহরতে পুজো করছেন সানি লিওনি। 'কোটেশন গ্যাং' নামের একটি ছবিতে সানি লিওনি সম্প্রতি অভিনয় করছেন বলে জানা গিয়েছে।

বলিউডি চলচ্চিত্র দুনিয়ায় এর আগে 'জিসম ২', 'জ্যাকপট', 'শুটআউট অ্যাট ওয়াডালা', 'রাগিনী এমএমএস ২' ইত্যাদি ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। সম্প্রতি গত বছর অনুরাগ কাশ্যপের পরিচালনায় 'কেনেডি' ছবিতে রাহুল ভট্ট এবং অভিলাষ থাপলিয়ালের বিপরীতে তাঁকে অভিনয় করতে দেখা যায়। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Maharaj Film Controversy: মুক্তির আগেই 'নিষিদ্ধ' করার দাবি উঠল আমির-পুত্রের ডেবিউ ছবি 'মহারাজ'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget