এক্সপ্লোর

Malayalam Actor Innocent Death: প্রয়াত প্রবীণ দক্ষিণী অভিনেতা ও প্রাক্তন লোকসভা সাংসদ ইনোসেন্ট

Innocent Death: চলতি মাসের শুরুতেই ভর্তি হয়েছিলেন হাসপাতালে। বয়স হয়েছিল ৭৫।

নয়াদিল্লি: শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জনপ্রিয় মালয়লি অভিনেতা (Veteran Malayalam actor) ও প্রাক্তন লোকসভা সাংসদ (former Lok Sabha MP) ইনোসেন্ট (Innocent passed away)। চলতি মাসের শুরুতেই ভর্তি হয়েছিলেন হাসপাতালে। বয়স হয়েছিল ৭৫।

প্রয়াত প্রবীণ অভিনেতা

সূত্রের খবর গতকাল কার্ডিওপালমোনারি সাপোর্টে ছিলেন অভিনেতা। যেখানে কৃত্রিমভাবে রুগীর শরীরে রক্ত পাম্প করা হয় এবং শরীরে অক্সিজেন পৌঁছে দেওয়া হয়। হাসপাতালের তরফে বলা হয়েছে, 'অভিনেতা করোনা আক্রান্ত হয়েছিলেন এবং শ্বাসপ্রশ্বাস জনিত সমস্যা ছিল, তাঁর মাল্টি অরগ্যান ফেলিওর হয়ে যায় যার ফলস্বরূপ হৃদযন্ত্রও স্তব্ধ হয়ে যায়।'

২০১২ সালে ক্যান্সার ধরা পড়ে অভিনেতার। তিন বছর পর তিনি ঘোষণা করেন যে এই মারণ রোগকে তিনি হারিয়েছেন। ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের কাহিনি তাঁর বই 'লাফটার ইন দ্য ক্যান্সার ওয়ার্ড'-এ বর্ণনা করেছেন তিনি। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন প্রবীণ অভিনেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। তিনি লিখেছেন, 'ইনোসেন্ট তাঁর অনন্য অভিনয় শৈলী দিয়ে মানুষের হৃদয় জয় করেছিলেন এবং একজন জন প্রতিনিধি হিসেবেও তিনি মানুষের সমস্যার কথা তুলে ধরে তাঁদের জীবন স্পর্শ করেছিলেন।'

অভিনেতা সাংসদের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন কংগ্রেস নেতা শশী থারুরও, জানান তিনি একজন উজ্জ্বল উদ্ভাবক এবং প্রতিভাধর অভিনেতা ছিলেন।

ট্যুইটারে শশী থারুর লেখেন, 'চরিত্র অভিনেতা, কৌতুক অভিনেতা এবং কেরলের এক সময়ের সাংসদ ইনোসেন্টকে হারানোয় শোকস্তব্ধ, যিনি ৭৫ বছর বয়সে মারা গেলেন। একজন উজ্জ্বল উদ্ভাবক এবং প্রতিভাধর অভিনেতা হওয়ার পাশাপাশি, তিনি একজন ভাল মানুষ ছিলেন যাঁর সঙ্গে লোকসভায় আলাপ করে আনন্দিত হতাম। আত্মার শান্তি হোক। ওম শান্তি।' শোকপ্রকাশ করেছেন বিজেপির খুশবু সুন্দরও। তাঁর কথায় 'অমূল্য রত্ন' হারিয়ে গেলেন।

চলকুড়ি লোকসভা কেন্দ্র থেকে ২০১৪ সালে ইনোসেন্ট জয়ী হন বাম ডেমোক্র্যাটিক ফ্রন্ট সমর্থিত নির্দল প্রার্থী হিসেবে। ১৯৪৮ সালে ইনরিনজালাকুণ্ডায় জন্মগ্রহণ করেন তিনি। ১৯৭২ সালে পা রাখেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে। প্রথম ছবি 'নৃত্যশালা' প্রেম নাজির ও জয়াভারতীর সঙ্গে। মালয়লি শিল্পীদের গিল্ড 'অ্যাসোসিয়েশন অফ মালয়লম মুভি আর্টিস্টস'-এর সভাপতি ছিলেন তিনি, টানা ১২ বছর। 

আরও পড়ুন: Smriti Irani had regrets after Sushant Singh Rajput death: সুশান্তর মৃত্য়ু নাড়িয়ে দিয়েছিল স্মৃতি ইরানিকে, স্মৃতিচারণায় উঠে এল অমিত সাদের নামও! কেন?

প্রবীণ এই অভিনেতা, যাঁকে অনুরাগীরা কৌতুকাভিনেতা হিসেবেই বেশি মনে রাখেন, প্রায় চার দশক ধরে সিনে দুনিয়ার সঙ্গে জড়িত ছিলেন। কাজ করেছেন প্রায় ৫০০ ছবিতে। শেষ তাঁকে ২০২২ সালে পৃথ্বীরাজ সুকুমারনের 'কাড়ুভা' ছবিতে দেখা গিয়েছিল। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!
উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!
Amit Saha: থিয়েটারের মঞ্চ থেকে প্রতিভা উঠে আসলে, টলিউডে আরও ভাল কাজ হবে: অমিত সাহা
থিয়েটারের মঞ্চ থেকে প্রতিভা উঠে আসলে, টলিউডে আরও ভাল কাজ হবে: অমিত সাহা
Rajesh Sharma: রাজেশ শর্মাকে দেখতে হাসপাতালে ইন্দ্রনীল খাঁ, কেমন আছেন অভিনেতা? কী কথা হল তাঁদের মধ্যে?
রাজেশ শর্মাকে দেখতে হাসপাতালে ইন্দ্রনীল খাঁ, কেমন আছেন অভিনেতা? কী কথা হল তাঁদের মধ্যে?
Rajesh Sharma: পোকার কামড়ে শরীরে বিষক্রিয়া, আজ কেমন আছেন রাজেশ শর্মা? কী বলছেন চিকিৎসকেরা?
পোকার কামড়ে শরীরে বিষক্রিয়া, আজ কেমন আছেন রাজেশ শর্মা? কী বলছেন চিকিৎসকেরা?

ভিডিও

Baruipur Incident: আগামীকাল বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী
Abhishek Banerjee: কণ্ঠ-নমুনা দিতেই হবে, গলার স্বর দিতে আপনি বাধ্য, অভিষেককে নির্দেশ হাইকোর্টের
Tmc News | তৃণমূল কংগ্রেসের আরও অ্যাকাউন্ট ফ্রিজ | ABP Ananda LIVE
Chingrighata News: সোমবার সকাল ৮টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে চিংড়িঘাটা উড়ালপুল
Asansol News | ফের আসানসোলে চলল বুলডোজার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget