এক্সপ্লোর

Khoraj Jiit: নিজের সুরে কথায় গান বাঁধলেন, গাইলেনও খরাজ, আয়োজনে জিৎ

Khoraj Jiit: রেকর্ডিং স্টুডিওতে দেখা মিলল খরাজেরও। ঘরোয়া পোশাকে গানের সুরে দিব্যি মজেছেন তিনি

কলকাতা: গান লিখছেন, সুর দিচ্ছেন আবার গাইছেনও! দুর্গাপুজোর আগে খরাজ মুখোপাধ্যায় (Khoraj Mukherjee) অভিনয়ের পাশাপাশি মজেছেন সঙ্গীতে। আর পরিচালনার দায়িত্বে রয়েছেন জিৎ চক্রবর্তী (Jiit Chakraborty)। সম্প্রতি একটি রেস্তোরাঁর পুজোর উপলক্ষ্যে থিম সং রেকর্ডিং সেরেছেন খরাজ। 

এবিপি লাইভকে জিৎ বলছেন, 'বিজ্ঞাপন করার আবেদন এসেছিল সংস্থার তরফ থেকে। সেই পরিকল্পনা থেকেই এই মিউজিক ভিডিও তৈরি করা। খরাজদা নিজেই গানটা লিখেছেন, গেয়েওছেন নিজেই। সুরও তাঁর নিজেরই। সদ্যই গানটির রেকর্ড হয়েছে। গানের শ্যুটিং ইতিমধ্যেই সারা হয়ে গিয়েছে। গানে খরাজদাকে যেমন দেখা যাবে, পাশাপাশি দেখা যাবে ভূতকেও। রেস্তোরাঁর থিমকে মাথায় রেখেই মিউজিক ভিডিওতে ভূতকে রাখার ভাবনা। তবে সেটা কীভাবে, সেটা জানার জন্য ভিডিওটা (Video) দেখতে হবে। ইউটিউব প্ল্যাটফর্মে (Youtue Platform) দেখা যাবে এই ভিডিওটি।'

আরও পড়ুন: Dance Dance Junior: মঞ্চে চাঁদের হাট, দেব-রুক্মিণী-মনামীরা মেতে উঠলেন নাচের ছন্দে

রেকর্ডিং স্টুডিওতে দেখা মিলল খরাজেরও। ঘরোয়া পোশাকে গানের সুরে দিব্যি মজেছেন তিনি। জিৎ বলছেন, 'খরাজদা একজন অনবদ্য অভিনেতা (Actor)। কিন্তু তিনি যে খুব ভালো সঙ্গীতশিল্পীও (Singer), সেই কথা অনেকেই জানেন না। এই মিউজিক ভিডিও দেখে সবার খরাজদার নতুন দিকটা জানতে পারবেন।'

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই মঞ্চে অভিনয় করছেন খরাজ, থিয়েটার তাঁর রক্তে। মঞ্চে অভিনয় করার সময় খালি গলায় গান গাওয়ার প্রচলন তো রয়েছে বটেই। সেই সূত্রেই খরাজ মুখোপাধ্যায় দিব্যি দরাজ গলায় সুর বাঁধতে পারেন। তবে এই প্রথম মিউজিক ভিডিওতে গান গাইলেন তিনি। 

অন্যদিকে, সদ্য 'কথামৃত' ছবির শ্যুটিং শেষ করেছেন জিৎ। এই ছবিতে প্রথমবার জুটি বাঁধছেন কৌশিক গঙ্গোপাধ্যায় আর অপরাজিতা আঢ্য (Aparajita Auddy)। এই ছবি মুক্তি পাবে ১৮ নভেম্বর (18 November)। এর আগে, জিৎ-এর প্রথম পরিচালনার কাজ ছিল সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee) আর মমতা শঙ্কর (Mamata Shankar)-এর সঙ্গে।

">

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget