এক্সপ্লোর

Sidharth Kiara Wedding: সিদ্ধার্থ-কিয়ারার রিসেপশনে আমন্ত্রিত অতিথিদের তালিকায় কারা রয়েছেন?

Kiara Sidharth Wedding: ৭ ফেব্রুয়ারি জয়সলমেরের সূর্যগড়ে বিবাহবন্ধনে আবদ্ধ হন সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণী।

মুম্বই: সদ্যই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণী। রাজস্থানের জয়সলমেরের সূর্যগড় প্যালেসে বসেথিল তাঁদের বিয়ের আসর। হাতে গোনা কিছু অতিথি উপস্থিত ছিলেন সেখানে। রাজস্থানে বিয়ে সারলেই তাঁদের রিসেপশন রয়েছে দিল্লিতেই। দিল্লি এবং মুম্বইয়ে  রয়েছে তাঁদের রিসেপশন পার্টি। কারা কারা আমন্ত্রিত রয়েছেন সেখানে? সামনে এল তালিকা।

সিদ্ধার্থ- কিয়ারার রিসেপশনের আমন্ত্রিতদের তালিকা-

বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণীর রিসেপশন পার্টিতে উপস্থিত থাকতে পারেন বলিউডের একাধিক তারকা। তালিকায় রয়েছেন শাহিদ কপূর, মীরা রাজপুত কপূর। জুহি চাওলা, ব্যবসায়ী জয় মেহতা। কোরিওগ্রাফার সাবিনা খান, জেবা কোহলি, ইশান চন্দক ও আরও অনেকে।

আরও পড়ুন - Salman Khan: আগামী ছবিতে বড় চমক নিয়ে আসছেন সলমন খান

প্রসঙ্গত, ৭ ফেব্রুয়ারি জয়সলমেরের সূর্যগড়ে বিবাহবন্ধনে আবদ্ধ হন সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণী। জয়সলমের থেকে দিল্লির সফর। নববধূর আগমন হল মলহোত্র পরিবারে। সিদ্ধার্থ মলহোত্র (Siddharth Malhotra)-র বাড়িতে পা রাখলেন নববধূ কিয়ারা আডবাণী (Kiara Advani)। আর দিল্লিতে এসেই কিয়ারা নিজেকে মুড়ে নিলেন ভালবাসার রঙে। লাল। তার ছোঁয়া লাগল সিদ্ধার্থের পোশাকেও। এদিন লাল মখমলে সালোয়ার কামিজে সাজলেন কিয়ারা। খোলা চুলের মধ্যে ঝলমলে সিঁদুর। হালকা গয়নার সঙ্গে সোনালি জুতো পরেছিলেন কিয়ারা। আর লালের ওপর কাজ করা শেরওয়ানিতে সাজলেন সিদ্ধার্থ। সঙ্গে সাদা পাজামা আর গলায় সূক্ষ কাজ করা কাশ্মীরি শাল। পায়ে নাগরা। হাতে হাত রেখে এদিন সংবাদমাধ্যমের সামনে আসেন নবদম্পতি। সাংবাদিকদের লাল বাক্সে বিতরণ করেন মিষ্টিও। সদ্যই সূর্যগড় প্যালেস ছেড়ে দিল্লিতে এলেন সিদ্ধার্থ কিয়ারা। সূত্রের খবর, দিল্লিতেই থাকবেন 'শেরশাহ' জুটি। ৯ ফেব্রুয়ারি দিল্লিতে বন্ধু ও পরিবারের জন্য একটি রিসেপশনের আয়োজন করা হয়েছে। এর পরের দিন, অর্থাৎ ১০ ফেব্রুয়ারি মায়ানগরীর উদ্দেশে পাড়ি দেবেন নবদম্পতি। এরপর, ১২ তারিখ মুম্বইতে আরও একটি রিসেপশনের আয়োজন করা হয়েছে। সেখানে হাজির থাকবেন বলিউড ইন্ডাস্ট্রির সমস্ত তারকারা।

অন্যদিকে, একদিকে যখন সদ্য বিবাহিত দম্পতি সিদ্ধার্থ মলহোত্র এবং কিয়ারা আডবাণীকে নতুন জীবনের শুভেচ্ছা জানাচ্ছেন সাধারণ নেট নাগরিক থেকে তারকারা। তখন অন্যদিকে, তাঁদের কাছে ক্ষমা চাইলেন রাম চরণের স্ত্রী উপাসনা কোনিডেলা। তিনি দুই তারকার কাছে ক্ষমা চেয়েছেন প্রতিশ্রুতি দিয়েই তাঁদের বিয়েতে উপস্থিত থাকতে না পারার কারণে। সিদ্ধার্থ - কিয়ারার পোস্ট করা ছবির কমেন্টে তিনি লিখেছেন, 'অভিনন্দন। এটা খুবই সুন্দর। খুব দুঃখিত আমরা ওখানে উপস্থিত থাকতে না পারার জন্য। তোমাদের দুজনকেই অনেক ভালোবাসা।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE
Suvendu Adhikari | কবে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ২ | দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ১ | অভিষেকের 'সেটিং-অফার' নিয়ে নতুন ইঙ্গিত মদনের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget