এক্সপ্লোর

Bob Biswas Trailer Release: 'এক মিনিট'! কবে আসছে 'বব বিশ্বাস'?

সম্প্রতি বলিউড অভিনেতা অভিষেক বচ্চন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে তাঁর আগামী ক্রাইম থ্রিলার 'বব বিশ্বাস'-র ছোট একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওটির শুরুও হচ্ছে 'এ কিলার অফ স্টোরি' দিয়ে।

মুম্বই: 'এক মিনিট'। এক সেকেন্ড অপেক্ষা। আর তারপরই বন্দুকটা বের করে সামনের ব্যক্তির দিকে সটান গুলি। ব্যস। খেল খতম। বলিউড অভিনেত্রী বিদ্যা বালানের 'কাহানি' (Kahaani) ছবিতে এমন হাড়হিম করা দৃশ্য আমরা বেশ কয়েক বছর আগে দেখে ফেলেছি। 'কাহানি' ছবির গায়ের রক্ত ঠান্ডা করে দেওয়া চরিত্র বব বিশ্বাস। বিদ্যা বালানের 'কাহানি' ছবিতে অভিনেতা শাস্বত চট্টোপাধ্যায় যে চরিত্রে অভিনয় করে অনেক প্রশংসা পেয়েছিলেন, এবার সেই হাড়হিম করা চরিত্রটিকে নিয়েই তৈরি হচ্ছে গোটা একটা ছবি। 'বব বিশ্বাস' (Bob Biswas) ছবির নাম ভূমিকায় দেখা যাবে অভিষেক বচ্চনকে (Abhishek Bachchan)। 

সম্প্রতি বলিউড অভিনেতা অভিষেক বচ্চন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে তাঁর আগামী ক্রাইম থ্রিলার 'বব বিশ্বাস'-র ছোট একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওটির শুরুও হচ্ছে 'এ কিলার অফ স্টোরি' দিয়ে। ফলে বোঝাই যাচ্ছে, শুধুমাত্র কোনও ছবির ভয়ঙ্কর ভিলেন হিসেবে নয়, মুখ্য চরিত্রেই দেখা যাবে তাঁকে। 'বব বিশ্বাস' ছবিটি পরিচালনা করেছেন সুজয় ঘোষের কন্যা দিয়া অন্নপূর্ণা ঘোষ। 

গতবছর লকডাউনের সময় থেকে শ্যুটিং শুরু হয় ক্রাইম থ্রিলার 'বব বিশ্বাস'-র। ২০২০-র জানুয়ারিতে কলকাতায় শুরু হয় শ্যুটিং। ছবির কাজও শেষ হয়ে গিয়েছিল গতবছর ডিসেম্বরে। কিন্তু করোনা পরিস্থিতিতে ছবি মুক্তি আটকে রয়েছে বেশ কিছুদিন। যদিও এবার অপেক্ষার অবসান হতে চলেছে। ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে মুক্তি পেতে চলেছে বহু প্রতিক্ষীত 'বব বিশ্বাস'। অভিষেক বচ্চনের সঙ্গে এই ছবিতে দেখা যাবে চিত্রাঙ্গদা সিংহকে। ছবিটি প্রযোজনা করেছে বলিউড সুপারস্টার শাহরুখ খানের রেড চিলিজ এন্টারটেনমেন্ট।

আরও পড়ুন - Patralekhaa Post Marriage Update: পাপারাজ্জিদের 'ভাবী জি' ডাকে কী প্রতিক্রিয়া দিলেন পত্রলেখা? ভিডিও ভাইরাল

'কাহানি' ছবিতে 'বব বিশ্বাস'কে দেখে তাঁর ভয়বহতা টের পেয়েছিলেন দর্শকরা। এবার গোটা একটা ছবিতে তাঁকে দেখা যেতে চলেছে। ফলে তাঁকে এবার আরও কতটা ভয়ঙ্কর রূপে দেখা যেতে চলেছে, তা নিয়ে ইতিমধ্যেই খুবই উত্তেজিত নেট নাগরিকরা। ছবি মুক্তির আগে তার সামান্য ঝলক দেখাতে আসছে ট্রেলার। আগামীকাল অর্থার ১৯ নভেম্বর মুক্তি পেতে চলেছে 'বব বিশ্বাস' ছবির ট্রেলার। জানা যাচ্ছে আগামীকাল দুপুর ১২টায় মুক্তি পাবে ছবির ট্রেলার। আরও জানা যাচ্ছে, আগামী ৩ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket: বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
Durand Cup: শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
Bollywood News: তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন
তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন
Sreelekha Mitra : প্রধানমন্ত্রীর 'কুরুচিকর' ছবির প্ল্যাকার্ড হাতে শ্রীলেখা ! FIR হতেই শ্রীলেখার দাবি 'চশমা ছাড়া গেছিলাম'
প্রধানমন্ত্রীর 'কুরুচিকর' ছবির প্ল্যাকার্ড হাতে শ্রীলেখা ! FIR হতেই শ্রীলেখার দাবি 'চশমা ছাড়া গেছিলাম'

ভিডিও

NEET Protest | জেন-জিদে মিলেছে জয়, তবু প্রশ্নফাঁস ঘিরে জারি রাজনৈতিক লড়াই
NEET Protest Chaos in Dharmatala | ধর্মতলা-কাণ্ডে অভিযুক্তদের খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নিমাণ
CJP Protest | কার নির্দেশে চলল ছররা গুলি? পুলিশের ভূমিকায় তপ্ত রাজধানীর রাজনীতি
CJP Protest | ফের আন্দোলনের নামার হুঙ্কার! কোন পথে CJP? কেন এই হুঁশিয়ারি?
BJP Holds Tiranga Yatra | নিটকে হাতিয়ার করে দেশভাগ করা স্লোগান? বিস্ফোরক অভিযোগ Agnimitra Paul-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget