এক্সপ্লোর

Anil Kapoor: চণ্ডীগড়ের রাস্তায় সাইকেল নিয়ে অনিল কপূর, আপনি সব প্রজন্মের কাছে অনুপ্রেরণা, ট্যুইট কিরেন রিজিজুর

Fitness of Anil Kapoor: বর্তমানে ‘যুগ যুগ জিও’ ছবির শ্যুটিং করছেন অনিল।

নয়াদিল্লি: দূর থেকে দেখলে বোঝাই দায় বয়স ৬৩। ছিপছিপে শরীর। মাথায় হেলমেট। গায়ে কালো জ্যাকেট। মুখের অর্ধেক অংশ ঢাকা। বেশ গতিতেই সাইকেল চালাচ্ছেন। ষাটোর্ধ্ব এই ব্যক্তির শরীরচর্চার ভিডিও নজর কেড়েছে কেন্দ্রীয় যুব ও ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজুরও।সোশ্যাল মিডিয়ায় লাইক, কমেন্টের ঝড়। যাঁকে নিয়ে এত আলোচনা, তিনি বলিউডের বিখ্যাত অভিনেতা অনিল কপূর। বর্তমানে ‘যুগ যুগ জিও’ ছবির শ্যুটিং করছেন অনিল। তিনি এখন রয়েছেন চণ্ডীগড়ে। শ্যুটিংয়ের মাঝেও শরীর চর্চায় আলস্য তাঁর না পসন্দ। তাই সকাল সকাল বেরিয়ে পড়েছিলেন চণ্ডীগড়ের রাস্তায়। নিজের ট্যুইটার হ্যান্ডলে সেই ভিডিও শেয়ার করে এই অভিনেতা লিখেছেন, ‘হৃদযন্ত্র সচল রাখার এই ব্যায়াম আমার সবচেয়ে পছন্দের। #আরলিমর্নিংবাইকরাইডস #চণ্ডীগড়।’ অনিল এই হ্যাশট্যাগে ভিডিও পোস্ট করার পরেই রিজিজুকে ট্যাগ করেন। ভিডিওটি দেখার পর প্রশংসাসূচক ট্যুইট করেন রিজিজু। এই কেন্দ্রীয় মন্ত্রী লেখেন, ‘দারুণ ব্যাপার অনিলজি। আপনি সব প্রজন্মের কাছে অনুপ্রেরণা। আপনার সাইকেলের ওই বড় ও মোটা মোটা চাকাগুলি আমার ভারী পছন্দ হয়েছে। #নিউইন্ডিয়াফিটইন্ডিয়া #ফিটইন্ডিয়ামুভমেন্ট।’ দিন যায় রাত যায়। মেয়ে সোনম কপূর কয়েক বছর আগেই বলিউডে পা রেখেছেন। তিনি বিয়েও সেরে ফেলেছেন কিন্তু অনিলের বয়স আর বাড়ে না। চুল পাকা, ভুঁড়ি গজানো বা চামড়া কুঁচকে যাওয়া- বয়সের কোনও লক্ষণই ছুঁতে পারেনি তাঁকে। রহস্যটা কী? কয়েকমাস আগে তিনি নিজেই জানান। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন এই অভিনেতা। তাতে দেখা যায়, জিমে কীভাবে সাইক্লিং করে ঘাম ঝরাচ্ছেন তিনি। এই ভিডিওর সঙ্গে তিনি লেখেন, ‘সানডেই হোক বা মানডে... এই আমার ফানডে।’ সাইক্লিং এক ধরনের কার্ডিও ওয়ার্কআউট, যা মূলত ফিট রাখে শরীরের নিম্নাংশ, অর্থাৎ পা, কোমর ইত্যাদি। শরীরে রক্ত সঞ্চালন ও অক্সিজেনের চলাচলও বাড়ে এতে। নিয়মিত সাইকেল চালালে ঘুম ভাল হয়, কমে রক্তচাপ। রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে। আর ক্যালরি ঝরার ফলে ওজন তো কমেই। কয়েকদিন আগে গুজব রটে, অনিল করোনা আক্রান্ত। তবে তিনি নিজেই করোনা নেগেটিভ হওয়ার কথা জানিয়েছেন। তবে জানা গিয়েছে, করোনা পজিটিভ নীতু সিংহ ও বরুণ ধবন। পরিস্থিতির চাপে আপাতত স্থগিত 'যুগ যুগ জিও' ছবির শ্যুটিং। ঋষি কপূরের মৃত্যুর পরে এই ছবির হাত ধরেই সেটে ফিরছেন নীতু। বরুণ ও অনিল ছাড়াও এই ছবিতে রয়েছেন কিয়ারা আডবাণী ও  প্রযক্তা কোলি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget