এক্সপ্লোর

Indian Cop in OTT: আসছে রোহিত শেট্টির 'ইন্ডিয়ান পুলিশ ফোর্স', তার আগে দেখে নিন ওটিটির 'কপ ইউনিভার্স'-এর সেরা ৫ ছবি

Cop Universe Movies: ১৯ জানুয়ারি আমাজন প্রাইম ভিডিয়োতে মুক্তি পেতে চলেছে 'ইন্ডিয়ান পুলিশ ফোর্স'। তবে কপ ইউনিভার্সের ছবি দেখতে পছন্দ হলে 'ইন্ডিয়ান পুলিশ ফোর্স' দেখার আগে এই ৫টি ছবি দেখে ফেলুন।

Indian Cop Universe: ওটিটি-তে এই প্রথম রাজ করতে চলেছেন পরিচালক রোহিত শেট্টি (Rohit Shetty)। তাঁর প্রথম সিরিজ, 'ইন্ডিয়ান পুলিশ ফোর্স' (Indian Police Force) আসছে আমাজন প্রাইম ভিডিয়ো ওটিটি প্ল্যাটফর্মে (Amazon Prime Video)। রোহিত শেট্টির 'কপ ইউনিভার্স' (Rohit Shetty Cop Universe)-এর অন্যতম অংশ হতে চলেছে এই সিরিজ যেখানে মুখ্য ভূমিকায় দেখা যাবে 'শেরশাহ' খ্যাত সিদ্ধার্থ মলহোত্র (Siddharth Malhotra), বিবেক ওবেরয় (Vivek Oberoi) ও শিল্পা শেট্টিকে (Shilpa Shetty)। ১৯ জানুয়ারি মুক্তি পেতে চলেছে এই সিরিজ। তবে কপ ইউনিভার্সের ছবি দেখতে পছন্দ হলে 'ইন্ডিয়ান পুলিশ ফোর্স' দেখার আগে এই ৫টি ছবি দেখতেই পারেন ওটিটি-তে।

দাবাং

অভিনব সিং কাশ্যপ (Abhinav Singh Kashyap) পরিচালিত 'দাবাং' (Dabangg) ছবিতে অভিনয় করেছিলেন সলমন খান (Salman Khan)। এই ছবিতে তাঁর চরিত্রের নাম চুলবুল পাণ্ডে। এই চরিত্রটি দর্শকের খুব মনে ধরেছিল। ছবিতে সোনু সুদকে (Sonu Sood) দেখা গিয়েছিল একজন খলনায়কের চরিত্রে অভিনয় করতে। আমাজন প্রাইম ভিডিয়োতে খুব সহজেই দেখতে পারেন 'দাবাং'। 

মর্দানি

২০১৪-তে প্রদীপ সরকার পরিচালিত ও রানি মুখোপাধ্যায় (Rani Mukherjee) অভিনীত, 'মর্দানি' (Mardaani) ছবিটি মুক্তি পায়। এই ছবিতে রানি মুখোপাধ্যায় অসাধারণ অভিনয় করেছিলেন। তাঁর অভিনীত চরিত্রটির নাম ছিল শিবাণী শিবাজি রাও। আমাজন প্রাইম ভিডিয়োতে দেখতে পাবেন এই ছবি। শোনা যাচ্ছে খুব শিগগিরই 'মর্দানি ৩' (Mardaani 3) -এর শ্যুটিং শুরু হবে।

সিম্বা

রোহিত শেট্টি পরিচালিত ছবি 'সিম্বা' (Simmba) ২০১৮-তে মুক্তি পেয়েছিল। এই ছবিতে নজর কেড়েছিলেন রণবীর সিং (Ranveer Singh)। সংগ্রাম "সিম্বা" ভালেরা-এর চরিত্রে রণবীরের অভিনয় মনে ধরেছিল দর্শকদের। এটিও পরিচালনা করেছিলেন রোহিত শেট্টি। বর্তমানে এটি দেখা যাবে জি ফাইভ অ্যাপে।

সিংঘম

কপ ইউনিভার্সের রাজা বলা হয় রোহিত শেট্টিকে। তাঁর প্রথম 'কপ ইউনিভার্স'-এর ছবি হচ্ছে 'সিংঘম' (Singham)। এই ছবিতে অজয় দেবগণকে (Ajay Devgn) মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল। আমাজন প্রাইম ভিডিয়োতে খুব সহজেই দেখতে পাবেন এই ছবিটি।

ফোর্স

২০১১ সালে জন আব্রাহম (John Abraham) অভিনীত 'ফোর্স' (Force) ছবিটি মুক্তি পায়। ছবিটি পরিচালনা করেছেন প্রয়াত পরিচালক নিশিকান্ত কামত (Nishikant Kamat)। এই ছবিতে কিছু অসাধারণ অ্যাকশন দৃশ্য আছে যা দর্শকদের সেই সময় খুব মনে ধরেছিল। এই ছবিটি এখন দেখা যাবে নেটফ্লিক্সে (Netflix)। কপ ইউনিভার্সের অন্যতম ছবি 'ফোর্স'-এ জন আব্রাহামের বিপরীতে অভিনয় করেছিলেন জেনেলিয়া ডিসুজা।

আরও পড়ুন: 12th Fail: মুক্তির ৩ দিনের মধ্যেই সেরার শিরোপা, হটস্টারে 'মোস্ট ওয়াচড' 12th Fail

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget