এক্সপ্লোর

Remembering Dilip Kumar: দিলীপ কুমারের মৃত্যুর পর প্রথম কী বলেছিলেন শায়রা বানু?

সম্প্রতি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে দিলীপ কুমারের চলে যাওয়া নিয়ে ধর্মেন্দ্র বেশ কিছু আবেগপ্রবণ কথা শেয়ার করে নিয়েছেন। যা সত্যি প্রত্যেকের মনকেই ভারাক্রান্ত করে তুলবে।

মুম্বই: বলিউডের কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমারের প্রয়াণের পর বেশ কয়েকদিন কেটে গিয়েছে। কিন্তু তার পরে অনেকেই এখনও পর্যন্ত বিশ্বাস করে উঠতে পারছেন না যে, তাঁদের প্রিয় ইউসুফ সাহেব না ফেরার দেশে চলে গিয়েছেন।

যাঁরা এখনও দিলীপ কুমারের প্রয়াণকে বিশ্বাস করতে পারছেন না, তাঁদের মধ্যে একজন হলেন অভিনেতার খুবই কাছের বন্ধু ধর্মেন্দ্র। সম্প্রতি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে দিলীপ কুমারের চলে যাওয়া নিয়ে ধর্মেন্দ্র বেশ কিছু আবেগপ্রবণ কথা শেয়ার করেছেন। যা সত্যি প্রত্যেকের মনকেই ভারাক্রান্ত করে তুলবে।

মাইক্রো ব্লগিং সাইট টুইটারে ধর্মেন্দ্র লেখেন, 'সায়রা নে যব কাঁহা, ধরম, দেখো সাহাব নে পলক ঝাপকি হ্যায়। দোস্তো জান নিকাল গয়ি মেরি। মালিক মেরে পেয়ারে ভাই কো জন্নত নসীব করে।' অর্থাৎ এর বাংলা তর্জমা করলে দাঁড়ায় যে, 'যখন সায়রা আমাকে বলল, ধরম, দেখো সাহেবের চোখের পলক পড়ল। বন্ধুরা, সত্যি সেই সময়ে আমার হৃদয়টা ভেঙে আরও টুকরো টুকরো হয়ে গিয়েছিল। ঈশ্বর যেন আমার বন্ধুকে স্বর্গে জায়গা করে দেন।'

ধর্মেন্দ্র আরও লেখেন 'দোস্তো, মুঝে দিখাবা নেহি আতা, লেকিন ম্যায় আপনে যজবাত পার কাবু ভি নেহি পাতা। আপনে সমঝ কে কেহ যাতা হুঁ।' অর্থাৎ 'বন্ধুরা, আমি শো-অফ করতে পারি না। কিন্তু এই আমি আমার আবেগ অনুভূতিকেও চেপে রাখতে পারছি না। ওদের (দিলীপ কুমার-সায়রা বানু) নিজের মনে করি, তাই নিজের মনে করেই কথাগুলো বলছি।'

বুধবার মুম্বইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আমাদের সকলের প্রিয় সাহেব দিলীপ কুমার। মৃত্যুকালে তাঁর ৯৮ বছর বয়স হয়েছিল। তাঁকে সবসময় আগলে রাখতেন স্ত্রী শায়রা বানু।

কিংবদন্তী অভিনেতার মৃত্য়ুর পর প্রথম কী বলেছিলেন শায়রা বানু, তা জানিয়েছেন হাসপাতালেরই এক চিকিৎসক জালিল পার্কার। ওই চিকিৎসক জানান যে, দিলীপ কুমারের মৃত্যুর পর শায়রা বানুর প্রথম শব্দটাই ছিল, 'ঈশ্বর আমার বেঁচে থাকার কারণটাই কেড়ে নিল। সাহেবকে ছাড়া আমি কোনও কিছু চিন্তা করা বা কোনও কিছু করতে আমি পারব না। সকলে দয়া করে প্রার্থনা করুন।'

প্রসঙ্গত, দিলীপ কুমারের মৃত্য়ুতে শোকপ্রকাশ করেছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রত্যেকেই। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং শায়রা বানুকে চিঠি দিয়ে কিংবদন্তী অভিনেতার মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget