এক্সপ্লোর

Koel Mallick: ত্রিনয়ন, অলঙ্কারে দেবীর সাজ, মহালয়ার সকালে ছোটপর্দায় দুর্গার ভূমিকায় কোয়েল

Durga Puja 2023: লাল বেনারসি, গা ভরা সোনার গহনা, কপালে ত্রিনয়ন ও খোলা লম্বা মেঘের মতো চুলে দিব্য মানিয়েছে তাঁকে। তবে রুদ্র নয়, এই মূর্তি সৌম্য। 

কলকাতা: ফের একবার মহিষাসুরমর্দিনীর (Mahalaya) বেশে দেখা যাবে কোয়েল মল্লিক (Koel Mallick)-কে। মহালয়ার ভোরে ছোটপর্দায় মা দুর্গার বেশে ফের দর্শকদের মুগ্ধ করবেন টলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা। আজ চ্যানেলের তরফ থেকে প্রকাশ্যে এসেছে নায়িকার লুক। এই অনুষ্ঠানটি প্রযোজনা করছেন সুরিন্দর ফিল্মস। (Durga Puja 2023) 

এর আগে, ২০২১ সালে পর্দায় দুর্গার ভূমিকায় দেখা গিয়েছিল কোয়েলকে। মা হওয়ার পরে সেই বছর প্রথম এই ভূমিকায় দেখা গিয়েছিল কোয়েলকে। এই নিয়ে দ্বিতীয়বার ছোটপর্দায় মহিষাসুরমর্দিনীর বেশে দেখা যাবে কোয়েলকে। আজ প্রকাশ্যে এসেছে তাঁক লুক। লাল বেনারসি, গা ভরা সোনার গহনা, কপালে ত্রিনয়ন ও খোলা লম্বা মেঘের মতো চুলে দিব্য মানিয়েছে তাঁকে। তবে রুদ্র নয়, এই মূর্তি সৌম্য। 


Koel Mallick: ত্রিনয়ন, অলঙ্কারে দেবীর সাজ, মহালয়ার সকালে ছোটপর্দায় দুর্গার ভূমিকায় কোয়েল

মল্লিকবাড়ির দুর্গাপুজো কলকাতার মধ্যে বিখ্যাত। ছোট থেকেই বাড়ির পুজোর সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত থাকেন কোয়েল। কেমন করে কাটত কোয়েলের ছোটবেলার দিনগুলো। এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, 'ঘুম ভাঙত স্তোস্ত্রপাঠের আওয়াজে। বাবা আগের দিন রাত থেকে রেডিওতে চ্যানেল ঠিক করে রাখতেন। তারপর আমায় ঘুম থেকে ডাকা। এর একটা জিনিস খুব মনে পড়ে। আমাদের মল্লিকবাড়িতে তো পুজো হয়। মহালয়ার দিন দেবীর ত্রিনয়ন আঁকা হয়। যত বড় হয়েছি, ওই তৃতীয় নয়নের মানে বুঝতে শিখেছি। ছোটবেলায় দুর্গাপুজো বলতে এত গভীরতা ছিল না। তখন বুঝতাম পুজো মানেই পড়াশোনার ছুটি। মায়ের কাছে প্রার্থনা করব আর সেগুলো সব সত্যি হবে। বয়স বদলেছে, কিন্তু আমার এই বিশ্বাসটা অবিচল রয়ে গিয়েছে।'

এর আগেও দূর্গার বেশে শ্যুটিং করেছেন কোয়েল। কেমন ছিল সেই অভিজ্ঞতা? এবিপি লাইভকে কোয়েল বলেছিলেন, 'প্রতি বছরই ভোরে উঠে চ্যানেলে মহালয়া দেখা আমাদের সবার অভ্যাস। তবে নিজে মা দুর্গার ভূমিকায় অভিনয় করা সবসময়ই বিশেষ। প্রতিবারই যখন এই চরিত্রে অভিনয় করি, মনে হয় নারীশক্তির আদর্শকে পর্দায় তুলে ধরার দায়িত্ব পালন করছি। ভিতর থেকে একটা অদ্ভুত শক্তি পাই অভিনয়ের সময়।’

১৪ অক্টোবর, ভোর ৫টায় স্টার জলসার পর্দায় দেখা যাবে এই অনুষ্ঠান, যার নাম 'যা দেবী সর্বভূতেষু'।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Star Jalsha (@starjalsha)

আরও পড়ুন: Jawan Twitter Review: 'গায়ে কাঁটা দেওয়া' ছবি, 'জওয়ান'-এর প্রশংসায় ভরল সোশ্যাল মিডিয়া

 

সেরা শিরোনাম

Jeetu-Srijla: 'একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..', ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..
'একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..', ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..
Big Boss Bangla: টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
Alka Yagnik: হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
Jeetu Kamal: সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..
সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget