এক্সপ্লোর

Koffee With Karan: ভিকিকে নিয়ে গোপন তথ্য ফাঁস করলেন ক্যাটরিনা

শীঘ্রই কর্ণ জোহরের সঙ্গে কথপোকথনে দেখা যাবে ক্যাটরিনা কাইফ, সিদ্ধান্ত চতুর্বেদী এবং ইশান খট্টরকে। তাঁদের আগামী ছবি 'ফোন ভূত'-এর প্রচারে আসবেন তাঁরা।

মুম্বই: কর্ণ জোহরের জনপ্রিয় চ্যাট শো 'কফি উইথ করণ' (Koffee With Karan) চলছে জোরকদমে। চলতি বছর আর টেলিভিশনে নয়, বরং, এই শো দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। অন্যান্য সিজনের মতো এই সিজনেও বি টাউনের জনপ্রিয় তারকারা এসে বসছেন কর্ণ জোহরের শোয়ে। সেখানে চলছে কথাবার্তা। শীঘ্রই কর্ণ জোহরের সঙ্গে কথপোকথনে দেখা যাবে ক্যাটরিনা কাইফ (Katrina Kaif), সিদ্ধান্ত চতুর্বেদী এবং ইশান খট্টরকে। তাঁদের আগামী ছবি 'ফোন ভূত'-এর প্রচারে আসবেন তাঁরা। ইতিমধ্যেই সেই এপিসোডের প্রোমো প্রকাশ করা হয়েছে নেট দুনিয়ায়। সেখানেই দেখা যাচ্ছে, ভিকি কৌশলকে (Vicky Kaushal) নিয়ে গোপন তথ্য ফাঁস করছেন ক্যাটরিনা।

ভিকি কৌশল প্রসঙ্গে ক্যাটরিনা কাইফ-

গত বছর ৯ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্টে বসেছিল তাঁদের বিয়ের আসর। ব্যাপক নিরাপত্তা ও গোপনীয়তার মধ্যে বিয়ে সারেন দুই তারকা। বিয়ের আগে সম্পর্ক নিয়ে মুখ খোলেননি কেউ। বিয়ে মিটতেই নানা ছবি নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করে নেন ভিকি - ক্যাটরিনা। শোনা যায়, ভিকি কৌশলের সঙ্গে বেশ কয়েক বছর সম্পর্কে ছিলেন ক্যাটরিনা কাইফ। সেই প্রসঙ্গেই চমকদার তথ্য দিলেন অভিনেত্রী।

কর্ণ জোহরের শোয়ে এসে ক্যাটরিনা কাইফ বলেন, 'আমি ওর (ভিকি কৌশল) সম্পর্কে বিশেষ কিছুই জানতাম না। আমি ওর নাম শুনেছিলাম মাত্র। কিন্তু কখনও ওর সঙ্গে কথা হয়নি। কিন্তু যখন ওর সঙ্গে আমার দেখা হল, তখন আমি আপ্লুত হয়ে গেলাম।' ক্যাটরিনা জানান, ভিকির সঙ্গে সম্পর্কের কথা তিনি প্রথমবার শেয়ার করেন পরিচালক জোয়া আখতারের সঙ্গে। তিনি বলেন, 'এটা একেবারেই অপ্রত্যাশিত। আমার ভাগ্যও বলতে পারেন। তবে, এতে আমি খুশি। আমি কখনও ভাবিনি ভিকির সঙ্গে আমার সম্পর্ক হবে।'

আরও পড়ুন - Justin Bieber: জাস্টিন বিবারের অনুরাগীদের জন্য খারাপ খবর

প্রসঙ্গত, সদ্য কয়েকদিন আগেই 'সর্দার উধম' ছবির জন্য ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন ভিকি কৌশল। অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অতিথি আসন উজ্জ্বল করতে দেখা যায় ভিকি - ক্যাটরিনাকে। সেখানেই অভিনেত্রী জানান যে, কেন তিনি সবাইকে না জানিয়ে বিয়েটা সারলেন। ক্যাটরিনা বলেন, 'আসলে কোভিডের কারণে আমার পরিবার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ছিল। তাই আমরা অনুষ্ঠানের পরিবর্তে সুস্থ থাকার নিরাপত্তায় বেশি জোর দিতে চেয়েছিলাম। আমাদের লক্ষ্য ছিল যাতে কোভিডের সংক্রমণ না ছড়ায়। মূলত সেই কারণেই এত নিরাপত্তা এবং গোপনীয়তার মধ্যে বিয়ে সেরেছি আমরা। পাশাপাশি, আমরা দুজনেই বিয়েটা খুব উপভোগও করেছি।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget