এক্সপ্লোর

Sonali Chakraborty: চিরঘুমের দেশে অভিনেত্রী সোনালি চক্রবর্তী, স্ত্রীর মৃত্যুতে স্মৃতির শহরে শঙ্কর

Sonali Chakraborty Dies: গত দুই দিন ধরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন শঙ্কর চক্রবর্তীর স্ত্রী সোনালি চক্রবর্তী, আজ ভোরে প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেত্রী সোনালি চক্রবর্তী।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: চিরঘুমের দেশে শঙ্কর চক্রবর্তীর (Shankar Chakraborty) স্ত্রী অভিনেত্রী সোনালি চক্রবর্তী (Sonali Chakraborty) ।  জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরেই লিভারের সমস্যায় ভুগছিলেন তিনি। গত দুই দিন ধরে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। সোমবার ভোরে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন জনপ্রিয় অভিনেত্রী সোনালি চক্রবর্তী। এই মুহূর্তে প্রয়াত অভিনেত্রীর মরদেহ বাসভবনে নিয়ে আসা হয়েছে। 

'ভরা থাক স্মৃতিসুধায়',  স্ত্রীর মৃত্যুতে লিখলেন শঙ্কর চক্রবর্তী 

এদিন ফেসবুকে স্ত্রীর মৃত্যুর খবর জানিয়ে বর্ষীয়ান অভিনেতা শঙ্কর চক্রবর্তী লেখেন, 'ভরা থাক স্মৃতিসুধায়।' এদিন তার ফেসবুক পোস্টে অসংখ্য গুণমগ্ধ ভক্তরা তার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন। প্রসঙ্গত,অভিনয় জীবনের পাশাপাশি শঙ্কর চক্রবর্তীর ব্যাক্তিগত জীবনেও সোনালী চক্রবর্তীর ব্যাপ্তি ছিল অনেকদূর। উল্লেখ্য, দীর্ঘ সময় ধরে অভিজয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন সোনালি চক্রবর্তী।  তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র দাদার কীর্তি, সংসার সংগ্রাম ইত্যাদি। চলচ্চিত্র ছাড়াও জননী, গাঁটছড়া ইত্যাদি জনপ্রিয় টিভি সিরিয়ালে তিনি অভিনয় করেছেন। গাঁটছড়া সিরিয়ালে খড়ি (শোলাঙ্কি রায়)-র জেঠিমার চরিত্রে দেখতে পাওয়া যায় তাঁকে। 

আরও পড়ুন, ছটপুজো কেমন চলছে ? লঞ্চ সফরে অর্জুন, ভূতনাথ ঘাটে অগ্নিমিত্রা 

দীপাবলিতে প্রদীপ জ্বালিয়ে পরিবারের সঙ্গে সময় কাটান সোনালি চক্রবর্তী

এবারের দীপাবলিতে প্রদীপ জ্বালিয়ে পরিবারের সঙ্গে সময় কাটান সোনালি চক্রবর্তী। কিন্তু  তারপরেই তাঁর শরীর খারাপ হতে শুরু করে। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হবে। বহু চেষ্টা করা হলেও তবে শেষ রক্ষা হয়নি।  মূলত, অভিনয় জীবনের মাঝে দীর্ঘ দিন ধরেই লিভারের সমস্যায় ভুগছিলেন ছোটপর্দার এই জনপ্রিয় অভিনেত্রী। গত দুই দিন ধরে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

ফেসবুকে শোকপ্রকাশ করেছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী

সোমবার ভোর চারটে নাগাত দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন জনপ্রিয় অভিনেত্রী সোনালি চক্রবর্তী। এই মুহূর্তে প্রয়াত অভিনেত্রীর মরদেহ বাসভবনে নিয়ে আসা হয়েছে। পরিবার সূত্রে খবর, শেষকৃত্য সম্পন্ন হবে কেওড়াতলা মহাশ্মশানে। সোনালি চক্রবর্তীর প্রয়াণে ইতিমধ্যেই শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তার মৃত্যুতে শোকস্তব্ধ টলিপাড়া। ফেসবুকে শোকপ্রকাশ করেছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। স্মৃতির পাতায় ফিরেছেন তিনিও। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Embed widget