এক্সপ্লোর

Krushna Abhishek: 'দ্য কপিল শর্মা শো'তে কি আদৌ আর ফিরবেন? ক্রুষ্ণা যা বললেন...

ফের কি 'দ্য কপিল শর্মা শো'তে দেখা যাবে ক্রুষ্ণা অভিষেককে? তিনি কি আদৌ আর ফিরবেন তিনি? এই প্রসঙ্গে খোলাখুলি মনের কথা জানিয়ে দিলেন ক্রুষ্ণা।

মুম্বই: 'দ্য কপিল শর্মা শো'-এর (The Kapil Sharma Show) নতুন সিজনে নেই ক্রুষ্ণা অভিষেক (Krushna Abhishek)। বেশ কিছুদিন ধরে নানা জল্পনা চলার পর অবশেষে এই খবরেই শিলমোহর পড়েছে। খোদ ক্রুষ্ণা অভিষেকই জানিয়ে দিয়েছেন যে, কপিল শর্মার শোয়ের নতুন সিজনে তিনি নেই। এর কারণ হিসেবে বেতন সংক্রান্ত নানা বিষয় উঠে আসে। কিন্তু ফের কি 'দ্য কপিল শর্মা শো'তে দেখা যাবে ক্রুষ্ণা অভিষেককে? তিনি কি আদৌ আর ফিরবেন তিনি? এই প্রসঙ্গে খোলাখুলি মনের কথা জানিয়ে দিলেন ক্রুষ্ণা।

'দ্য কপিল শর্মা শো'তে ফেরার প্রসঙ্গে ক্রুষ্ণা অভিষেক-

সম্প্রতি স্ত্রী কাশ্মীরা শাহের সঙ্গে দেখা যায় ক্রুষ্ণা অভিষেককে। তাঁকে জিজ্ঞাসা করা হয় 'দ্য কপিল শর্মা শো'-এ ফেরার প্রসঙ্গে। পাশাপাশি কপিল শর্মার সঙ্গেও তাঁর সম্পর্কে অবনতি হয়েছে বলে গুঞ্জন রটে। ক্রুষ্ণা বলেন, 'আরে কোনও ব্যাপার নেই। আজ আমরা দুজনে (তিনি ও কপিল শর্মা) অস্ট্রেলিয়া যাচ্ছি। জানি না আমার আর কপিলের সম্পর্কে কেন এত গুঞ্জন রটেছে। আমাদের মধ্যে কোনও সমস্যা নেই। আমি ওকে ভালোবাসি। ও আমাকে ভালোবাসে। ওটা আমারও শো। আমি আবারও ওই শোয়ে ফিরব।'

আরও পড়ুন - Kunal Kemmu: নতুন জার্নি শুরু করলেন কুণাল খেমু

প্রসঙ্গত, টেলিভিশনের পর্দায় ফের দেখা যেতে চলেছে 'দ্য কপিল শর্মা শো'। বিভিন্ন সূত্র অনুযায়ী খবর, আসন্ন সিজন একেবারে নতুন অবতারে দেখতে পাবেন দর্শকেরা। 'দ্য কপিল শর্মা শো'-এর এক ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, 'এবার 'দ্য কপিল শর্মা শো' একেবারে ভিন্ন রূপে আসছে। অনেক নতুন শিল্পীরা যুক্ত হবেন এখানে। আসন্ন সিজনে আর দেখা যাবে না ক্রুষ্ণা অভিষেককে। সম্প্রচারিত চ্যানেল খুব শীঘ্রই অফিশিয়ালি ঘোষণা করবেন যে কবে থেকে দেখা যাবে।' সূত্রের এই খবরে শিলমোহর দিয়ে ক্রুষ্ণা অভিষেক বলেন, 'করছি না 'দ্য কপিল শর্মা শো'। এগ্রিমেন্ট ইস্যুর কারণে এই সিদ্ধান্ত।' সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, বেতন সংক্রান্ত সমস্যার জন্যই শো ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন ক্রুষ্ণা অভিষেক। অন্য একটি সূত্রে বলা হচ্ছে, 'নির্মাতা এবং ক্রুষ্ণা অভিষেক দুপক্ষই তাঁদের সেরা চেষ্টা চালিয়েছে সমস্ত সমস্যা মিটিয়ে ফেলার। কিন্তু এই ঘটনার অন্যতম বড় কারণ হল পারিশ্রমিক সমস্যা। আশা করা যাচ্ছে, 'দ্য কপিল শর্মা শো'-এর নির্মাতাদের সঙ্গে ক্রুষ্ণা অভিষেকের এই সমস্যা শীঘ্রই মিটে যাবে। আর তিনি দ্রুত শোয়ে ফিরে আসবেন। এখনও আমরা আশা ছাড়ছি না।' এই প্রসঙ্গে এখনও মুখ খোলেননি কপিল শর্মা (Kapil Sharma)।

সেরা শিরোনাম

Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Jeetu Kamal: রাগে রান্না করা চিকেন ওয়াশ বেসিনে উল্টে ফেলে দিলেন জিতু! ফের সৌরভের প্রশ্নের মুখে অভিনেতা
রাগে রান্না করা চিকেন ওয়াশ বেসিনে উল্টে ফেলে দিলেন জিতু! ফের সৌরভের প্রশ্নের মুখে অভিনেতা
Anupam Kher: রবি-সকালে কালীঘাটে অনুপম খের, পুজো দিলেন, কথা বললেন মহিলা সংরক্ষণ বিল নিয়েও
রবি-সকালে কালীঘাটে অনুপম খের, পুজো দিলেন, কথা বললেন মহিলা সংরক্ষণ বিল নিয়েও

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mohammed Shami: BJP-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে বৈঠক মহম্মদ শামির, রাজনীতিতে যোগের জল্পনা
BJP-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে বৈঠক মহম্মদ শামির, রাজনীতিতে যোগের জল্পনা
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Bank Holidays : নভেম্বর ৩০ থেকে ডিসেম্বর ৬, আগামী সপ্তাহে ৩দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, রইল লিস্ট 
নভেম্বর ৩০ থেকে ডিসেম্বর ৬, আগামী সপ্তাহে ৩দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, রইল লিস্ট 
Abhishek Banerjee: ভিডিওয় জালিয়াতি করে পুলিশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা! লালবাজারে অভিষেকের নামে নতুন অভিযোগ
ভিডিওয় জালিয়াতি করে পুলিশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা! লালবাজারে অভিষেকের নামে নতুন অভিযোগ
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Embed widget