এক্সপ্লোর

Kumar Shanu: 'তোমাকে ধন্যবাদ', প্রথম ভালবাসার নারীকে বললেন কুমার শানু, শোনালেন গল্প

Kumar Shanu: কুমার শানু কথায় কথায় বলেন, 'একটা মেয়েকে খুব ভাল লাগত, আস্তে আস্তে ভালবেসে ফেলেছিলাম। একদিন খুব সাহস করে সামনে গিয়ে প্রেম প্রস্তাব দিই।' তবে এরপরের অভিজ্ঞতা বিশেষ ভাল ছিল না তাঁর।

কলকাতা: স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় শো 'সুপার সিঙ্গার সিজন ৩'-এ (Super Singer Season 3) চলতি সপ্তাহের থিম, 'তুমি যাকে ভালবাসো'। এই বিশেষ পর্বে প্রত্যেক প্রতিযোগী তাঁদের কাছের মানুষ বা মনের মানুষের উদ্দেশ্যে গান গাইবেন। 

'সুপার সিঙ্গার' অনুষ্ঠানের অন্যতম বিচারক কুমার শানু (Kumar Shanu)। এই সপ্তাহে তিনি নিজের মুখে শোনাবেন তাঁর প্রথম ভাল লাগার কথা, ভালবাসার কথা। কেমন ছিল তাঁর প্রথম প্রেম নিবেদনের অভিজ্ঞতা? 

কুমার শানু কথায় কথায় বলেন, 'একটা মেয়েকে খুব ভাল লাগত, আস্তে আস্তে ভালবেসে ফেলেছিলাম। একদিন খুব সাহস করে সামনে গিয়ে প্রেম প্রস্তাব দিই।' তবে এরপরের অভিজ্ঞতা বিশেষ ভাল ছিল না তাঁর। তিনি বলেন, 'মেয়েটি আমাকে বলে, আমি তো তোমাকে ভালবাসি না। কী জন্য তোমাকে ভালবাসবো? তুমি কে?' 

সঙ্গীত শিল্পীর কথায়, সেদিন তিনি মুখ বন্ধ করে মাথা নিচু করে ফিরে এসেছিলেন। এরপর সঞ্চালক যীশু সেনগুপ্ত (Jissu U Sengupta) তাঁর কাছে জানতে চান, 'সুপার সিঙ্গার'-এর মঞ্চ থেকে সেই মহিলার উদ্দেশে কুমার শানু যদি কিছু বলতে চান।

তখন কুমার শানুর জবাব, 'আমি তাঁকে বলব, তুমি সেদিন ওই কথা আমাকে বলে খুব ভাল করেছ। তাই আজ আমি কুমার শানু হতে পেরেছি। তোমাকে ধন্যবাদ।' সকলের হাততালিতে ভরে ওঠে চারিদিক।

আরও পড়ুন: Ponniyin Selvan Release: মণি রত্নমের 'পোনিয়িন সেলভান-১' আসছে সেপ্টেম্বরে, প্রকাশ্যে ফার্স্ট লুক

প্রেমে প্রত্যাখ্যাত হলেও গানের জগৎ তাঁকে আপন করে নিয়েছে। মানুষের ভালবাসা পেয়েছেন তিনি অঢেল। এগিয়ে গিয়েছেন নিজের জীবনে। একের পর এক হিট গানে মন জয় করেছেন শ্রোতা বন্ধুদের। পেয়েছেন অজস্র অনুরাগী। 

কিছুদিন আগেই সঙ্গীতশিল্পী বাপি লাহিড়ির প্রয়াণে শোকপ্রকাশ করে পোস্ট করেছিলেন কুমার শানু। লেখেন, 'অত্যন্ত প্রিয় বাপি দার প্রয়াণে মারাত্মক মর্মাহত। আপনি সবসময় আমাদের হৃদয়ে থেকে যাবেন। আমি সত্যিই এখনও পর্যন্ত বিশ্বাস করতে পারছি না। মাত্র কয়েকদিন আগেও দেখা হয়েছিল আর তখনও কী সুন্দর ছিলেন। ওঁর সঙ্গে কত কত স্মৃতি জড়িয়ে রয়েছে। প্রার্থনা করি ওঁর পরিবারের সদস্যদের ঈশ্বর শক্তি দিন। দাদা আপনি অমর। ওম শান্তি।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget