এক্সপ্লোর

Lagnajita and Nachiketa: আরজি কর কাণ্ডে পথে নামাতেই রোষের মুখে? আমন্ত্রণ পাওয়ার পরেও 'বাতিল' লগ্নজিতা, বদলে মঞ্চে নচিকেতা

Kolkata News: আর জি কর মেডিক্যাল কলেজে, চিকিৎসককে ধর্ষণ ও খুনের মতো নৃশংস ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছিল সমাজের সব স্তরের মানুষ। সামিল হয়েছিলেন বহু শিল্পীও।

vঅর্ণব মুখোপাধ্যায়, সত্যজিৎ বৈদ্য, ঐশী মুখোপাধ্যায়, কলকাতা: আর জি কর কাণ্ডে প্রতিবাদে পথে নামা শিল্পীদের বয়কটের ডাক দিয়ে পোস্ট করলেন কুণাল ঘোষ। আর তারপরই মন্ত্রী থেকে তৃণমূল কাউন্সিলরের আয়োজিত অনুষ্ঠানে ডাক পেয়েও পরে বদলে গেল শিল্পীর মুখ। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। যদিও এ অভিযোগ মানতে নারাজ তৃণমূলের কাউন্সিলর থেকে মন্ত্রী। 

আর জি কর মেডিক্যাল কলেজে, চিকিৎসককে ধর্ষণ ও খুনের মতো নৃশংস ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছিল সমাজের সব স্তরের মানুষ। সামিল হয়েছিলেন বহু শিল্পীও। সবসময় আন্দোলনকারী চিকিৎসকদের পাশে থেকেছেন। শুধুমাত্র বিচারের দাবিতে, কোনও স্বার্থ না দেখেই প্রশাসন ও রাজ্য সরকারের সমালোচনায় সরব হয়েছেন...এবার সেই প্রতিবাদী শিল্পীদেরকেই বয়কটের ডাক দিল তৃণমূল। বিতর্ক মাথাচাড়া দিয়েছে মধ্য কলকাতার - কুল কোয়েস্ট কানির্ভালকে ঘিরে। কার্নিভালের প্রধান উদ্যোক্তা, ৪০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুপর্ণা দত্ত। সোমবার সেখানেই শিল্পী লগ্নজিতা চক্রবর্তীর গানের অনুষ্ঠান ছিল। কার্নিভালের হোর্ডিং থেকে শুরু করে তৃণমূল কাউন্সিলরের ফেসবুক পেজ, সর্বত্র সেই প্রচারও করা হয়...কিন্তু, আচমকা বদলে যায় সেই অনুষ্ঠানসূচি। ঘোষণা করা হয়, লগ্নজিতার পরিবর্তে এদিন গান গাইবেন নচিকেতা। সেটাও ফেসবুকে পোস্ট করেন তৃণমূল কাউন্সিলর সুপর্ণা দত্ত।

আর জি কর-কাণ্ডের প্রতিবাদে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে সামিল হতে বারবার দেখা গেছে লগ্নজিতাকে। এরপর যখন তৃণমূল কাউন্সিলর আয়োজিত অনুষ্ঠানে সেই শিল্পীকেই আমন্ত্রণ জানানো হয়েছে, তখন দলের তরফ থেকেই তার তীব্র বিরোধিতা করা হয়েছে। ফেসবুকে কুণাল ঘোষ লিখেছেন, 'যে শিল্পী 'চটিচাটা' বলে সরকারপন্থীদের আক্রমণ করতেন, এখন শীতের জলসার পোস্টারে মুখ্যমন্ত্রীর ছবির সঙ্গে তাঁর ছবি। আমার বক্তব্য, এটা গণতান্ত্রিক রাজ্য। যে কেউ পারফর্ম করতে পারেন। কোনও বাধা নেই। কিন্তু তৃণমূল নেতাদের আয়োজিত অনুষ্ঠানে কেন এঁদের ডাকা হবে?'

নাম না করে দলের একাংশকে আক্রমণ করে কুণাল ঘোষ আরও লিখেছেন, 'আসলে যাঁরা আগস্টের পর থেকে লড়াইটাতে ছিলেন না, সেই ভয়ংকর আক্রমণের মুখে পড়েননি, জল মাপছিলেন, তাঁরা বোধহয় এই যন্ত্রণাটা বুঝতে পারছেন না। তিনমাস আগে 'চটিচাটা', সরকার ফেলে দেব, বাংলাদেশের মত পালাবে বলা শিল্পীদের আর যাই হোক, এখন তৃণমূল নেতাদের বিনোদনের মঞ্চে ডাকা যেতে পারে না। ওঁরা ডাকলেই আসবেন। কিন্তু ওই কজনকে তৃণমূল কর্মীরা বয়কট করুন। এবার পাড়ার জলসায় ওই কজনের কোনও জায়গা থাকা উচিত না। তৃণমূলপন্থীদের অনুষ্ঠানে তো নয়ই।'

একইভাবে সোশাল মিডিয়ায় সরব হয়েছেন দেবাংশু ভট্টাচার্য। তৃণমূলের মুখপাত্র মৃত্যুঞ্জয় পাল তো, একেবারে দলীয় কাউন্সিলর সুপর্ণা দত্তর নাম নিয়ে ফেসবুকে সতর্ক করে দিয়েছেন। যদিও বিতর্কের মুখে, যাবতীয় দায় ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার উপরেই চাপিয়েছেন তৃণমূল কাউন্সিলর। কিন্তু একজন শিল্পীর কি প্রতিবাদ করার অধিকার নেই? একটা নৃশংস ঘটনার প্রতিবাদে করায় একজন শিল্পীকে বয়কটের ডাক দেওয়া হবে? যদিও তৃণমূল কাউন্সিলর পরিচালিত অনুষ্ঠান থেকে তাঁর নাম বাদ যাওয়া নিয়ে, কোনও মন্তব্য করতে চাননি লগ্নজিতা চক্রবর্তী।

সেরা শিরোনাম

Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
Jaayjeet Banerjee: গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?

ভিডিও

SFI Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা, প্রতিবাদে মানববন্ধন তৈরি করল SFI
Champahati Blast News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২। ABP ANANDA LIVE
Jadavpur University Chaos: যে ঘটনা ঘটেছে, আমি তার তীব্র নিন্দা করছি : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের VC
Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI
Chokh Bhanga 6Ta | ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাতে কলেজ ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget