এক্সপ্লোর

Lagnajita: নিখুঁত টানে লগ্নজিতার এই স্কেচ আঁকলেন এক অভিনেতা! মুগ্ধ সঙ্গীতশিল্পী

Lagnajita Chakraborty: নিখুঁত হাতে আঁকা এই ছবি দেখে অবাক হয়েছেন অনেকেই। নাট্যব্যক্তিত্ব, দুঁদে অভিনেতার এই গুণটির কথা জানালেন লগ্নজিতাই

কলকাতা: তিনি নাট্যকার, তিনি অভিনেতা... তাঁর দরাজ গলার গানে মুগ্ধ সকলেই। কিন্তু শিল্পীর এই গুণ সম্পর্কে জানতেন না অনেকেই। যে শিল্পী নাটকের মঞ্চে, ক্যামেরার সামনে সাবলীল, তিনি ততটাই সাবলীল খাতা পেন্সিলেও! দুর্দান্ত স্কেচে ফুটিয়ে তুলতে পারেন যে কারও মুখ! বাংলাদেশের থেকে তাঁর খ্যাতি এখন ছড়িয়ে পড়েছে টলিউডেও। তবে পরিচিত এই শিল্পীর অপরিচিত এক গুণের কথাই সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন সঙ্গীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তী (Lagnajita Chakraborty)। 

কে এই শিল্পী? তিনি চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury)। 'কারাগার', 'হাওয়া' বা 'মনোগামী'-র হাত ধরে যিনি জয় করে নিয়েছেন হাজার হাজার দর্শকদের মন, তিনি সমান সাবলীল পেন্সিলের টানেও। লগ্নজিতা ও চঞ্চলের পূর্বপরিচিতি রয়েছে, সেই কারণেই তিনি একটি স্কেচ এঁকেছিলেন লগ্নজিতার। সেটাই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়ে নিজের মুগ্ধতার কথা লিখেছেন লগ্নজিতা। 

সঙ্গীতশিল্পী লিখেছেন, 'আমাদের যারা অনুরাগী, আমাদের কাজ যারা পছন্দ করেন তাঁরা অনেকসময় হাতে এঁকে ছবি উপহার দেন। আমরা যখন মঞ্চে অনুষ্ঠান করতে যাই, এরকম হাতে আঁকা স্কেচ, আমাদের অনুরাগীদের থেকে আমরা অনেক পাই। বস্তুতপক্ষে আমার বাড়ির একটা ঘরের দেওয়াল এরকম অনুষ্ঠানে পাওয়া স্কেচ দিয়েই সাজানো। আমরা অত্যন্ত সৌভাগ্যশালী যে এটা আমাদের সঙ্গে ঘটে। কিন্তু আমি যার কাজ পছন্দ করি, আমি যার অনুরাগী, তিনি আমার জন্য একটা স্কেচ এঁকে দিচ্ছেন, সেই সুযোগ কতই হয়? সচরাচর হয় না। কিন্তু আমি এতটাই ভাগ্যবতী যে, আমার সঙ্গে সেটা হয়েছে। যার কাজে সবাই মুগ্ধ, দুই বাংলা, সারা পৃথিবী, এবং আমি যার গুণমুগ্ধ ভক্ত; যিনি এখনকার সিনেমাজগতের একজন উজ্জ্বল নক্ষত্র, যার কাজের অনুরাগী আমি, তিনি আমার জন্য এই স্কেচটি এঁকে দিয়েছেন। তাঁর নামটা বললে সকলেই হয়ত খুব অবাক হবেন, কিন্তু এই নাম না বললে হয় না। তিনি সবার ভালোবাসার চঞ্চল চৌধুরী। উনি নিজে হাতে আমার এই স্কেচটা করেছেন। জীবনে অনেক কিছু পেয়েছি, আবার অনেক কিছু পাইনি। কিন্তু যা পেয়েছি, তার মধ্যে এই পাওয়া অন্যতম হয়ে থাকবে।' (অপরিবর্তিত)

নিখুঁত হাতে আঁকা এই ছবি দেখে অবাক হয়েছেন অনেকেই। নাট্যব্যক্তিত্ব, দুঁদে অভিনেতার এই গুণটির কথা জানালেন লগ্নজিতাই

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Lagnajita Chakraborty (@lagnajitaofficial)

আরও পড়ুন: Vidya Balan: এই পোশাকই স্টাইল স্টেটমেন্ট, অথচ বিদ্যার আলমারিতে রয়েছে মাত্র ২৫টা শাড়ি!

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা

ভিডিও

Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget