এক্সপ্লোর

Vidya Balan: এই পোশাকই স্টাইল স্টেটমেন্ট, অথচ বিদ্যার আলমারিতে রয়েছে মাত্র ২৫টা শাড়ি!

Vidya Balan on style statement: অনেকের মনেই প্রশ্ন, তাহলে প্রত্যেক অনুষ্ঠান, প্রিমিয়ারে কীভাবে নতুন নতুন শাড়ি পরে হাজির হন বিদ্যা? এত কম শাড়ি থাকলে তো এক শাড়িতেই তাঁকে বারে বারে দেখা যাওয়ার কথা

কলকাতা: তিনি বলিউডের স্টাইল স্টেটমেন্টের থেকে আলাদা ছন্দে হাঁটেন। যখন বলিউডের অন্যান্য অভিনেত্রীরা বেছে নেন পশ্চিমি বা সাহসী পোশাক, তখন তিনি ভরসা রাখেন শাড়িতে। তাও আবার পুরাতনী কাঞ্জিভরম বা সিল্কের শাড়ি। যে নায়িকা প্রত্যেকটা অনুষ্ঠানেই তাক লাগিয়ে দেন শাড়ি সাজে, তাঁর সংগ্রহে রয়েছে ঠিক কতগুলো আর কত রকমের শাড়ি? এই প্রশ্ন ঘোরাফেরা করে অনেকের মনেই। তবে সম্প্রতি নিজের শাড়ির কালেকশন নিয়ে মুখ খুলেছেন বিদ্যা বালন (Vidya Balan)। আর তিনি যা জানিয়েছেন, তাতে তাক লেগে যাবে অনেকেরই। 

সদ্য, Unfiltered Samdish-কে দেওয়া একটি সাক্ষাৎকারে বিদ্যা বালন জানিয়েছেন, তার সংগ্রহে রয়েছে মাত্র ২৫টা শাড়ি! এই কথা শুনে অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, তাহলে প্রত্যেক অনুষ্ঠান, প্রিমিয়ারে কীভাবে নতুন নতুন শাড়ি পরে হাজির হন বিদ্যা? এত কম শাড়ি থাকলে তো এক শাড়িতেই তাঁকে বারে বারে দেখা যাওয়ার কথা। কিন্তু তা তো হয় না! সেই উত্তরও দিয়েছেন বিদ্যা। তিনি জানিয়েছেন, তিনি এক শাড়ি বারে বারে পরার সুযোগ পান না তেমন। বিদ্যার কথায়, 'আমায় অনেকেই প্রশ্ন করেন, আমার ওয়ার্ডরোবে ঠিক কটা শাড়ি আছে। আসলে আমি ভীষণ অল্প জিনিস নিয়ে থাকতে পছন্দ করি। তাই বাকি অভিনেতা অভিনেত্রী, এমনকি বাকি সাধারণ মেয়েদের থেকেও আমার কাছে অনেক কম সংখ্যক শাড়ি আছে। অনেকে হয়তো বললে বিশ্বাসই করবেন না যে আমার কাছে শাড়ি আছে মাত্র ২৫ টা!'

বিদ্যা আরও বলেন, 'আমি প্রচুর শাড়ি সংগ্রহে রাখা, সেগুলোকে আঁকড়ে থাকা মোটেই পছন্দ করি না। যেহেতু আমি এক শাড়ি বেশিবার পরার সুযোগ পাই না, তাই শাড়ি পরা হয়ে গেলেই আমি সেটা কাউকে না কাউকে দিয়ে দিই। এতে যেমন আমার জিনিস আঁকড়ে রাখার প্রবণতা কমে, তেমনই আমার আলমারির ভারও কিছুটা হালকা হয়। আমার সংগ্রহে যে কয়েকটা শাড়ি রয়েছে, সেগুলোর সঙ্গে আমার বিশেষ বিশেষ স্মৃতি জড়িয়ে রয়েছে। সেগুলো আমি ছাড়তে পারব না। সেই কারণেই সেগুলোকে আলাদা যত্নে রেখেছি।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vidya Balan (@balanvidya)

আরও পড়ুন: Churni Ganguly: ১২ বছর বয়সে যৌন হেনস্থার স্বীকার, 'ক্ষমা চাইতে আসবে' এখনও অপেক্ষায় চূর্ণী

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget