এক্সপ্লোর

Kumar Sanu on Language Controversy: ভাষা বিতর্কে এবার মুখ খুললেন কুমার শানু, প্রশ্ন তুললেন কাজের স্বাধীনতা নিয়ে

Kumar Sanu News: ভাষা বিতর্কে তোলপাড় পশ্চিমবঙ্গ। বাংলা ভাষাকে আক্রমণ করা হচ্ছে বলে সওয়াল করেছেন অনেকে

কলকাতা: বর্তমানে বাংলা ভাষা বিতর্কে তোলপাড় পশ্চিমবঙ্গ। বাংলা ভাষাকে অমিত মালব্য বাংলাদেশী ভাষা বলায় তোলপাড় গোটা পশ্চিমবঙ্গে। আর এবার, এই বিষয় নিয়ে মুখ খুললেন সঙ্গীতশিল্পী কুমার শানু (Kumar Sanu)। কুমার শানু এমন একজন শিল্পী, যিনি বাংলায় আর বলিউডে, দুই জায়গাতেই চুটিয়ে কাজ করেছেন। বেশ অনেকগুলি ভাষাই তাঁর আয়ত্তে। আর সম্প্রতি, এই বাংলা ভাষা বিতর্কে মুখ খুলেছেন তিনি। সওয়াল তুলেছেন শিল্পের স্বাধীনতা নিয়ে। শানু সওয়াল করেছেন যে, এই দেশে যে ভাষাতেই মানুষ কথা বলুক না কেন, প্রত্যেকেরই শিল্পের স্বাধীনতা থাকা উচিত।

ভাষা বিতর্কে তোলপাড় পশ্চিমবঙ্গ। বাংলা ভাষাকে আক্রমণ করা হচ্ছে বলে সওয়াল করেছেন অনেকে। আর এবার এই বিষয়ে মুখ খুললেন কুমার শানু। তাঁর ভাবনায়, কে কতগুলো ভাষা জানবে, সেটা ব্যক্তি মানুষের ওপর নির্ভর করে। তবে ভাষা কখনও কেরিয়ার বা কাজে বাধা হয়ে দাঁড়াতে পারে না। প্রত্যেকেরই কাজের স্বাধীনতা থাকা উচিত। শিল্পের স্বাধীনতা থাকা উচিত। শানুর কথায়, 'আমি ভাষা নিয়ে কোনও কথা বলতে চাই না। যে কোনও মানুষের যে কোনও জায়গায় কাজ করার স্বাধীনতা আমাদের দেশে রয়েছে। কে কোন ভাষায় কথা বলছেন, তার ওপর কাজের মানদন্ড কখনোই থাকা উচিত নয়। একজন কতটা এবং কতটা ভাল কাজ করছেন সেই দিকেই নজর দেওয়া উচিত। যে যা ইচ্ছা ভাষায় কথা বলতেই পারেন।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kumar Sanu (@kumarsanuofficial)

 

সম্প্রতি আঞ্চলিক ভাষা নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন আরও এক গায়ক। সোনু নিগম (Sonu Nigam)। সোনু নিগম বেঙ্গালুরুতে তাঁর কনসার্টের পর বিতর্কে জড়িয়ে পড়েন। পহেলগাঁও হামলার পর বেঙ্গালুরুর একটি প্রযুক্তি কলেজে শো করতে গিয়েছিলেন গায়ক। সেখানেই কাশ্মীরের জঙ্গি হামলা প্রসঙ্গে 'বেঁফাস' মন্তব্য করেন সোনু নিগম। এরপরই তাঁর বিরুদ্ধে বেঙ্গালুরু গ্রামীণ জেলার আভালাহাল্লী থানায় এফআইআর দায়ের হয়। সেই এফআইআর যেন বাতিল করা হয় তাই জন্যই কর্নাটক হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন গায়ক। প্রসঙ্গত উল্লেখ্য, ওই এফআইআর- এ অভিযোগ ছিল সোনু নিগম কন্নড় ভাষাভাষীদের আবেগে আঘাত হেনেছেন। মিউজিক কনসার্ট চলাকালীন 'আপত্তিকর মন্তব্য' করেছেন।

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget