এক্সপ্লোর

Lata Mangeshkar Passes Away: লতা মঙ্গেশকরের পরিচয় কীভাবে হয়ে উঠল 'মেরি আওয়াজ হি পহেচান হ্যায়' গানটি? স্মৃতিচারণা গুলজারের

প্রায় একমাস করোনাভাইরাস এবং নিউমোনিয়ার সঙ্গে লড়াই চলছিল। কিন্তু শেষ রক্ষা আর হল না। বিরানব্বই বছর বয়সে পরিবারের সদস্য এবং দেশ বিদেশের অগণিত সদস্যদের মন ভারাক্রান্ত করে চলে গেলেন লতা মঙ্গেশকর।

মুম্বই: 'কিনারা' ছবির 'নাম গুম জায়েগা, চেহরা ইয়ে বদল জায়েগা, মেরি আওয়াজ হি পহেচান হ্যায়' গানটি প্রচণ্ড জনপ্রিয় আজও। এই গানটিও গুলজারেরই লেখা শুধু নয়, এই ছবির পরিচালকও ছিলেন তিনিই। আজ কিংবদন্তি গায়িকার প্রয়াণের দিনে স্মৃতিচারণা করতে গিয়ে গুলজার (Gulzar) বলেছেন, 'মনে আছে, এই গানটি লেখার পর লতা জি-কে (Lata Mangeshkar) বলেছিলাম, আপনি অটোগ্রাফ দেওয়ার সময়ও এই গানের লাইনটি ব্যবহার করতে পারেন। কারণ, নাম, মুখ সব বদলে গেলেও, আপনার ওই কণ্ঠস্বরই আপনার পরিচয়। সত্যিই তখন ভাবিনি এই গানটি লতা মঙ্গেশকরের পরিচয় হয়ে যাবে। আজ দেখছি সত্যিই তা হয়ে গিয়েছে।'

পরিচালক বিশাল ভরদ্বাজের 'মাচিস' ছবিতে ১৯৯৬ সালে একসঙ্গে কাজ করেছিলেন লতা মঙ্গেশকর ও গুলজার। সেই ছবিতে 'পানি পানি রে' গানটি খুবই জনপ্রিয় হয়। বিশাল ভরদ্বাজ যখন লতা মঙ্গেশকরের সঙ্গে এই গানটি কীভাবে ছবিতে ব্যবহার হবে, তা নিয়ে বোঝাচ্ছিলেন, তখন খুব স্নায়ুচাপে ভুগছিলেন। সেই সময়ের কথা মনে করে গুলজার বলেন, 'তখন লতা মঙ্গেশকরই বিশালকে বলেন, তুমি ভাবো আমি একেবারে নতুন। আমার সঙ্গে সেভাবেই ব্যবহার করো।'

প্রায় একমাস করোনাভাইরাস এবং নিউমোনিয়ার সঙ্গে লড়াই চলছিল। কিন্তু শেষ রক্ষা আর হল না। বিরানব্বই বছর বয়সে পরিবারের সদস্য এবং দেশ বিদেশের অগণিত সদস্যদের মন ভারাক্রান্ত করে ইহজগতের মায়া ত্যাগ করে চলে গেলেন লতা মঙ্গেশকর।

আরও পড়ুন - Lata Mangeshkar Passes Away: 'অসাড় লাগছে', লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকাহত শ্রেয়া ঘোষাল

হিন্দি ছবির গানে তো অনেকগুলো ভাগ হয়। সেই হিসেবে একজন ভালো গীতিকার একজন ভালো সুরকার আর একজন দক্ষ গায়ক মিলেই সৃষ্টি করেন এমন গান, যা চিরকাল মানুষের কানে বাজে। গীতিকার গুলজার আর লতা মঙ্গেশকর। দুজনের এমন এক জুটি, যাঁরা দশকের পর দশক মানুষকে সুরমগ্ন করে রেখেছেন। সেই গুলজার আজ এতটাই ভেঙে পড়ছেন লতা মঙ্গেশকরের প্রয়াণে যে, ভাষায় প্রকাশ করতে তাঁর মতো কবিরও আজ যেন শব্দ ভাণ্ডার ফুরিয়ে এসেছে। কাতর কণ্ঠে গুলজার এক সাক্ষাৎকারে বলেন, 'লতা জি একটি ক্যারিশমার নাম। লতা জি একটি মিরাক্যালের নাম। যা রোজ ঘটে না। আর এই মিরাক্যাল আজ সমাপ্ত হল। লতা জি সত্যিই সবাইকে ছেড়ে চলে গেলেন। ওরকম জাদুকণ্ঠে সুরেলা মূর্ছনায় যেভাবে মানুষকে মাতিয়ে রাখতেন, তা থেকে অনেক দূরে চলে গেলেন। ওঁর মতো মানুষের জন্য কোনও বিশেষণই যথেষ্ট নয়। ওঁর সম্পর্কে যত বেশিই বলা হোক না কেন কমই বলা হবে। আর যাই হোক লতা মঙ্গেশকরকে কয়েকটা শব্দে বর্ণনা করা যায় না। তিনি বর্ণনার উর্ধ্বে।'

প্রসঙ্গত, লতা মঙ্গেশকরের সঙ্গে গুলজারের জুটি শুরুই হয়েছিল ১৯৬৩ সালের 'বন্দিনী' ছবির মাধ্যমে। যা চলেছে অর্ধ শতাব্দী জুড়ে। দুজনে মিলে 'খামোশি', 'কিনারা', 'লেকিন', 'মাসুম', 'রুদালি', 'লিবাস', 'দিল সে', 'সত্যা', 'হু তু তু', 'মাচিস' এবং আরও অনেক অনেক জনপ্রিয় ছবির গান উপহার দিয়েছেন দর্শককে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget