এক্সপ্লোর

Celebrity Divorce: মায়ানগরীতে ফের ভাঙল সংসার, বিবাহবিচ্ছেদের ঘোষণা তারকা দম্পতির

Lataa Saberwal: শনিবার সোশ্যাল মিডিয়ায় বিবাহবিচ্ছেদের ঘোষণা করেছেন লতা।

মুম্বই: সাধারণ মানুষের মতো ভাঙাগড়া লেগে থাকে তারকাদের জীবনেও। এবার সংসার ভাঙল মায়ানগরীর এক তারকা দম্পতির। বিয়ে ভাঙল লতা সবরওয়াল এবং সঞ্জীব শেঠের। জনপ্রিয় হিন্দি সিরিয়াল ‘ইয়ে রিশতা ক্যায়া কেহলাতা হ্যায়’ দু’জনকেই ঘরে ঘরে জনপ্রিয় করে তুলেছিল। পাশাপাশি, বলিউড ছবিতেও অভিনয় করেছেন তাঁরা। (Celebrity Divorce)

শনিবার সোশ্যাল মিডিয়ায় বিবাহবিচ্ছেদের ঘোষণা করেছেন লতা। জানিয়েছেন, ১৬ বছরের দাম্পত্যজীবন কাটিয়ে বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন তিনি ও সঞ্জীব। এই কঠিন সময়ে তাঁর গোপনীয়তাকে সম্মান জানাতে অনুরোধ করেছেন সকলকে। কিন্তু হঠাৎ কী এমন হল, যার জন্য এত বড় সিদ্ধান্ত নিতে হল লতা এবং সঞ্জীবকে, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। এব্যাপারে প্রশ্ন থেকেও বিরত থাকতে অনুরোধ জানিয়েছেন লতা। (Lataa Saberwal)

এদিন ইনস্টাগ্রামে লতা লেখেন, ‘দীর্ঘ নীরবতা পর্ব কাটিয়ে ঘোষণা করছি, আমি (লতা সবরওয়াল) স্বামীর (সঞ্জীব শেঠ) থেকে আলাদা থাকছি। আমাকে এত সুন্দর একটি ছেলে দেওয়ার জন্য ওঁর কাছে কৃতজ্ঞ আমি। ভবিষ্যতের জন্য শুভ কামনা জানাই ওঁকে। সকলকে অনুরোধ, দয়া করে আমার এবং আমার পরিবারের শান্তিকে সম্মান করুন, এ নিয়ে কোনও প্রশ্ন করবেন না দয়া করে। কৃতজ্ঞতা রইল’। (Yeh Rishta Kya Kehlata Hai)


Celebrity Divorce: মায়ানগরীতে ফের ভাঙল সংসার, বিবাহবিচ্ছেদের ঘোষণা তারকা দম্পতির

‘ইয়ে রিশতা ক্যায়া কেহলাতা হ্যায়’ সিরিয়ালে মুখ্য চরিত্র ‘অক্ষরা’র (হিনা খান) মা ও বাবার চরিত্রে অভিনয় করেন লতা ও সঞ্জীব। টেলিভিশনের অন্যতম দীর্ঘমেয়াদি এবং সফল সিরিয়াল সেটি। ২০০৯ সালে ওই সিরিয়ালের শ্যুটিংয়েই আলাপ দু’জনের। ২০১০ সালে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। সেই সময় তাঁদের বিয়ে নিয়েও জোর চর্চা ছিল। এর আগেও একবার বিয়ে হয় সঞ্জীবের। ১৯৯৩ থেকে ২০০৪ সাল পর্যন্ত অভিনেত্রী রেশম টিপনিসের সঙ্গে সংসার করেন। প্রথম পক্ষে এক ছেলে ও এক মেয়ে রয়েছে সঞ্জীবের। রেশমও টেলিভিশনের অত্যন্ত পরিচিত মুখ। রেশম এবং লতার মধ্যে ভাল বোঝাপড়াও ছিল। একাধিক বার একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের।

সিরিয়ালের পাশাপাশি ছবিতেও অভিনয় করেছেন সঞ্জীব। আমির খানের ছেলে জুনেইদ এবং জয়দীপ আলাওয়াত অভিনীত ‘মহারাজা’ ছবিতে ছিলেন। ‘দে দে প্যায়ার দে-২’ ছবিতেও দেখা যাবে তাঁকে। টেলিভিশনে দীর্ঘ সময় ধরে অভিনয় করছেন। অন্য দিকে,  ‘ইশক ভিশক’, ‘বিবাহ’, ‘প্রেম রতন ধন পায়ো’র মতো ছবিতে অভিনয় করেছেন। টেলিভিশনেও অত্যন্ত পরিচিত মুখ তিনি। 

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget