এক্সপ্লোর

নিহারিকার 'শ্লীলতাহানি', নওয়াজের বিরুদ্ধে মামলা আইনজীবীর

মুম্বই:  সম্প্রতি প্রকাশ্যে এসেছে নওয়াজউদ্দিন সিদ্দিকির আত্মজীবনী অ্যান অর্ডিনারি লাইফের কিছু অংশ। বইতে নওয়াজ তাঁর 'মিস লাভলি' ছবির  সহঅভিনেত্রী নিহারিকা সিংহের সঙ্গে কাটানো কিছু ঘনিষ্ঠমুহূর্তের কথা বলেছেন। জানা গিয়েছে, ওয়ান নাইট স্ট্যান্ড এবং বিবাহবহির্ভূত সম্পর্কের বিষয় আত্মজীবনীতে খোলাখুলি কথা বলার আগে, একবারও নিহারিকার সম্মতি নেওয়ার প্রয়োজন মনে করেননি অভিনেতা। উল্টে সেখানে তিনি কী ভাবনা থেকে একরাত নিহারিকার সঙ্গে কাটিয়েছেন, কতটা ঘনিষ্ঠ হয়েছেন, সবটাই খোলামেলা বলে দিয়েছেন। বই বিক্রির জন্যে তাঁকে অসম্মান করার অভিযোগে নওয়াজের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন নিহারিকা। ইতিমধ্যেই গৌতম গুলাটি নামে দিল্লির এক আইনজীবী জাতীয় মহিলা কমিশনে নওয়াজের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তাঁর বিরুদ্ধে বই বিক্রির জন্যে একজন মহিলার সম্মানহানি করার অভিযোগ আনা হয়েছে। নিহারিকাকে কোনওভাবে ওই আইনজীবী চেনেন কিনা, প্রশ্ন করা হলে গৌতম গুলাটি জানান, তিনি অভিনেত্রীকে চেনেন না। কিন্তু ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (ধর্ষণ), ৪৯৭ এবং ৫০৯ (মহিলার সম্মানহানি) ধারায় এফআইআর দায়ারের জন্যে মহিলা কমিশনে অভিযোগ জানানোর নির্দেশ দেওয়া হয়। এমনকি নিহারিকার সঙ্গে যখন সম্পর্কে জড়ান, তখন বিবাহিতও ছিলেন অভিনেতা। সেকথাও তিনি সহঅভিনেত্রীর কাছে লুকিয়ে যান। তবে বইতে নিহারিকার সঙ্গে এক রাত কাটানো সম্পর্কে যেভাবে বলেছেন, সেপ্রসঙ্গে অভিনেত্রীর মত, তেমন কিছুই সে রাতে ঘটেনি। নওয়াজ বই বিক্রির জন্যে রঙ চড়িয়ে বলেছেন,দাবি নিহারিকার। তারপর নওয়াজের প্রাক্তন বান্ধবীও অভিনেতা কীভাবে মিথ্যে বলেন, সেকথা বলেছেন। সুনীতা রাজওয়ার একটি বিশাল ফেসবুক পোস্ট লিখে সকলকে বলেছেন, তাঁদের সম্পর্ক তৈরি এবং ভাঙনের কথা যেভাবে বইতে বলেছেন নওয়াজ, পুরোটাই মিথ্যে। সূত্রের খবর, আগামী ২ নভেম্বর বইটি প্রকাশিত হওয়ার আগে, নিহারিকাকে জিজ্ঞাসাবাদের জন্যে ডাকতে পারে মহিলা কমিশন। তবে আপাতত নওয়াজউদ্দিন সিদ্দিকির সাধারণ জীবন বিভিন্ন নারীর আগমনে হয়ে উঠছে সমস্যাবহুল একটি এক্সট্রাঅর্ডিনারি লাইফ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস
Tulu Mondal: টুলুর আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে তল্লাশি
TMC News: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত তৃণমূল'-এর অনুষ্ঠানে Kunal Ghosh
Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget