এক্সপ্লোর

Lets Get Married Trailer: 'ধোনি এন্টারটেনমেন্ট'-এর প্রযোজনায় প্রথম পূর্ণ দৈর্ঘ্যের ছবি 'লেটস গেট ম্যারেড'-এর ট্রেলার প্রকাশ্যে

Lets Get Married: রমেশ তামিলমণি পরিচালিত এই ছবির সঙ্গীত পরিচালনারও দায়িত্বে রয়েছেন তিনি। ছবির মূল ভাবনা সাক্ষী ধোনির, ট্রেলার দেখে মনে করা হচ্ছে এই ছবি হবে 'ফিল-গুড'। 

নয়াদিল্লি: প্রকাশ্যে এল 'ধোনি এন্টারটেনমেন্টস'-এর (Dhoni Entertainments) প্রথম ছবি 'লেটস গেট ম্যারেড'-এর ট্রেলার ('Lets Get Married' Trailer Out)। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni) ও তাঁর স্ত্রী সাক্ষী ধোনির (Sakshi Dhoni) প্রযোজনা সংস্থার প্রথম ছবির ট্রেলার শেয়ার করলেন তারকা দম্পতি। 'এলজিএম' (LGM) ওরফে 'লেটস গেট ম্যারেড' আপাদমস্তক মনোরঞ্জক কমেডি ঘরানার ছবি যা মুক্তি পাবে জুলাই মাসেই। ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে হরিশ কল্যাণ (Harish Kalyan), ইভানা (Ivana), নাদিয়া, যোগি বাবু ও মির্চি বিজয়কে। 

প্রকাশ্যে 'ধোনি এন্টারটেনমেন্ট'-এর প্রথম ছবির ট্রেলার

এদিন প্রযোজনা সংস্থার অফিসিয়াল হ্যান্ডল থেকে ছবির ট্রেলার শেয়ার করে ক্যাপশনে লেখা হয়, 'এলজিএম ছবির ট্রেলার প্রকাশ করা হল - এক রঙিন ও মজার মনোরঞ্জক ছবি যা বড়পর্দায় আসছে জুলাইয়ে।' এই 'লেটস গেট ম্যারেড' রোম্যান্টিক কমেডি ঘরানার ছবি যা দেখাবে এক অল্পবয়সী জুটি বিয়ে করতে গিয়ে সম্মুখীন হওয়া সমস্যার গল্প। 

রমেশ তামিলমণি পরিচালিত এই ছবির সঙ্গীত পরিচালনারও দায়িত্বে রয়েছেন তিনি। ছবির মূল ভাবনা সাক্ষী ধোনির, ট্রেলার দেখে মনে করা হচ্ছে এই ছবি হবে 'ফিল-গুড'। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dhoni Entertainment Pvt Ltd (@dhoni.entertainment)

রবিবার চেন্নাইয়ে এই ছবির ট্রেলার ও অডিও লঞ্চ হয়। অনুরাগীরা উষ্ণ অভ্যর্থনায় স্বাগত জানায় মাহি ও সাক্ষীকে। ট্রেলারে বিভিন্ন মজার ও হাসির মুহূর্তের কোলাজ ধরা পড়ে, বিয়ে করতে গিয়ে দুই যুবক, যুবতীর লড়াইয়ের গল্পের আভাসও মেলে। হরিশ কল্যাণের মায়ের ভূমিকায় দেখা যাবে নাদিয়াকে, যাঁর চরিত্রের নিজের কিছু রক্ষণশীলতা রয়েছে।

আরও পড়ুন: 'Jawan' Prevue: শাহরুখ-নয়নতারা-বিজয় অভিনীত 'জওয়ান' প্রিভিউ ঝড় তুলল সোশ্যাল মিডিয়ায়, 'উৎসব' নেটিজেনদের

তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে 'ধোনি এন্টারটেনমেন্টস'-এর প্রযোজনায় এটি প্রথম পূর্ণ দৈর্ঘ্যের ছবি। এর আগে এই সংস্থার অধীনে একটি তথ্যচিত্র সিরিজ তৈরি হয়, যার নাম ছিল 'রোর অফ দ্য লায়ন', যা আইপিএলে 'চেন্নাই সুপার কিংস'-এর অধিনায়ক হিসেবে ধোনির সফরের গল্প বলে। সম্প্রতি সিএসকে আইপিএলে পঞ্চমবার জয়ী হয়েছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget