এক্সপ্লোর

'Jawan' Prevue: শাহরুখ-নয়নতারা-বিজয় অভিনীত 'জওয়ান' প্রিভিউ ঝড় তুলল সোশ্যাল মিডিয়ায়, 'উৎসব' নেটিজেনদের

'Jawan' Prevue Reaction:

নয়াদিল্লি: যেমন ঘোষণা তেমনই কাজ। সোশ্যাল মিডিয়ায় কালকেই ঘোষণা করা হয়েছিল যে ১০ জুলাই, অর্থাৎ আজ সকাল সাড়ে ১০টায় মুক্তি পায় শাহরুখ খান অভিনীত, অ্যাটলি পরিচালিত 'জওয়ান' ছবির প্রিভিউ (Jawan Prevue)। সোশ্যাল মিডিয়ায় সেই প্রিভিউ পোস্ট হতেই শোরগোল, ঝড় তুলল সোশ্যাল মিডিয়ায়। একের পর এক মিম, পোস্ট, কমেন্টের বন্যা। শাহরুখ খান, নয়নতারা (Nayanthara), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), বিজয় সেতুপতির (Vijay Sethupathi) ছবির উদযাপনে সামিল সকলে। 'জওয়ান' ছবির প্রিভিউতে কিং খানকে (Shah Rukh Khan) দেখা গেল একাধিক নতুন অবতারে। 

প্রকাশ্যে 'জওয়ান' ছবির প্রিভিউ, সোশ্যাল মিডিয়া মাতল 'উৎসব'-এ

অ্যাকশনে ভরপুর 'জওয়ান' ছবির ট্রেলার এল প্রকাশ্যে। সেখানেই ঝলক মিলল ছবির সকল চরিত্রের। সোশ্যাল মিডিয়ায় প্রিভিউ আসার পরই নেটিজেনদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। সকল অভিনেতার লুকের স্ক্রিনশট ইতিমধ্যেই ভাইরাল। কেউ মজলেন দীপিকা পাড়ুকোনের ক্যামিও চরিত্রের লুকে। শাড়ি পরে তাঁর অ্যাকশন সিক্যোয়েন্স ভাইরাল। কেউ মজলেন মুণ্ডিত মস্তকে শাহরুখের 'বেকরার করকে হমে ইউঁ না যাইয়ে' নাচে। অ্যাকশন নিয়ে তো সকলেই উত্তেজিত। 

 

 

 

 

সোমবার সকাল শাহরুখ অনুরাগীদের অপেক্ষার অবসান ঘটিয়ে ২ মিনিট ১২ সেকেন্ডের একটি প্রিভিউ আসে প্রকাশ্যে। ছবিতে কোন ধরনের চরিত্রে দেখা যাবে কিং খানকে, তাঁর চরিত্রের কত পরত তা নিয়ে বজায় রইল ধোঁয়াশা। তিনি ভাল না খারাপ, তিনি হিরো না ভিলেন, তা বলবে ছবিই। এদিন প্রিভিউ পোস্ট করে শাহরুখ খান লেখেন, 'ম্যায় কৌন হুঁ, কৌন নেহি, জাননে কে লিয়ে, রেডি আ?' হিন্দি, তামিল ও তেলুগু তিন ভাষাতেই প্রকাশ্যে আসে প্রিভিউ। বিশ্বজুড়ে ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে ছবিটি, তিনটি ভাষায়। 

আরও পড়ুন: Deepika-Ranbir: 'অন্য কোনও মেয়ের জন্য প্রেমিকাকে ছেড়ে দিতে রাজি নই', দীপিকার পাশে বসে বলেছিলেন রণবীর!

'রেড চিলিজ এন্টারটেনমেন্ট'-এর নিবেদন, গৌরী খান (Gauri Khan) প্রযোজিত, গৌরব বর্মা সহ-প্রযোজিত, অ্যাটলি পরিচালিত ছবি 'জওয়ান'। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Priyanka Chopra: দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
Big Boss Bangla: বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
Tollywood News: নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
Ranojoy Bishnu: পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?
পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?

ভিডিও

Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী
Weather Update: আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা
Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ
Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget