এক্সপ্লোর

Mimi Chakraborty: ভোটের লাইনে দাঁড়িয়ে বৃদ্ধ, সাহায্যে এগিয়ে গেলেন মিমি, কী করলেন অভিনেত্রী?

Lok Sabha Election 2024: পুলিশের সাহায্যে ভোটের লাইনে দাঁড়ানো বৃদ্ধকে আগে ভোট দেওয়ার ব্যবস্থা করে দেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন তিনি।

কলকাতা: সপ্তম দফা (7th Phase) অর্থাৎ চলতি বছরের লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) শেষ দিনে ভোটকেন্দ্রে মানবিকতার নজির গড়লেন অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। গরমের মধ্যে ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা যে কতটা কষ্টকর তা জানেন সকলেই। যে কেন্দ্রে মিমি ভোট দিতে গিয়েছিলেন সেখানেও ছিল একই ছবি। ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন এক বৃদ্ধ ব্যক্তি। তাঁকে দেখে একজন সচেতন নাগরিকের কাজ করেছেন অভিনেত্রী। পুলিশের সাহায্যে ওই বৃদ্ধকে আগে ভোট দেওয়ার ব্যবস্থা করে দেন মিমি। গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। তবে এবছর তিনি আর প্রার্থী নন। একজন সাধারণ মানুষ হিসেবেই ভোট দিতে গিয়েছিলেন তিনি। কিন্তু একজন সচেতন নাগরিক হিসেবে নিজের দায়িত্ব-কর্তব্য ভোলেননি অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ঘটনার ভিডিও। অনেকেই প্রশংসা করেছেন অভিনেত্রীর কাজের। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by TOLLYWOOD ONLINE (@tollyonline)

 

ইনস্টাগ্রামের ভিডিওতে দেখা গিয়েছে, ভোটকেন্দ্রে পৌঁছে মিমি পুলিশের সহায়তায় এক বৃদ্ধকে লাইনে না দাঁড়িয়ে আগে ভোট দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন। লাইনে থাকা বাকি ভোটারদের অনুরোধও করেছেন অভিনেত্রী, যেন তাঁরা বৃদ্ধকে আগে ভোট দিতে দেন। অভিনেত্রী এবছর লোকসভা নির্বাচনে প্রার্থী না হয়েও যে সাধারণ মানুষের সুবিধা-অসুবিধার খেয়াল রেখেছেন, ভোটকেন্দ্রে গিয়ে একজন সচেতন নাগরিকের পরিচয় দিয়েছেন, তা দেখে খুশি অনেকেই। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন মিমি চক্রবর্তী। ভোটে জিতে সাংসদও হয়েছিলেন অভিনেত্রী। তবে এই বছর অর্থাৎ ২০২৪ সালে আর প্রার্থী হতে চাননি মিমি। দল ছাড়াও কথাও বলেছেন বলে সূত্রের খবর। এমনকি জমা দিয়েছিলেন ইস্তফাও। 

আপাতত নিজের অভিনয়ের কেরিয়ারেই মন দিয়েছেন মিমি। সম্প্রতি বাংলাদেশের অভিনেতা শাকিব খানের সঙ্গে মিমি চক্রবর্তীর একটি গানও রিলিজ হয়েছে। 'তুফান' ছবির এই গানের নাম 'লাগে উরা ধুরা'। সুর দিয়েছেন বাংলাদেশের সঙ্গীতশিল্পী প্রীতম হাসান। 

আরও পড়ুন- ভোটার তালিকায় নাম নেই স্বস্তিকার ! ভোট দিতে পারলেন না অভিনেত্রীর বোনও 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Mukesh Khanna: 'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
Toxic-Yash: 'টক্সিক' মুক্তির আগেই বিপত্তি! যশকে দেখতে গিয়ে অনুষ্ঠানে বিশৃঙ্খলা, আহত ২ পড়ুয়া
'টক্সিক' মুক্তির আগেই বিপত্তি! যশকে দেখতে গিয়ে অনুষ্ঠানে বিশৃঙ্খলা, আহত ২ পড়ুয়া
Rahul-Moumita Controversy: 'একটা প্রায় ডুবে যাওয়া কেরিয়ারকে..', নাম না করে রাহুলের সঙ্গে সম্পর্ক বিতর্কে মৌমিতাকে কটাক্ষ আরেক পরিচালকের
'একটা প্রায় ডুবে যাওয়া কেরিয়ারকে..', নাম না করে রাহুলের সঙ্গে সম্পর্ক বিতর্কে মৌমিতাকে কটাক্ষ আরেক পরিচালকের

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Mukesh Khanna: 'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
Pizza Delivery Boy Death: পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
Cooch Behar: গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
Embed widget