এক্সপ্লোর

Madhumita Sarcar: স্যালাইন চলছে, গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মধুমিতা

Madhumita Sarcar Health Update: মধুমিতা যে ছবি শেয়ার করেছেন সেখানে দেখা গেল, তাঁর হাতে ড্রিপ চলছে, চোখে কালো ফ্রেমের চশমা। আগোছালো করে বাঁধা চুল, কানে ইয়ারপড। বালিশের পাশে রাখা একটি বই

কলকাতা: সোমবার সকালেই সোশ্যাল মিডিয়ায় নাতিদীর্ঘ পোস্ট, সকালে একটা ছবি। হাসপাতালের বিছানায় শুয়ে অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita Sarcar)। হাতে স্যালাইনের চ্যালেন। অসুস্থ বাংলার জনপ্রিয় অভিনেতী। কী হয়েছে তাঁর? 

খোঁজ নিয়ে জানা গেল, অ্যাপেন্ডিসাইটিস অস্ত্রোপচার হয়েছে অভিনেত্রীর। বেশ স্বাভাবিক জীবনযাপন করছিলেন অভিনেত্রী। সদ্য শ্যুটিংও শেষ করেছিলেন তাঁর নতুন ছবির। সামনেই আসছে তাঁর নতুন ওয়েব সিরিজও। সদ্য ইডেনে নাইট রাইডার্সের ম্যাচ দেখতে গিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু হঠাৎ কয়েকদিন আগে পেটে অসহ্য যন্ত্রণা হওয়ার কারণে হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। ধরা পড়ে অ্যাপেন্ডিসাইটিস। গতকালই অস্ত্রোপচার হয়েছে অভিনেত্রীর। 

মধুমিতা যে ছবি শেয়ার করেছেন সেখানে দেখা গেল, তাঁর হাতে ড্রিপ চলছে, চোখে কালো ফ্রেমের চশমা। আগোছালো করে বাঁধা চুল, কানে ইয়ারপড। বালিশের পাশে রাখা একটি বই। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে মধুমিতা লিখেছেন, 'গুরুতর কিছু একটা হয়েছিল। আমি ধীরে ধীরে সুস্থ হচ্ছি। তোমাদের সবার ভালবাসার জন্য ধন্যবাদ।'

আপাতত হাসপাতালেই ভর্তি রয়েছেন অভিনেত্রী। তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়েছেন তাঁর অনুরাগীরা। সকলেই দ্রুত সুস্থতা কামনা করেছেন অভিনেত্রীর।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Madhumita Sarcar (@madhumita_sarcar)

প্রসঙ্গত, আগামীতে 'চিনি ২' ছবিতে দেখা যাবে মধুমিতাকে। 'চিনি'-র পরে এই ছবিতেও মুখ্যভূমিকায় থাকছেন অভিনেত্রী। পারিবারিক ড্রামা, একে অপরের সঙ্গে সম্পর্ক, সেই সম্পর্কের টানাপোড়েন, ইতিবাচকতা, বাস্তবতা, এই সবকিছুই মানুষকে 'চিনি'র প্রতি আকৃষ্ট করেছিল। এবার ফের এক ফ্রেমে মৈনাক ভৌমিক নিয়ে আসতে চলেছেন অপরাজিতা আঢ্য (Aparajita Adhya) ও মধুমিতা সরকারকে (Madhumita)। মধ্যবয়সী মা 'মিষ্টি'র চরিত্রে অপরাজিতা। অন্যদিকে অল্পবয়সী, চনমনে মেয়ে 'চিনি'র চরিত্রে মধুমিতা সরকার। এই ছবিতে দেখা যাবে স্বামী শুভর সঙ্গে থাকেন মিষ্টি। তাঁর স্বামীর চরিত্রে দেখা যাবে অনির্বাণ চক্রবর্তীকে (Anirban Chakrabarti)। এছাড়াও দেখা যাবে 'প্রেম টেম' খ্যাত নায়ক সৌম্য মুখোপাধ্যায়কে (Soumyo Mukherjee)। তাঁর চরিত্রের নাম 'স্যামি'। 'প্রসেনের দলবল'-এর (Prasen er Dolbol) সঙ্গীত পরিচালনায়, মধুরা পালিতের (Modhura Palit) সিনেম্যাটোগ্রাফিতে বড়পর্দায় ফিরছে চিনি।  ১৬ মার্চ শুরু হয়েছিল ছবির শ্যুটিং। মূলত কলকাতাতেই হয়েছে শ্যুটিং। 

আরও পড়ুন: Rudranil Ghosh: 'ফ্যাতাড়ু' থেকে 'অগ্নিজল', ১৭ বছর পরে নাট্যমঞ্চে নতুন চরিত্রে রুদ্রনীল ঘোষ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget